আইনি নিবন্ধন ও অনুমোদন

বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩ অনুযায়ী কিন্ডারগার্টেন/প্রি-স্কুল প্রতিষ্ঠা করতে হয়। মূল ধাপগুলো:

পাঠদান অনুমতি (প্রথম ধাপ):

·        সংশ্লিষ্ট থানা/উপজেলা শিক্ষা অফিসারের মাধ্যমে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে ফরম 'ক'-তে আবেদন করতে হবে

·        ফি (এলাকাভেদে): বিভাগীয় শহর ৫,০০০ টাকা, জেলা শহর ৩,০০০ টাকা, উপজেলা শহর ২,০০০ টাকা (১ বছরের জন্য, প্রতি বছর নবায়নযোগ্য)

·        আবেদনের পর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সরেজমিন পরিদর্শন করবেন এবং ৬০ দিনের মধ্যে সিদ্ধান্ত জানাবেন

পূর্ণাঙ্গ নিবন্ধন (৫ বছরের জন্য):

·        ফি: বিভাগীয় শহর ১৫,০০০ টাকা, জেলা শহর ১০,০০০ টাকা, উপজেলা শহর ৮,০০০ টাকা

·        সংরক্ষিত তহবিল জমা রাখতে হবে: বিভাগীয় শহর ১ লক্ষ, জেলা শহর ৭৫ হাজার, উপজেলা শহর ২৫ হাজার টাকা

·        ব্যক্তি নামে প্রতিষ্ঠান করলে অতিরিক্ত ৫ লক্ষ টাকা সংরক্ষণ তহবিলে জমা দিতে হবে (তবে বিদ্যমান বিদ্যালয়ের ক্ষেত্রে প্রযোজ্য নয়)

অন্যান্য আইনি প্রয়োজনীয়তা:

·        ট্রেড লাইসেন্স (সিটি কর্পোরেশন/পৌরসভা থেকে)

·        আয়কর ও TIN নিবন্ধন

·        ফায়ার সার্ভিসের ছাড়পত্র

কমপক্ষে ৮০০-১২০০ স্কয়ার ফিটের একটি নিচতলা বেছে নিতে হবে, যেখানে অন্তত ৩টি বড় ক্লাসরুম, ১টি অফিস রুম এবং শিশুদের খেলার জন্য কিছুটা খোলা জায়গা থাকে।

সেটআপ খরচ: ইন্টেরিয়র (নরম ম্যাট, চাইল্ড-প্রুফ ফার্নিচার, ডেডিকেটেড ওয়াশরুম, দেয়ালের রঙ) এবং বিজ্ঞানসম্মত খেলনা কিনতে প্রাথমিক খরচ হবে প্রায় ৩ থেকে ৫ লাখ

পরিচালনা কমিটি: প্রধান শিক্ষক (সদস্য সচিব), ১ জন শিক্ষক প্রতিনিধি, ২ জন অভিভাবক, প্রতিষ্ঠাতাদের মধ্য থেকে ২ জন, নিকটবর্তী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১ জন—মোট ৭ জন, মেয়াদ ৩ বছর, প্রতি দুই মাসে সভা বাধ্যতামূলক।

শিক্ষক: ঢাকা বিশ্ববিদ্যালয়, ইডেন কলেজ বা স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি, হোম ইকোনমিক্স বা চাইল্ড ডেভেলপমেন্ট বিভাগের শিক্ষার্থীদের পার্ট-টাইম বা ফুল-টাইম শিক্ষক হিসেবে অগ্রাধিকার দিন।

স্টাফ: শিশুদের ওয়াশরুম ব্যবহার এবং দেখাশোনার জন্য অত্যন্ত ধৈর্যশীল ও নির্ভরযোগ্য ২ জন আয়া নিয়োগ দিন।

শিক্ষক নিয়োগ (শিক্ষকের গুণাবলি):

·        শিশু মনোবিজ্ঞান সম্পর্কে ধারণা

·        ধৈর্যশীল

·        সৃজনশীল

·        গল্প বলতে পারদর্শী

·        গান ও ছড়া শেখাতে পারেন

·        শিশুদের প্রতি ইতিবাচক আচরণ

শিক্ষক প্রশিক্ষণ ( প্রথম মাসে যে যে বিষয়ে প্রশিক্ষণ নিবেন) :

·        শিশু মনোবিজ্ঞান

·        STEM-এর প্রাথমিক ধারণা

·        শারীরিক শাস্তি, ভয় দেখানো, তুলনা করাএসব সম্পূর্ণ এড়ান।

·        প্রতিদিনের রুটিনে welcome, circle time, snack, story, closing  

·        খেলাভিত্তিক শিক্ষা

·        শ্রেণিকক্ষ ব্যবস্থাপনা

·        প্রাথমিক চিকিৎসা

·        শিশু সুরক্ষা

·        ইতিবাচক শৃঙ্খলা

প্রয়োজনীয় আসবাব

·        ডিজিটাল হোয়াইটবোর্ড

·        ডিজিটাল বুকসেট

·        Book Shelf

·        Toy Shelf

·        Lockers 

প্রশাসনিক নথি

·        ভর্তি ফরম

·        উপস্থিতি রেজিস্টার

·        স্বাস্থ্য রেকর্ড

·        দুর্ঘটনা রিপোর্ট

·        শিক্ষক উপস্থিতি

·        মাসিক অগ্রগতি রিপোর্ট

·        আর্থিক হিসাব

·        অভিভাবক যোগাযোগ রেজিস্টার

 

প্রচার ও মার্কেটিং: দ্রুত শিক্ষার্থী পাওয়ার জন্য স্থানীয় আবাসন এলাকাগুলোতে লিফলেট বিতরণ এবং ফেসবুক পেজের মাধ্যমে আপনার আধুনিক শিক্ষা পদ্ধতির বৈশিষ্ট্যগুলো তুলে ধরা

ফেসবুক লোকাল টার্গেটিং: স্কুলের ফেসবুক পেজ খুলে আপনার লোকেশনের ৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা ২৫-৪০ বছর বয়সী মা-বাবাদের টার্গেট করে বুস্টিং বা বিজ্ঞাপন দেওয়া।

ইউনিক সেলিং পয়েন্ট (USP): প্রচারণায় হাইলাইট করতে হবে—"কোনো হোমওয়ার্কের চাপ নেই", "স্ক্রিন-ফ্রি গ্যাজেট-মুক্ত শিক্ষা"। “বর্তমান বিশ্বের সর্বাধুনিক বিজ্ঞানসম্মতন শিক্ষা ব্যবস্থা”

ফ্রি ওরিয়েন্টেশন ক্যাম্প: স্কুল উদ্বোধনের আগে আপনার এলাকায় ১ বা ২ দিনের একটি ফ্রি 'সায়েন্স অ্যান্ড ফান ক্যাম্প' বা শিশু মেলার আয়োজন করুন। সেখানে অভিভাবকরা আপনার বিজ্ঞানসম্মত পদ্ধতি স্বচক্ষে দেখতে পাবেন।

ফ্রি ওরিয়েন্টেশন ক্যাম্প-এর  ক্লাসে কী শেখানো হবে?

·        খেলা-ভিত্তিক শেখা: রং, আকৃতি, ব্লক, পাজল, গল্প, গান, ছড়া।

·        বহু-মাত্রিক বিকাশ: সামাজিক আচরণ, সৃজনশীলতা, প্রাথমিক গণিত।

·        হ্যান্ডস-অন সায়েন্স: ছোট ছোট নিরাপদ পরীক্ষা, যেমন—পানিতে কোন বস্তু ডোবে আর কোনটা ভাসে, রঙের মিশ্রণ তৈরি, ম্যাগনেটের আকর্ষণ-বিকর্ষণ, এবং ইনডোর টবে বীজ থেকে চারা গাছ গজানো পর্যবেক্ষণ।

·        লজিক্যাল ম্যাথ: মুখস্থ সংখ্যার বদলে কাঠের ব্লক, মার্বেল বা আবাকাস (Abacus) ব্যবহার করে গণনা এবং আকার (Shapes) চেনা।

·        সোশ্যাল স্কিল: ৩০ মিনিট দলগত খেলা (Group Games), শেয়ারিং এবং টেবিল ম্যানার্স (খাওয়ার নিয়ম) শেখানো।

·        নিজের নাম, বাবা-মায়ের নাম, ঠিকানা বলা।

·        শুভেচ্ছা, শিষ্টাচার, শোনা- বলা- গল্প বলা।

·        অক্ষর, সংখ্যা, আকৃতি, শ্রেণিবিন্যাস।

·        ছবি দেখে বর্ণনা করা, গান-ছড়া, নকল করে লেখা/আঁকা।

·        মৌলিক গণনা ও সৃজনশীল কাজ।

প্রয়োজনীয় বাজেট

শুরুতে সাধারণত যেসব খাতে ব্যয় হবে:

·        ভবন নির্মাণ

·        সামান্য আসবাবপত্র

·        খেলনা

·        শিক্ষাসামগ্রী

·        শিক্ষক বেতন

·        অফিস সরঞ্জাম

·        নিরাপত্তা ব্যবস্থা

·        প্রচার ও বিপণন

·        বিদ্যুৎ ও ইন্টারনেট

·        জরুরি তহবিল

 

=================================================================

======================================================================================================================================================================================================

স্কুলের কার্যক্রম

 

স্কুলের নাম: ক্ষুদে পণ্ডিতের পাঠশালা

 

জাপান থেকে শুরু করে সুইজারল্যান্ড পর্যন্ত বিশ্বের সকল শিক্ষা কার্যক্রম গবেষণা করে আমরা ক্ষুদে পণ্ডিতের পাঠশালা পরিচালনা করছি নিম্নলিখিত পাঁচ ধরনের শিক্ষা ব্যবস্থার সমন্বয়ে:

 

১। মন্টেসরি পদ্ধতি (Montessori Method): এতে শিশুরা নিজেদের পছন্দমতো খেলনা ও উপকরণ বেছে নিয়ে শিক্ষকের পরোক্ষ তত্ত্বাবধানে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে স্বাধীনভাবে শেখে।  

২। রেজ্জিও এমিলিয়া পদ্ধতি (Reggio Emilia Approach): এই পদ্ধতিতে শিশু অভিনয়,  শিল্পকলা, সংগীত ও নাটকের মতো সংস্কৃতির মাধ্যমে শিশুর প্রকাশভঙ্গিকে উৎসাহিত করা হয়। 

৩। স্টেম/স্টিম শিক্ষা (STEM/STEAM Education): বিজ্ঞান (Science), প্রযুক্তি (Technology), প্রকৌশল (Engineering) এবং গণিত (Math)-এর সমন্বিত শিক্ষা পায়। ছোটবেলা থেকেই এক্সপেরিমেন্ট, পাজল ও কোডিং গেমসের মাধ্যমে যুক্তি ও চিন্তাশক্তি বাড়ানো এর মূল লক্ষ্য। 

৪। প্লে-বেসড বা খেলার ছলে শিক্ষা (Play-based Learning): ফিনল্যান্ডের আধুনিক শিক্ষা ব্যবস্থার মতো এখানে কোনো প্রাতিষ্ঠানিক চাপ বা মুখস্থ বিদ্যা থাকে না। শিশুরা খেলার ছলে সামাজিকতা, দলগত কাজ এবং ভাষার মৌলিক ব্যবহার শেখে। 

৫। বিয়ন্ড দ্য ক্লাসরুম বা প্রকৃতি-ভিত্তিক শিক্ষা (Forest/Nature School): শিশুকে চার দেয়ালের বাইরে নিয়ে গিয়ে গাছপালা, মাটি, ও পশুপাখির সাথে পরিচিত করার মাধ্যমে পরিবেশ ও বিজ্ঞান শেখানো হয়। 

মূলনীতি

·        খেলার মাধ্যমে শেখা

·        অনুসন্ধানের মাধ্যমে শেখা

·        কার্যকলাপের মাধ্যমে শেখা

·        অন্তর্ভুক্তিমূলক শিক্ষা

·        ইতিবাচক শৃঙ্খলা ও সুরক্ষা শেখা

·        নৈতিক ও সামাজিক মূল্যবোধ শেখা

·        আনন্দময় প্রাকৃতিক শিক্ষা 

·        অভিভাবক অংশীদারিত্বমুলক শেখা

প্রতিষ্ঠানের বিশেষ বৈশিষ্ট্য

·        STEM Corner বিজ্ঞান ও প্রযুক্তি কর্নার

·        Montessori পছন্দমতো খেলনা উপকরণ, 

·        Nature Classroom প্রকৃতি শ্রেণীকক্ষ

·        Reading Club পঠন ক্লাব

·        Parent Academy অভিভাবক একাডেমি

·        Healthy Food Program স্বাস্থ্যকর খাদ্য কর্মসূচি

·        Gardening উদ্যান পালন

·        Robotics-এর প্রাথমিক ধারণা (বয়সোপযোগী খেলাভিত্তিক)

·        সাপ্তাহিক বিজ্ঞান দিবস

·        সাপ্তাহিক মেনার দিবস

 বয়সভিত্তিক শ্রেণি

নার্সারি ক্লাস:  ৪ বছরের শিশু

জুনিয়র কেজি : ৫ বছরের শিশু

সিনিয়র কেজি: ৬ বছরের শিশু

 

যা যা শেখানো হয়

·        বাংলা

·        ইংরেজি

·        গল্প

·        ছবি দেখে কথা বলা

·        ছড়া

·        কথোপকথন

·        শব্দভাণ্ডার বৃদ্ধি

গণিত

·        সংখ্যা

·        গণনা

·        যোগের ধারণা

·        বিয়োগের ধারণা

·        আকৃতি

·        প্যাটার্ন

বিজ্ঞান

·        উদ্ভিদ

·        প্রাণী

·        মানুষের শরীর

·        পানি

·        বায়ু

·        আলো

·        শব্দ

·        ঋতু

·        পরিবেশ

শিল্প

·        আঁকা

·        রং করা

·        কোলাজ

·        কাগজ ভাঁজ

·        কাদামাটি দিয়ে কাজ

প্রযুক্তি

·        কম্পিউটার পরিচিতি

·         মোবাইল পরিচিতি

·        বাসায় ব্যবহৃত ডিভাইজ পরিচিতি

·        শিক্ষামূলক গেম

শারীরিক বিকাশ

·        দৌড়

·        লাফ

·        বল খেলা

·        ভারসাম্য অনুশীলন

 

সামাজিক শিক্ষা

·        পরিচ্ছন্নতা

·        সহযোগিতা

·        দায়িত্ব

·        ভাগাভাগি

·        শৃঙ্খলা

·        সততা

·        সম্মান

·        বিনয়

·        আদব-কায়দা

 

সৃজনশীলতা 

·        শিল্পকলা, 

·        সঙ্গীত, 

·        নাটক, 

·        কল্পনাপ্রসূত খেলা

·        যেমন খুশি সাজা

 

STEM কর্নার

·        Magnifying Glass ম্যাগনিফাইং গ্লাস

·        Magnet চুম্বক

·        Microscope (শিশুবান্ধব) মাইক্রোস্কোপ

·        Blocks ব্লক

·        LEGO লেগো

·        Balance Scale ব্যালেন্স স্কেল

·        Measuring Tape পরিমাপ টেপ

·        Plant Corner প্ল্যান্ট কর্নার

·        Water Table পানি টেবিল

·        Sand Table বালি টেবিল

·        Puzzle Corner ধাঁধার কোণ

·        Art Corner শিল্পকলার কোণ

·        Science Corner বিজ্ঞান কোণ

·        Dramatic Play Corner নাটকীয় খেলার কোণ

 

শিক্ষার্থী-শিক্ষক অনুপাত: 

·        ১৫–২০ শিশুর জন্য ১ জন শিক্ষক

·        সঙ্গে ১ জন সহকারী শিক্ষক

·        ৪ বছর  ১ অনুপাত ১৫

·        ৫ বছর  ১ অনুপাত ১৮

·        ৬ বছর  ১ অনুপাত ২০

 

মূল্যায়ন (পরীক্ষা নয়। মূল্যায়ন হবে)—

·        পর্যবেক্ষণ

·        কর্মক্ষমতা

·        ক্লাস ফারপরমেন্স

·        ভাষা দক্ষতা

·        সামাজিক আচরণ

·        সমস্যা সমাধান

·        আত্মবিশ্বাস

·        কৌতূহল

·        ক্লাসে অংশগ্রহণ

 

অভিভাবক সম্পৃক্ততা

·        অভিভাবক অভিমত

·        মাসিক সভা

·        প্যারেন্টিং ওয়ার্কশপ

·        ওপেন ক্লাস  

·        পারিবারিক দিবস

 

 নিরাপত্তা

·        প্রতিদিন উপস্থিতি রেজিস্টার

·        নিরাপদ প্রবেশ ও প্রস্থান

·        অনুমোদিত ব্যক্তির কাছে শিশু হস্তান্তর

·        ফার্স্ট এইড

·        নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা

 

আদর্শ দৈনিক রুটিন (সময়কাল: ৩ ঘণ্টা)

৪-৬ বছরের শিশুদের মনোযোগের স্থায়িত্ব (Attention Span) কম থাকে, তাই প্রতি ২০-৩০ মিনিট পর পর কার্যক্রম পরিবর্তন করা জরুরি।

·        ০৯:০০ AM - ০৯:২০ AM ️ সুপ্রভাত ও বৃত্তাকার বৈঠক (Circle Time)

o   সব শিশু গোল হয়ে বসবে। একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করবে। আজকের আবহাওয়া কেমন (রোদ নাকি বৃষ্টি) তা জানবে এবং হালকা স্ট্রেচিং বা ব্যায়াম করবে।

·        ০৯:২০ AM - ০৯:৫০ AM ️ ভাষা ও যোগাযোগ (Language Phonics)

o   গল্পের বই পড়া, ফ্ল্যাশকার্ডের মাধ্যমে শব্দের উচ্চারণ (Phonics) শেখা এবং ছড়ার তালে অঙ্গভঙ্গি করা।

·        ০৯:৫০ AM - ১০:২০ AM ️ বিজ্ঞান ও গণিত ল্যাব (Hands-on Science & Math)

o   ঐ দিনের থিম অনুযায়ী বিজ্ঞান পরীক্ষা (যেমন: পানিতে বস্তু ভাসানো) অথবা ব্লক দিয়ে সংখ্যা ও গণনা শেখা।

·        ১০:২০ AM - ১০:৪০ AM ️ পুষ্টিকর নাস্তার বিরতি (Snack Time & Manners)

o   শিশুরা শিক্ষকের সহায়তায় নিজে নিজে নাস্তা খাবে। খাবার শেয়ার করা এবং খাওয়ার নিয়মাবলী (Table Manners) চর্চা করবে।

·        ১০:৪০ AM - ১১:১০ AM ️ মুক্ত খেলা ও সামাজিকীকরণ (Free Play / Indoor Games)

o   লেগো (Lego), মাটির খেলনা (Play-dough), বা পাজল নিয়ে শিশুরা নিজেদের মতো খেলবে। এতে তাদের হাতের পেশি শক্ত হয় (Fine Motor Skills)।

·        ১১:১০ AM - ১১:৪০ AM ️ শিল্পকলা ও সৃজনশীলতা (Creative Arts / Music)

o   কাগজ কাটা, জলরং দিয়ে আঁকাআঁকি, অথবা গান ও অভিনয়ের মাধ্যমে শিশুর মানসিক বিকাশ।

·        ১১:৪০ AM - ১২:০০ PM ️ গুছিয়ে নেওয়া ও বিদায় (Good-bye Circle)

 

চার সপ্তাহের নমুনা কারিকুলাম (থিম: "আমার চারপাশের পৃথিবী")

প্রতি সপ্তাহের জন্য একটি নির্দিষ্ট বৈজ্ঞানিক ও বাস্তবমুখী থিম নির্ধারণ করা হয়েছে:

সপ্তাহ

বৈজ্ঞানিক থিম (Science Theme)

ভাষা ও যোগাযোগ (Language)

লজিক্যাল ম্যাথ (Math)

লাইফ স্কিল ও আর্ট (Life Skills)

১ম সপ্তাহ

রঙের জাদু ও আলো: প্রাথমিক রঙ মেশালে কী হয়? প্রিজম দিয়ে আলো ভাগ করা।

বাংলা ও ইংরেজি স্বরবর্ণের ধ্বনি (Phonics) চেনা।

গণনা (১-১০) মার্বেল বা কাঠের ব্লক গুনে শেখা।

নিজের জুতো ও জামার বোতাম নিজে লাগানো শেখা।

২য় সপ্তাহ

ডুবে আর ভাসে: পানির ঘনত্ব ও বস্তুর ওজন বোঝা (ভারী বনাম হালকা)।

ছবির বই দেখে নিজের ভাষায় গল্প বলা (Storytelling)।

জ্যামিতিক আকার চেনা (বৃত্ত, ত্রিভুজ, চৌকো) এবং আকৃতির খেলনা মেলানো।

খাবার খাওয়ার আগে ও পরে সঠিক নিয়মে হাত ধোয়া।

৩য় সপ্তাহ

ছোট্ট বীজ থেকে বড় গাছ: ইনডোর টবে তুলা ও পানিতে মুগ ডাল ভিজিয়ে চারা গজানো দেখা।

অ্যাকশন শব্দ (যেমন- লাফানো, দৌড়ানো, বসা) অভিনয়ের মাধ্যমে শেখা।

কম বনাম বেশি (More vs Less) এবং বড় বনাম ছোটর ধারণা।

নিজের খেলনা ও বই নিজে গুছিয়ে নির্দিষ্ট স্থানে রাখা।

৪র্থ সপ্তাহ

বাতাস ও বায়ুচাপ: বেলুন ফুলানো, কাগজ দিয়ে পাখা বানিয়ে বাতাসের শক্তি অনুভব করা।

নিজের নাম ও মা-বাবার নাম স্পষ্ট করে বলতে এবং লিখতে শেখা।

প্যাটার্ন বা ক্রম মেলানো (যেমন: লাল ব্লক, নীল ব্লক, আবার লাল ব্লক)।

দলগতভাবে কোলাজ আর্ট বা কাগজ কেটে ছবি বানানো (Teamwork)।

===============

 

১ মাসের নমুনা কারিকুলাম ও দৈনিক রুটিন

(৪-৬ বছর বয়সী শিশুদের জন্য — খেলাভিত্তিক ও বিজ্ঞানসম্মত পদ্ধতি)

এই কারিকুলামটি শিশুর সামগ্রিক বিকাশ — শারীরিক, জ্ঞানীয়, ভাষাগত, সামাজিক-আবেগীয় ও সৃজনশীল — বিবেচনায় নিয়ে তৈরি করা হয়েছে। প্রতিটি দিনের কার্যক্রম খেলা ও অভিজ্ঞতা-নির্ভর, যা মন্টেসরি ও HighScope পদ্ধতির নীতিমালার সাথে সামঞ্জস্যপূর্ণ। সপ্তাহ শুরু রবিবার এবং শেষ বৃহস্পতিবার (৫ কর্মদিবস) ধরে পরিকল্পনা করা হয়েছে।

দৈনিক রুটিন (প্রতিদিনের কাঠামো)

সময়

কার্যক্রম

বিকাশগত লক্ষ্য / উদ্দেশ্য

৮:০০ – ৮:১৫

প্রবেশ ও স্বাগতম

শিশুদের হাসিমুখে গ্রহণ, হাত ধোয়া, ব্যাগ গোছানো — নিরাপত্তা ও রুটিন গঠনের অভ্যাস

৮:১৫ – ৮:৩৫

সকালের বৃত্ত (Circle Time)

অভিবাদন গান, আজকের বার/তারিখ/আবহাওয়া আলোচনা, দিনের পরিকল্পনা বলা

৮:৩৫ – ৯:০০

শারীরিক কার্যক্রম (আউটডোর/স্থূল মোটর)

দৌড়ানো, লাফানো, বল খেলা — বড় মাংসপেশির বিকাশ

৯:০০ – ৯:২০

জলখাবার ও স্বাস্থ্যবিধি

স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, নিজে খাওয়া ও পরিষ্কার রাখার অভ্যাস

৯:২০ – ১০:০০

কেন্দ্রভিত্তিক শেখা (মূল একাডেমিক ব্লক)

ভাষা/সংখ্যা/বিজ্ঞান কর্নারে ঘুরে ঘুরে শেখা — জ্ঞানীয় বিকাশ

১০:০০ – ১০:৩০

সৃজনশীল কার্যক্রম (আর্ট ও ক্র্যাফট)

আঁকা, রঙ করা, কাটা-আঠা — সূক্ষ্ম মোটর ও সৃজনশীলতা

১০:৩০ – ১০:৫০

গল্প বলার সময়

শোনা ও বলার দক্ষতা, শব্দভাণ্ডার বৃদ্ধি, কল্পনাশক্তি

১০:৫০ – ১১:১০

সঙ্গীত ও আন্দোলন (Music & Movement)

ছন্দ অনুভূতি, শারীরিক সমন্বয়, দলগত অংশগ্রহণ

১১:১০ – ১১:৩০

মুক্ত খেলা (Free Play)

সামাজিক দক্ষতা, সমস্যা সমাধান, স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ

১১:৩০ – ১১:৪৫

দিনশেষের বৃত্ত ও পুনরালোচনা

আজ কী শিখলাম তা নিজের ভাষায় বলা, শেয়ারিং সার্কেল

১১:৪৫ – ১২:০০

বিদায় প্রস্তুতি

ব্যাগ গোছানো, অভিভাবকের হাতে হস্তান্তর

মাসিক থিম পরিকল্পনা — সংক্ষিপ্ত ওভারভিউ

সপ্তাহ

থিম

মূল শেখার লক্ষ্য

সপ্তাহ ১

আমি ও আমার পরিবার

আত্মপরিচয়, আবেগ প্রকাশ, পরিবারের সদস্য চেনা, নিজের শরীরের অংশ শেখা

সপ্তাহ ২

প্রাণী ও প্রকৃতি

পোষা ও বন্য প্রাণী, ঋতু, গাছপালা, পরিবেশ সচেতনতা

সপ্তাহ ৩

রং, আকার ও সংখ্যা

প্রাথমিক গণিত ধারণা, রং-আকৃতি চেনা, গণনা (১-১০), তুলনা (বড়-ছোট)

সপ্তাহ ৪

আমাদের চারপাশ ও পরিবহন

কমিউনিটি হেল্পার, যানবাহন, নিরাপত্তা নিয়ম, আমাদের দেশ

প্রতিটি থিমের অধীনে দৈনিক কার্যক্রম নিচে বিস্তারিতভাবে দেওয়া হলো। উপরের দৈনিক রুটিনের কাঠামো (সময়সূচি) প্রতিদিন অপরিবর্তিত থাকবে; শুধু বিষয়বস্তু (কী শেখানো হচ্ছে) সপ্তাহ ও থিম অনুযায়ী পরিবর্তিত হবে।

সপ্তাহ ১ — আমি ও আমার পরিবার

দিন

ভাষা ও গণিত কার্যক্রম

সৃজনশীল / শারীরিক কার্যক্রম

গল্প / গান / বিশেষ নোট

রবিবার

"আমার নাম" — নাম লেখা ও পরিচয় দেওয়া অনুশীলন

নিজের প্রতিকৃতি (self-portrait) আঁকা

গল্প: "আমি কে?" | পরিচিতি গান

সোমবার

শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের নাম শেখা ও চেনা

শরীরের ছবিতে অঙ্গ লাগানো (কোলাজ)

গান: মাথা-কাঁধ-হাঁটু-পা

মঙ্গলবার

পরিবারের সদস্য গণনা (বাবা-মা-ভাইবোন = সংখ্যা মিলানো)

পারিবারিক ছবি তৈরি (হাতের ছাপ দিয়ে)

গল্প: "আমার পরিবার"

বুধবার

আবেগ চেনা ও নাম বলা (খুশি/দুঃখ/রাগ)

আবেগের মুখোশ (mask) তৈরি ও অভিনয়

রোল-প্লে: বন্ধুর সাথে ভাগাভাগি

বৃহস্পতিবার

সপ্তাহের পুনরালোচনা কুইজ (মৌখিক)

গ্রুপ প্রেজেন্টেশন: "আমার পরিবার" শেয়ারিং

সাপ্তাহিক শো-অ্যান্ড-টেল

সপ্তাহ ২ — প্রাণী ও প্রকৃতি

দিন

ভাষা ও গণিত কার্যক্রম

সৃজনশীল / শারীরিক কার্যক্রম

গল্প / গান / বিশেষ নোট

রবিবার

পোষা প্রাণীর নাম ও শব্দ শেখা (গরু, ছাগল, বিড়াল)

কাগজের প্লেট দিয়ে প্রাণীর মুখোশ

গল্প: "খামারবাড়ির বন্ধুরা"

সোমবার

বন্য প্রাণী চেনা ও শ্রেণীবিভাজন (জলে/স্থলে)

হাতের ছাপে প্রাণী আঁকা

গান: "বনের রাজা সিংহ"

মঙ্গলবার

গাছের অংশ চেনা (মূল, কাণ্ড, পাতা, ফুল)

বীজ রোপণ কার্যক্রম (ছোট টবে)

গল্প: "ছোট্ট বীজের বড় হওয়া"

বুধবার

ঋতু পরিচিতি ও আবহাওয়ার চিহ্ন চেনা

ঋতুভিত্তিক কোলাজ তৈরি

বাইরে প্রকৃতি পর্যবেক্ষণ হাঁটা (Nature Walk)

বৃহস্পতিবার

সপ্তাহের পুনরালোচনা — প্রাণী ও প্রকৃতি মিলানো খেলা

গ্রুপ আর্ট: বড় বনভূমির দেয়ালচিত্র

সাপ্তাহিক প্রদর্শনী (mini exhibition)


 

সপ্তাহ ৩ — রং, আকার ও সংখ্যা

দিন

ভাষা ও গণিত কার্যক্রম

সৃজনশীল / শারীরিক কার্যক্রম

গল্প / গান / বিশেষ নোট

রবিবার

প্রাথমিক রং চেনা (লাল-নীল-হলুদ) ও মেশানো

রং মেশানোর পরীক্ষা (Color Mixing Experiment)

গান: "রংধনুর রং"

সোমবার

আকৃতি চেনা (বৃত্ত, চতুর্ভুজ, ত্রিভুজ)

আকৃতি দিয়ে ছবি তৈরি (Shape Collage)

গল্প: "আকৃতিদের রাজ্যে"

মঙ্গলবার

গণনা অনুশীলন ১-১০ (বস্তু গুনে দেখা)

গণনা লাঠি/পুঁতি দিয়ে সংখ্যা তৈরি

সংখ্যা গান ও ছন্দ

বুধবার

তুলনা ধারণা (বড়-ছোট, বেশি-কম, লম্বা-খাটো)

বস্তু সাজানো (আকার অনুযায়ী ক্রম)

খেলা: "কে বড়?"

বৃহস্পতিবার

সপ্তাহের পুনরালোচনা — রং-আকৃতি-সংখ্যা মিলানো গেম

গ্রুপ প্রজেক্ট: সংখ্যার বাগান তৈরি

সাপ্তাহিক কুইজ (মজার প্রশ্নোত্তর)

সপ্তাহ ৪ — আমাদের চারপাশ ও পরিবহন

দিন

ভাষা ও গণিত কার্যক্রম

সৃজনশীল / শারীরিক কার্যক্রম

গল্প / গান / বিশেষ নোট

রবিবার

কমিউনিটি হেল্পার চেনা (ডাক্তার, পুলিশ, শিক্ষক)

পেশা অনুযায়ী পোশাক/টুপি তৈরি

রোল-প্লে: "আমি হব ডাক্তার"

সোমবার

যানবাহনের নাম ও শব্দ শেখা (গাড়ি, রিকশা, নৌকা)

বাক্স দিয়ে গাড়ি তৈরি (ক্র্যাফট)

গান: "চাকা ঘোরে গোল গোল"

মঙ্গলবার

রাস্তা পারাপারের নিয়ম ও নিরাপত্তা চিহ্ন চেনা

ট্রাফিক সিগন্যাল তৈরি (লাল-হলুদ-সবুজ)

গল্প: "নিরাপদে রাস্তা পার হওয়া"

বুধবার

আমাদের দেশ পরিচিতি — পতাকা, মানচিত্র (সহজ ধারণা)

পতাকা আঁকা ও রং করা

দেশাত্মবোধক ছড়া/গান

বৃহস্পতিবার

মাসিক পুনরালোচনা — চার সপ্তাহের সব থিম নিয়ে কুইজ

মাসিক শো-কেস: প্রতিটি সপ্তাহের সেরা কাজ প্রদর্শনী

অভিভাবক দিবস / ওপেন হাউস আয়োজন

 

মূল্যায়ন ও পর্যবেক্ষণ নির্দেশিকা

• প্রতিদিন সংক্ষিপ্ত পর্যবেক্ষণ নোট রাখুন (কোন শিশু কোন কার্যক্রমে আগ্রহী, কোথায় সহায়তা প্রয়োজন)।

• মাস শেষে অভিভাবকের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভা আয়োজন করে উন্নতি ও প্রয়োজনীয় ক্ষেত্র নিয়ে আলোচনা করুন।

• কোনো লিখিত পরীক্ষা নয় — পর্যবেক্ষণ, অংশগ্রহণ ও কাজের নমুনার ভিত্তিতে মূল্যায়ন করুন।

শিক্ষকদের জন্য বাস্তবায়ন পরামর্শ

• প্রতিটি কার্যক্রমের আগে উপকরণ প্রস্তুত রাখুন যাতে সময় নষ্ট না হয়।

• শিশুর মনোযোগ ধরে রাখতে প্রতি ২০-৩০ মিনিট পরপর কার্যক্রমের ধরন পরিবর্তন করুন (স্থির থেকে সক্রিয়, দলগত থেকে একক)।

• নমনীয় থাকুন — কোনো শিশু কোনো নির্দিষ্ট কার্যক্রমে বেশি আগ্রহ দেখালে সেটির সময় বাড়িয়ে দিন।