"নো-মেমো রুল": পেশাদারিত্ব ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার ডিজিটাল কবজ

বর্তমান সময়ে পকেটের স্মার্টফোনটিতে হোয়াটসঅ্যাপের নোটিফিকেশন আসে, তখন চাইলেও তা থেকে মন সরানো যায় না। এই নিরবচ্ছিন্ন সংযোগ আমাদের মানসিক অবসাদ বা 'বার্নআউট'-এর দিকে ঠেলে দিচ্ছে। এই ডিজিটাল চোরাবালি থেকে মুক্তি পেতে এবং জীবনের ভারসাম্য ফেরাতে এক দারুণ কৌশল হলো 'নো-মেমো রুল' (No-Memo Rule)।

কী এই 'নো-মেমো রুল'?

খুব সহজ কথায়, 'নো-মেমো রুল' হলো শিক্ষা প্রতিষ্ঠান বা অফিসের বাইরে পড়াশুনা বা কাজ সম্পর্কিত কোনো তথ্য আদান-প্রদান না করা।  এর অর্থ হলো, রাত ৮টায় বা ছুটির সময়ে আপনি কোনোভাবেই সহপাঠী বা সহকর্মীদের সাথে কাজের বিষয়ে কথা বলবেন না।

কেন এই নিয়ম মেনে চলা জরুরি?

১. মানসিক প্রশান্তি (Mental Peace) মস্তিষ্ককে বিশ্রামের সুযোগ না দিলে উৎপাদনশীলতা কমে যায়। আপনি যখন কাজের চিন্তা থেকে পুরোপুরি বেরিয়ে আসেন, তখন মস্তিষ্ক পরবর্তী দিনের জন্য নতুন শক্তি পায়।

২. সম্পর্কের উন্নয়ন: পরিবার বা বন্ধুদের সাথে সময় কাটানোর সময় যদি আপনি ফোনে পড়াশুনা বা অফিসের কাজ করেন, তবে পাশে থাকা মানুষটি অবহেলিত বোধ করেন। তাই নো-মেমো রুল মেনে চললে ব্যক্তিগত সম্পর্কগুলো আরও মজবুত হয়।

৩. বার্নআউট ঠেকানো দীর্ঘ সময় পড়াশুনা বা কাজের চাপে থাকলে মানসিক অবসাদ আসে। পড়াশুনা বা কাজের সময় এবং ব্যক্তিগত সময়ের মাঝে একটি স্পষ্ট রেখা (Boundary) টেনে দিলে এই অবসাদ থেকে মুক্তি পাওয়া সম্ভব।  

যেভাবে বাস্তবায়ন করবেন

অনেকের কাছে মনে হতে পারে, 'আমি না দেখলে তো কাজ জমে যাবে!' তাদের জন্য কিছু টিপস-

স্কুল বা অফিস টাইমিং কড়াকড়ি করুন: অফিস শুরুর সময় থেকে শেষ হওয়ার সময় পর্যন্ত সুনির্দিষ্টভাবে পড়াশুনা বা কাজ শেষ করুন।

নোটিফিকেশন বন্ধ রাখুন: অফিস থেকে বের হওয়ার পর পড়াশুনা বা অফিস-সংক্রান্ত মেসেজিং অ্যাপের (Slack/Teams) নোটিফিকেশন বন্ধ করে দিন।

শেষ কথা

কর্মক্ষেত্রে সফল হতে হলে কাজকে ভালোবাসতে হবে, কিন্তু কাজকে জীবন বানিয়ে ফেলা যাবে না। আপনি যখন পড়াশুনা বা অফিসের বাইরে থাকেন, তখন আপনি নিজের পরিবারের সদস্য, বন্ধু বা একজন মানুষ। তাই, 'নো- মেমো রুল' মেনে একজন সুখী মানুষ হোন।

লেখা: Md Ashikur Rahman



শুধু সৌন্দর্যের জন্য নয়, বরং যৌবন ও স্বাস্থ্য বজায় রাখার জন্য অপরিহার্য হচ্ছে 'কোলাজেন'!

৩০ বছরের পর যখন শরীর স্বাভাবিকভাবে কম কোলাজেন তৈরি করতে শুরু করে, তখন খাদ্য থেকেই এটি পাওয়া অত্যন্ত জরুরি হয়ে যায়।

কোলাজেন সমৃদ্ধ খাবার ও ভিটামিনসমূহ শরীরে নতুন কোলাজেন তৈরি করে, ফলে ত্বক টানটান, গ্লো করা এবং যৌবনদীপ্ত থাকে।

কোলাজেন হলো দেহের স্ট্রাকচারাল প্রোটিন। এটা ত্বক, হাড়, পেশি, চুল, নখ, চোখ, রক্তনালী, জয়েন্ট এ সবকিছুর জন্য কাঠামো তৈরি করে।

সোজা কথায়, এটা দেহের প্রাকৃতিক আঠা, যা সবকিছুকে শক্তভাবে একসাথে ধরে রাখে।

শরীরের মোট প্রোটিনের প্রায় ৩০ শতাংশই কোলাজেন দ্বারা গঠিত! শরীরে ২৮ প্রকারেরও বেশি কোলাজেন রয়েছে। এর মধ্যে প্রায় ৮০-৯০ শতাংশই হলো টাইপ-১, ২, ৩, ৫ এবং ১০ কোলাজেন। শরীর নিজেই প্রাকৃতিকভাবে কোলাজেন তৈরি করে। তবে ২০-৩০ বছর বয়সের পর থেকে দেহে কোলাজেন উৎপাদন কমতে শুরু করে। বিশেষ করে, নারীদের ক্ষেত্রে মেনোপজ পরবর্তী সময় ও হরমোন পরিবর্তনের কারণে কোলাজেন পতন ত্বরান্বিত হয়। এই প্রক্রিয়াকে আরো বেশি তরান্বিত করে ফ্রি র‍্যাডিক্যালের প্রভাব, ধূমপান, মদ্যপান, চিনি, রিফাইন্ড কার্বোহাইড্রেট, রিফাইন্ড ফুড, জাংকফুড ইত্যাদি!

এর ফলাফল হিসাবে দেখা দেয়–

- ত্বকের বলিরেখা, শুষ্কতা, ঝুলে পড়া, ফাইন লাইন

- ঠোঁট, চুল পাতলা হয়ে যাওয়া, পড়ে যাওয়া

- হাড়ের ঘনত্ব কমে যাওয়া (osteoporosis), জয়েন্টে ব্যথা ও শক্ত ভাব

অনেকেই ভাবে, হাড় মানে শুধুই ক্যালসিয়াম। কিন্তু আসলে হাড়ের গঠন অনেকটা স্টিল ও কংক্রিটের মতো।

কোলাজেন হলো স্টিলের মতো, এটি হাড়ের ভেতরে ফাইবার নেটওয়ার্ক তৈরি করে, যা হাড়কে নমনীয়তা ও কিছুটা ইলাস্টিসিটি দেয়।

আর, ক্যালসিয়াম ও অন্যান্য মিনারেল হলো কংক্রিটের মতো, এগুলো কোলাজেন ফ্রেমওয়ার্কের ফাঁকা জায়গাগুলো ভরে দেয়, ফলে হাড় শক্ত ও টেকসই হয়।

যদি কোলাজেন না থাকে, তাহলে হাড় ভঙ্গুর হয়ে যাবে, একটু চাপেই ভেঙে যাবে। আর যদি ক্যালসিয়াম না থাকে, তাহলে হাড় নরম ও বাঁকানো হয়ে যাবে। হাড়ে কোলাজেন ও ক্যালসিয়াম দুটিই সমান জরুরি। এ কারণেই হাড়ের জন্য শুধু ক্যালসিয়াম খেলেই হবে না; প্রোটিন, ভিটামিন C, ভিটামিন D এবং কোলাজেন সমৃদ্ধ খাবারও লাগবে। বয়সের সঙ্গে কোলাজেন কমে যাওয়া স্বাভাবিক, তবে সঠিক খাদ্যাভ্যাস ও স্বাস্থ্যসম্মত জীবনযাপন করলে এই প্রক্রিয়া ধীর করা সম্ভব। যেমন- পর্যাপ্ত প্রোটিন ও অ্যান্টি-অক্সিডেন্টযুক্ত খাবার গ্রহণ, পর্যাপ্ত পানি পান, ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলা, নিয়মিত ব্যায়াম। ভিটামিন সি কোলাজেন সংশ্লেষণের একটি অপরিহার্য কো-ফ্যাক্টর। কোলাজেন উৎপাদন অপ্টিমাইজ করতে ভিটামিন সি সমৃদ্ধ খাবারের সাথে কোলাজেন সমৃদ্ধ খাবার গ্রহণ করা উচিত।

কোলাজেন সমৃদ্ধ খাবারের তালিকা–

- হাড়ের ঝোল (Bone Broth)

পশুপাখির হাড়, হাটু-গোড়ালির হাড় (পায়া)

মাছের মাথা, মাছের চামড়া, ছোট মাছ, হাঁস-মুরগির চামড়া ও পা

- অঙ্গপ্রত্যঙ্গ (Organ Meats)

পশুপাখির লিভার (কলিজা), কিডনি, গিলা (হৃদপিণ্ড), মগজ (Brain)

- হোল প্রোটিন

ডিম, মাছ, মাংস, ডাল।

- পশুপাখির চামড়া কোলাজেনের ভাল উৎসগুলোর একটি। গরু ছাগলের চামড়া রান্না করে খাওয়া যায়। হাঁস-মুরগির চামড়াসহ মাংস খাওয়া যায়।

- মাছের মধ্যে কোলাজেন সবচেয়ে বেশি থাকে স্কিন, কাঁটা, মাথায় ও ছোট মাছে।

শুধু কোলাজেন খেলেই হবে না, শরীরে যাতে এটি উত্তমরূপে এবজর্ব হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। এর জন্য প্রয়োজন–

- ভিটামিন-সি

লেবু, কাচা মরিচ, আমলকী, টমেটো, ক্যাপসিকাম, ব্রোকলি

- তামা, জিংক সমৃদ্ধ খাবার

বাদাম, তিল, যকৃত (লিভার), বীজ, ডাল, ছোলা, ডিম

- সালফার সমৃদ্ধ খাবার

পেঁয়াজ, রসুন, ডিম, বাঁধাকপি, ব্রকলি, ফুলকপি

- অ্যান্টিঅক্সিড্যান্ট সমৃদ্ধ খাবার

কালো চাল, লাল চাল, সবুজ শাক, হলুদ, গ্রিন টি, হার্বাল টি

সবচেয়ে উত্তম হলো ব্যালান্সড ডায়েট ফলো করা, যেখানে মাছ, মাংস, ডিম, দুধ, শাকসবজি, ফলমূল, বীজ এর সমন্বয় থাকে।

কোলাজেন বাড়ানোর জন্য এই খাবারগুলো খেলে যেমন ভালো, তেমনি চিনি, রিফাইন্ড কার্বোহাইড্রেটযুক্ত, রিফাইন্ড ফ্যাটযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এতে কোলাজেন তৈরি হওয়ার হার কমে যায় এবং শরীরে ইনফ্লামেশন হয়।

ভেতর ঠিক না রেখে বাইরে থেকে ক্রিম-লোশন মেখে কোনো লাভ নাই।

- দিনে অন্তত ২–৩ লিটার পানি পান করুন। কোলাজেন হাইড্রেশনের জন্য পানি দরকার। পর্যাপ্ত পানি পান না করলে ত্বকের আর্দ্রতা কমে যায়, ফলে কোলাজেন ভাঙন দ্রুত ঘটে।

- ধূমপান, অতিরিক্ত চিনি, জাঙ্ক ফুড বাদ দিন। এগুলো কোলাজেন ভেঙে দেয়। অস্বাস্থ্যকর খাবার (প্রক্রিয়াজাত খাবার, চিনি, রিফাইন্ড খাবার) কোলাজেন উৎপাদন বাধাগ্রস্ত করে।

- রোদে প্রতিদিন ১০–১৫ মিনিট থাকুন। ভিটামিন D ক্যালসিয়াম শোষণে সাহায্য করবে।

- মানসিক দুশ্চিন্তা ও ঘুমের অভাব কোলাজেন উৎপাদনে নেতিবাচক প্রভাব ফেলে। চাপ বা দুশ্চিন্তা কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা কোলাজেন ভাঙনের গতি বাড়িয়ে দেয়। পর্যাপ্ত ঘুমের অভাবেও কোলাজেন ক্ষয় হয়। ঘুমের সময় শরীরের কোষ মেরামত হয়, যা কোলাজেন উৎপাদনের জন্য গুরুত্বপূর্ণ। @ Captain Green


"রহস্যময় রথসচাইল্ড ফ্যামিলি - দুনিয়ার বিতর্কিত গোপন শাসক "

বছরের পর বছর গাজায় ইসরাইল কর্তৃক নিরপরাধ ফিলিস্তিনিদের নির্বিচারে হত্যা করা হয় - যা দেখে আপনার মন কাঁদে, এবং প্রশ্ন ও জাগে কেনো বিশ্ববিবেক ইসরাইলের এই আগ্রাসনের বিপক্ষে কথা বলতে পারেনা, কেনোই বা সব শক্তিশালী রাষ্ট্র এই ক্ষুদ্র রাষ্ট্রকে কুর্নিশ করে চলে!

এর উত্তর অনেক গভীরে - আমরা যাদেরকে বিশ্বের সুপার পাওয়ার হিসেবে জানি, তারা সবাইই এক অদৃশ্য শক্তির হাতে বন্দী।

বিশ্বের সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র হিসেবে স্বীকৃত আমেরিকাও এই গোপন শক্তির নির্দেশ মেনে চলে - যাকে ডাকা হয় "ডীপস্টেট" নামে। বিশ্বের অন্যান্য শক্তিশালী দেশ ও এরকম সিক্রেট গ্রুপের নির্দেশেই বড় বড় সিদ্ধান্ত নেয়।

আমেরিকা সহ সুপার পাওয়ার ন্যাশন গুলিকে কন্ট্রোল করা সিক্রেট গ্রুপ, ডীপস্টেটের অন্যতম প্রভাব বিস্তারকারী সদস্য হিসেবে ধরা ইহুদী "রথসচাইল্ড ফ্যামিলি" কে। বিশ্বের ব্যাংকিং বিজনেসের সূচনাকারী পরিবারদের অন্যতম এই রথসচাইল্ড ফ্যামিলির ইতিহাস ও তাদের প্রভাব সম্পর্কে না জানলে আপনি কখনোই বুঝতে পারবেন না কিভাবে ক্ষুদ্র রাষ্ট্র ইসরাইল ও ইহুদীরা কেনো, কিভাবে সবার উপরে ছড়ি ঘুড়ায় এতো অপকর্মের পরেও . . . .নানা অপকর্ম ও ষড়যন্ত্রমূলক কর্মকান্ডের জন্যে ইহুদী জাতি বিভিন্ন দেশ থেকে বিতাড়িত হয়ে যাযাবরের মতোন এই দেশ, ঐদেশে ঘুরে বেড়াতো - এবং পরবর্তীতে ইউরোপের বিভিন্ন জনগোষ্ঠীর সাথে এরা গোপনে মিশে যায়। এর মধ্যে জার্মানির ফ্র‍্যাংকফুর্টে আবাস গড়ে ইহুদী রথসচাইল্ড পরিবার। এই পরিবারের ব্যাংকিং বিজনেসের সূচনা হয় ম্যায়ের এমশ্যাল রথসচাইল্ডের মাধ্যমে, যার জন্ম ১৭৪৪ সালে জার্মানিতে।।

ম্যায়ের এমশ্যাল রথসচাইল্ডের পিতা এমশ্যাল মোজেস রথসচাইল্ড চেয়েছিলেন ম্যায়ের এমশ্যাল একজন রাবাই (ধর্মযাজক) হন, তিনি পিতার মৃত্যুর পর পরিবারের হাল ধরতে তাকে যোগ দিতে হয় ব্যাংকিং ফার্মে শিক্ষানবিশ হিসেবে। সেখানে অল্প বয়সেই ম্যায়ের এমশ্যাল ফরেইন ট্রেড ও কারেন্সি এক্সচেঞ্জ সম্পর্কে গুরুত্বপূর্ণ জ্ঞ্যান লাভ করেন। তারপর নিজদের পারিবারিক ট্রেড ও কারেন্সি বিজনেসে ফেরত আসেন।

ম্যায়ের এমশ্যালের বাবার কাছ থেকে তখনকার ক্রাউন প্রিন্স উইলহেমের বিরল মুদ্রার লেনদেন ছিলো, ম্যায়ের এমশ্যালের সাথে এই সম্পর্ক আরোও দৃড় হয়, উইলহেম পরবর্তীতে সম্রাট হন ম্যায়ের উইলহেমের ক্রাউন এজেন্ট পদ পান।

ম্যায়ের এমশ্যালকে আর পিছন ফিরে তাকাতে হয়নাই, ফ্র‍্যাংকফুর্টে তার ব্যাংকিং বিজনেস ফুলেফেপে উঠতে থাকে।

ম্যায়ের এমশ্যাল তার ব্যাংকিং বিজনেস বড় করতে তার ৫ ছেলের একজনকে ফ্র‍্যাংকফুর্টে রেখে বাকি ৪ জনকে সেসময়কার ইউরোপের ৪ সমৃদ্ধ শহর ভিয়েনা, প্যারিস, লন্ডন ও নেপলসে পাঠান। মাল্টিন্যাশনাল ব্যাংকিং তখন এই রথসচাইল্ডদের হাত দিয়েই শুরু হয়। ইউরোপের ৫ শহরে ব্যাংকিং ব্র‍্যাঞ্চ চালুর মাধ্যমে সেই শহরে তাদের ব্যবসাই গড়ে উঠলোনা শুধুমাত্র, ডাইভার্সিফিকেশনের মাধ্যমে তাদের লাভ কোনো নির্দিষ্ট শহর বা দেশের শাসকের সাথে সম্পর্কের উপর নির্ভর করবেনা, এক ব্র‍্যাঞ্চের ক্ষতির মুখোমুখি হলেও সেটা আরেক ব্র‍্যাঞ্চের লাভ দিয়ে পুষানো যাবে।

তবে এই বড় শহরগুলিতে ব্যাংকিং বিজনেসটা পরবর্তীতে কাজে আসে পলিটিক্যাল কারনে . . .

ম্যায়ের এমশ্যাল রথসচাইল্ড মারা যান ১৮১২ সালে। মৃত্যুর পূর্বে তিনি তার ৫ ছেলেকে একসাথে ডেকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দেন। তার ছেলেরা ও বংশধররা যেনো ফ্যামিলি বন্ডিং ঠিক রেখেই ব্যবসাটা এগিয়ে নেন, বেশি বেশি ছেলে সন্তান নিয়ে এবং নিজ বংশের মধ্যেই সব বিয়েশাদি দিয়ে নিজদের ব্যবসা ও সম্পদের মালিকানা যেনো ছেলেদের মাধ্যমে রথসচাইল্ড পরিবারের মধ্যেই সীমাবদ্ধ রাখা হয়।

উনবিংশ শতাব্দীতে ফ্র‍্যাংকফুর্ট, ভিয়েনা, লন্ডন, প্যারিস, নেপলস ও পরবর্তীতে ইউরোপের অন্যান্য বড় শহরে ব্যাংকিং বিজনেস করার সুবিধা ছিলো তখন ইউরোপে শিল্প বিপ্লব চলে, আর এসব শহরে বড় বড় শিল্প কারখানা গড়ে উঠছিলো। রথসচাইল্ডরা এই নতুন গজিয়ে উঠা শিল্প প্রতিষ্ঠান গুলিকে ফাইনান্স করে নিজেরাও দ্রুত অনেক সম্পদের মালিক হতে থাকে। তবে এই ইউরোপিয়ানরা সেসময় একিসাথে একে অপরের সাথে আধিপত্য প্রতিষ্ঠায় ব্যস্ত ছিলো, এবং প্রায়ই কোনো কোনো না কোনো যুদ্ধে লিপ্ত থাকতো। যুদ্ধ চালাতে প্রচুর অর্থের প্রয়োজন হতো - আর রথসচাইল্ডরা বসেই থাকতো উচ্চ সুদে এই জাতিগুলিকে লোন দিয়ে নিজদের অবস্থান আরোও শক্তিশালী করতে।

সবচেয়ে ইন্টারেস্টিং ওয়ার ফাইনান্সিং ছিলো ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যকার চলা "ওয়াটারলু" র যুদ্ধ। এই যুদ্ধে রথসচাইল্ডদের প্যারিস শাখা ফ্রান্সকে ফাইনান্স করে, লন্ডন শাখা ইংল্যান্ডকে ফাইনান্স করে - যুদ্ধে যেই জিতুক বা হারুক লাভ কিন্তু ঐ রথসচাইল্ডদেরই! ইংরেজরা এসময় "রেড আর্মি" নামক এক গুন্ডা বাহিনীকে ফ্রান্সের অভ্যন্তরে পাঠায় সন্ত্রাসী কার্যকলাপের জন্যে, রথসচাইল্ডরা এই রেড আর্মিকে ফাইনান্সের মাধ্যমেও অনেক লাভ করে নেয়।

ওয়াটারলু যুদ্ধে নেপোলিয়নের ফ্রান্সের পরাজয় আসন্ন ছিলো। কিন্তু ম্যায়ের এমশ্যালের ৩য় ছেলে নাথান রথসচাইল্ড, যে কিনা লন্ডনের ব্র‍্যাঞ্চের দায়িত্বে ছিলো - সে তার ইনফর্মারের মাধ্যমে এই খবরটা আগেভাগে পেয়ে পুরো ইংল্যান্ডে তার ভাড়াটে লোকদের দিয়ে গুজব রটিয়ে দিলো ফ্রান্স না, ইংল্যান্ডই এই যুদ্ধ হারতে যাচ্ছে! এই গুজবের কারনে ইংল্যান্ডের মানুষজন তাদের হাতে থাকা সব গভর্নমেন্ট বন্ড বিক্রি করতে শুরু করে লসের আশংকায়। ইংল্যান্ডের বন্ডের দাম ধুপ করে অনেক কমে যায় এবং সুযোগসন্ধানী, চতুর নাথান রথসচাইল্ড নিজের সৃষ্টি করা গুজবের ফলাফল হিসেবে কমে যাওয়া সেই গভর্নমেন্ট বন্ডগুলির ৯০% ই কিনে নেন! দুইদিন পর খবর আসে যে ফ্রান্স না, ইংরেজরাই এই যুদ্ধে জয়ী - তখন আবারো ইংলিশ গভর্নমেন্ট বন্ডের দাম বাড়তে থাকে। নাথান রথসচাইল্ড সেই বন্ডগুলি পরবর্তী ২ বছরে প্রায় ২০০% লাভে বিক্রি করে রথসচাইল্ডদের অর্থভাণ্ডার আরোও বিশাল করে ফেলেন।

ব্রিটিশ সাম্রাজ্য তখন প্রায় পুরো বিশ্বই শাসন করে। সেই ব্রিটিশ সাম্রাজ্যকেই রথসচাইল্ড পরিবার এভাবে ওয়ার ফাইনান্সিং আর গভর্নমেন্ট বন্ড কিনে নিজদের প্রতি দায়বদ্ধ করে ফেলে। ব্রিটিশ সরকার এরপর থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও পরিকল্পনায় রথসচাইল্ডদের প্রতি নির্ভরশীল হয়ে। মধ্যপ্রাচ্যর মাটিতে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনে ব্রিটিশদের সমর্থন রথসচাইল্ডরাই আদায় করে নেয়।

এই রথসচাইল্ডদের এই ইংল্যান্ডকে সহযোগীতা ফ্রান্সের মানুষদের ক্ষেপিয়ে তুলে, কেননা নেপোলিয়ন ফ্রান্সে বসবাসরত ইহুদীদের প্রতি অন্যান্য ইউরোপিয়ানদের তুলনায় অনেক সহনশীল ছিলেন।

ইউরোপের বড় বড় সমৃদ্ধশালী শহরে ব্যাংকিং বিজনেস চালু, তাদের শিল্প বিপ্লবের সাথে যুক্ত সব প্রতিষ্ঠানকে ফাইনান্স করা, রাজ পরিবার ও সরকারকে ফাইনান্স করার মাধ্যমে রথসচাইল্ডরা অনেক উপার্জন করলেও সেই অর্থ তারা গোল্ড, রিয়েল এস্টেটের মতোন বস্তুগত সম্পদ (Tangible Assets) এ ই বিনিয়োগ করতোনা। তারা তাদের ৮০-৯০% সম্পদই বিনিয়োগ করতো গভর্নমেন্ট বন্ড, ট্রেজারি বিল, বিভিন্ন কোম্পানির শেয়ারে - যাতে ইহুদী বিদ্বেষ থেকে জনগন কিংবা শাসকেরা তাদের কোনো সম্পদ দখল করতে না পারে, ধ্বংস করতে না পারে!

রথসচাইল্ডরা ইউরোপের শক্তিশালী, ধনী রাষ্ট্রগুলির শাসকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি তাদের বড় বড় রাজনৈতিক সিদ্ধান্তও প্রভাবিত করা শুরু করে। ইউরোপের সুপার পাওয়াররা তখন থেকেই বলতে গেলে ইহুদী রথসচাইল্ডদের অনুগত হয়ে যায়।

ইউরোপিয়ানরা যখন নিজদের মধ্যে যুদ্ধে ব্যস্ত, তখন আটলান্টিকের ঐপাড়ে আমেরিকা শিল্প ও প্রযুক্তিতে এগিয়ে যাওয়া শুরু করে। এই আমেরিকাতে ১৮৯৩ এ অর্থনৈতিক মন্দা শুরু হয়। জেপি মরগান গ্রুপের পাশাপাশি সেসময় রথসচাইল্ড পরিবার তাদের অফুরন্ত টাকার ভান্ডার নিয়ে হাজির হয় আমেরিকাকে উদ্ধার করতে। আমেরিকান সরকার ও তাদের বিভিন্ন বড় বড় ব্যবসায়ীক প্রতিষ্ঠানকে ফাইনান্স করার মাধ্যমে রথসচাইল্ডরা আমেরিকার মাটিতেও নিজদের আধিপত্য প্রতিষ্ঠা করে নেয় এবং একিসাথে ভবিষ্যৎ সুপার পাওয়ারকেও নিজদের কব্জায় নিয়ে আসা শুরু করে।

বিংশ শতাব্দীর শুরু থেকেই বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক যুদ্ধ হয়, অনেক ক্ষমতাসীন রাজতন্ত্র আর শাসকদের পতন হয়। পুরনো শাসনযন্ত্রর পতন, নতুন রাজনৈতিক দলের উত্থানে রথসচাইল্ড ও ইহুদীরা গোপনে অনেক ফান্ডিং করতো, তেমনি ওয়ার ফাইনান্সিং ও সমানতালে চলতে থাকে। তবে ২য় বিশ্বযুদ্ধকালীন সময়ে হিটলারের কারনে তাদের ব্যাংকিং ব্যবসায় একটা ছন্দপতন আসে, ফ্র‍্যাংকফুর্ট ও ভিয়েনা থেকে থেকে তাদের ব্যাংকিং বন্ধ করতে হয় নাজি বাহিনীর ইহুদী দমন নীতির কারনে। এর আগে প্যারিসে তাদের ব্যবসায় একটা ধাক্কা আসে ফ্রান্সের নাগরিকদের প্রতিবাদে। আর নেপলসের শাখাটাও বন্ধ করা লাগে ইতালি ও নেপলসের বিদ্রোহর কারনে।

তবে ক্ষয়ক্ষতি বেশি হয় নাই কারন লন্ডন শাখা ঠিকিই এক্টিভ ছিলো, ইংল্যান্ডের সাথে সম্পর্ক কখনো খারাপ হয়নাই। আর সেইসময়ে রথসচাইল্ডদের বেশিরভাগ ইনভেস্টমেন্ট আমেরিকার দিকে ঝুকে গেছে, যেই আমেরিকাই আদতে পরবর্তীতে ২য় বিশ্বযুদ্ধ টা জিতে।

২য় বিশ্বযুদ্ধে হিটলার ও এন্টি জায়ানিস্ট নাজি বাহিনীর পরাজয় ঘটলে রথসচাইল্ডরা পুনরায় ইউরোপে তাদের ব্যাংকিং নেটওয়ার্ক এস্টাবলিশ করে।

এরপর এই আআধুনিক যুগে এসে অনেক বড় বড় ব্যাংকের আবির্ভাব ঘটে যা রথসচাইল্ডদের ব্যাংকিং বিজনেসকে চ্যালেঞ্জ জানানো শুরু করে। এসময় রথসচাইল্ড কাজিনদের মধ্যে একটা বিরোধ দেখা দেয় যে তারাও বাকিদের মতোন তাদের শেয়ার সবার জন্যে উন্মুক্ত করে দিবে কি দিবেনা। তবে ম্যায়ের এমশ্যালের সেই লিগ্যাসীকে ফলো করে তারা আবারো একমত হয়ে যায়, সাময়িকভাবে কিছু ব্যবসায়ীক ক্ষতিকে স্বীকার করে নিয়ে - ফ্যামিলি লিগ্যাসী, বন্ডিং আর কন্ট্রোল রথসচাইল্ডদের বাকিদের থেকে আলাদা হওয়ার একমাত্র মূলনীতি।

রথসচাইল্ড কন্সপাইরেসি ইন মডার্ন ডে -

ইতিহাস ঘাটলে দেখা যায় রথসচাইল্ডদের শীর্ষে উঠার বড় কারনগুলি ছিলো - মুদ্রা সম্পর্কে অগাথ জ্ঞ্যান, সুযোগের সদ্ব্যবহার, শাসকদের সাথে সুসম্পর্ক এবং যুদ্ধে বিনিয়োগ। যুদ্ধ মানেই যেখানে হানাহানি, রক্তপাত আর সম্পদের ধ্বংস - সেখানে যুদ্ধ মানেই রথসচাইল্ডদের অর্থনৈতিক লাভ।

যাযাবর ইহুদী জাতির এসময় আনটাচেবল থাকার বড় রহস্য নিজেরা ইউনাইটেড থেকে বাকি সব জাতিকে ডিভাইডেশন আর যুদ্ধের দিকে ঠেলে দেওয়ার চক্রান্ত করা। বিভিন্ন দেশে এদের প্রতিনিধি থাকতো সরকারের উচ্চপর্যায়ে অথবা শাসকদের সাথে ভালো সম্পর্ক গড়ে তুলতো - এদের মাধ্যমে এক দেশের সাথে আরেক দেশের যুদ্ধ, কিংবা দেশের অভ্যন্তরে রাজনৈতিক সহিংসতা সৃষ্টির উস্কানি দেওয়া হতো। এই যুদ্ধ আর সহিংসতার উস্কানি দিতে কিছু টাকা ইনভেস্ট হতো, যা কিনা পরবর্তীতে এই রথসচাইল্ডদের ওয়ার ফাইনান্সিং র প্রফিট থেকে উঠে আসতো।

আমেরিকার গোয়েন্দা সংস্থা সিআইএ তেও এদের প্রভাব আমেরিকান গভর্নমেন্ট কিংবা প্রেসিডেন্টের থেকেও বেশি। ধারনা করা হয় ১৯৬৩ সালে প্রেসিডন্ট জন এফ কেনেডির হত্যার পিছনেও রথসচাইল্ডদের ইন্ধন ছিলো। কেননা সোভিয়েতের সাথে কোল্ডওয়ার চলাকালীন সময়ে কেনেডি সোভিয়েতের সাথে যুদ্ধের বদলে শান্তিচুক্তিতে আসেন। নিরাপত্তা পরিষদের কিউবা আক্রমনের প্রস্তাব বাতিল করেন, ভিয়েতনাম যুদ্ধ থেকেও আমেরিকাকে সড়িয়ে নেওয়ার পরিকল্পনা করছিলেন। এবং তিনি সিক্রেট সোসাইটি নিয়ে একটা বক্তব্য দেওয়ার পাশাপাশি ইউএস ডলার ফেডারেল রিজার্ভ ব্যাংকের বাইরে প্রিন্ট করার প্ল্যান করেছিলেন।

এবং এর কয়দিন পরেই তাকে রহস্যজনক ভাবে মৃত্যু বরন করতে হয়, যেই রহস্যের সমাধান আজোও হয়নি!

সাম্প্রতিক জরিপে দেখা গেছে যে রথসচাইল্ডদের কেউ বিশ্বের শীর্ষ ৫০০ ধনীর মধ্যে নাই। কিন্তু তার মানে এই না যে তাদের প্রভাব কমে গেছে, সম্পত্তি অনেকের মধ্যে ভাগ হওয়ায় তাদের ব্যাক্তিগত সম্পদের পরিমান শীর্ষ ধনীদের চেয়ে কম, কিন্তু পারিবারিক ভাবে ধরলে সেটা এখনো অনেক বেশি - কিন্তু সেই হিসেবটা তারা এখন আর দেয়না। প্রযুক্তি, প্রশাসন, ওয়ার্ল্ড ব্যাংক সবই তাদের অনুগত - কেউ তাদের সঠিক হিসাব চাওয়ার সাহস রাখেনা!

ফ্রান্স-ইংল্যান্ড যুদ্ধের মতোন আধুনিক কালের অনেক যুদ্ধ এবং আমেরিকা ও তার মিত্র ন্যাটো বাহিনীর বিভিন্ন মিশনে রথসচাইল্ডরা আগেকার মতোন ফাইনান্স করে বড় বড় প্রফিট বাগিয়ে নিচ্ছে - এরকম ইনফো এখন আগের মতোন পাওয়া যায়না, কিন্তু সব ইনফর্মেশনের উপর ফুল কন্ট্রোল রাখা ইহুদীরা যে এই ইনফোগুলি হাইড করে নিজদের অর্থভাণ্ডার বড় করছেনা তার গ্যারান্টি কি? এতোদিনের লাভজনক খাতে বিনিয়োগ করা কি তারা বাদ দিয়ে দিয়েছে?

আমেরিকা, বৃটেন সহ ন্যাটো রাই কেবল না - রথসচাইল্ডদের তৈরী করা ব্যাংকিং চ্যানেলের কাছে দায়বদ্ধ অর্থনৈতিক ভাবে প্রতিষ্ঠিত মুসলিম রাষ্ট্র ও সফল ব্যাক্তিসমূহও! ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, বিগ কর্পোরেট হাউজ, মাল্টিন্যাশনাল অর্গানাইজেশনের কাছে যেই দায়বদ্ধ, নির্ভরশীল হয়েছে - ধরে নিতে হবে সে একিসাথে রথসচাইল্ড ও ইহুদী চক্রের কাছেও দায়বদ্ধ হয়ে গেছে!

ফিলিস্তিনিদের জন্যে মানবতা যতোই কাদুক - রথসচাইল্ড ও ইহুদীদের জন্যে মুনাফাই আসল, যেই মুনাফা তাদেরকে এনে দিয়েছে সবার উপর ছড়ি ঘোরানোর অঢেল ক্ষমতা!!! রথসচাইল্ডদের পতন ছাড়া সন্ত্রাসী ইহুদীরাষ্ট্র ইসরাইলের পতন কখনোই হবেনা . . . 


৪ 

 লিঙ্গ পরিবর্তন করতে পারে যে মাছ 

প্রকৃতিতে কিছু মাছ আছে যারা পরিবেশগত পরিস্থিতির ওপর নির্ভর করে লিঙ্গ পরিবর্তন করতে পারে। বিজ্ঞানীরা একে বলেন 'সিকোয়েনশিয়াল হারমাফ্রোডিটিজম'। মূলত কোনো প্রজাতির মধ্যে নির্দিষ্ট লিঙ্গের সংখ্যা কমে গেলে বা গোষ্ঠীর সামাজিক কাঠামো বদলে গেলে এই পরিবর্তন ঘটে।

সমুদ্রের অনেক মাছ, যেমন ক্লাউনফিশ, প্যারটফিশ এবং র‍্যাস এই আচরণে বিশেষভাবে পরিচিত। উদাহরণ হিসেবে ধরা যায় ‌Finding Nemo অ্যানিমেটেড সিনেমার ক্লাউনফিশ। বাস্তবে এই মাছগুলো প্রথমে পুরুষ হিসেবে জন্মায়। যদি দলে প্রধান স্ত্রী ক্লাউনফিশ মা'রা যায়, তাহলে সবচেয়ে শক্তিশালী পুরুষটি স্ত্রীতে রূপান্তরিত হয়। এই পরিবর্তনের পেছনে ব্যাখ্যা হলো তাদের দেহে হরমোনের পরিবর্তন ঘটে যা তাদের গোন্যাডস বা লিঙ্গ গ্রন্থিকে নতুনভাবে গঠন করে।

প্যারটফিশ ও র‍্যাস প্রজাতির মধ্যেও এ ধরনের ঘটনা প্রায়ই দেখা যায়। বড় দলে যদি আলফা ফিমেল বা আলফা মেইল অনুপস্থিত হয়, তাহলে অন্য সদস্যরা সামাজিক হায়ারার্কি বজায় রাখতে লিঙ্গ পরিবর্তন করে। এতে প্রজাতির প্রজনন ব্যাহত হয় না এবং নতুন সঙ্গীর খোঁজে সময় নষ্ট হয় না। ফলে টিকে থাকা সহজ হয়।

গবেষকরা বলছেন, এই সেক্স-চেইঞ্জিং বিহেভিয়ার জলজ ইকোসিস্টেমে বায়োডাইভার্সিটি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তবে গ্লোবাল ওয়ার্মিং, কোরাল রিফ ধ্বংস, ও ওভারফিশিং-এর কারণে অনেক প্রজাতির সেক্স রেশিও বিঘ্নিত হচ্ছে, যা তাদের জনসংখ্যাগত স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে।

আর্থ ডট কম এবং ডিসকভার ওয়াইল্ডলাইফের মতে, এই সেক্স-সুইচিং প্রক্রিয়া জলজ প্রাণীদের মধ্যে সামাজিক কাঠামো, হরমোন নিয়ন্ত্রণ এবং অভিযোজনের এক জটিল উদাহরণ, যা প্রকৃতির বিস্ময়কর জটিলতাকে তুলে ধরে। তাই এ ধরনের মাছ সংরক্ষণ অত্যন্ত জরুরি, যাতে সামুদ্রিক জীববৈচিত্র্য ও ইকোসিস্টেমের ভারসাম্য অটুট থাকে। (বিজ্ঞান্বেষী) লেখা: মেহেদী হাসান অভি



ঘসেটি বেগম -----প্রেম,রাজনীতি ও ইতিহাসের নিষ্ঠুরতা -----

ঐতিহাসিক চরিত্রদের জীবন কখনও কেবল রাজনীতি দিয়ে ব্যাখ্যা করা যায় না। তাঁদের প্রেম,আকাঙ্ক্ষা,

ব্যর্থতা,এবং আত্মগ্লানিও ইতিহাসের শরীর গঠনে সমান গুরুত্বপূর্ণ। ঘসেটি বেগম—নবাব আলীবর্দ্দির জ্যেষ্ঠ কন্যা—ছিলেন এমনই এক নারী,যাঁর জীবন ছিল রাজকীয় ঐশ্বর্য,রাজনৈতিক কূটচাল,এবং ব্যক্তিগত বেদনার এক জটিল মিশ্রণ।

 রাজবংশের কন্যা,কিন্তু সুখহীন বিবাহ -----

আলীবর্দ্দি খাঁ ছিলেন নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী,তাঁর স্ত্রীও ছিলেন মহীয়সী। কিন্তু তাঁদের কন্যা ঘসেটি ও আমিনার জীবন ছিল বিতর্কে ঘেরা। ঘসেটির বিবাহ হয় নওয়াজেসের সঙ্গে—ঢাকার শাসনকর্তা,আলীবর্দ্দির ভাই হাজী আহম্মদের পুত্র। কিন্তু এই বিবাহ সুখ আনেনি। নওয়াজেসের ঔদাসীন্য,ভোগবিলাস,এবং রাজনৈতিক নিষ্ক্রিয়তা ঘসেটিকে একাকী করে তোলে। মতিঝিলের সাঙ-ই-দালান প্রাসাদে তাঁর একাকীত্ব যেন প্রতিধ্বনিত হয় ভাগীরথীর স্থবির জলে।

 এক নারীর আত্মসংগ্রাম -----

ঘসেটি প্রেম চেয়েছিলেন,কিন্তু পাননি। হোসেন কুলি—নওয়াজেসের সহকারী,সুঠাম,সুদর্শন,তুর্কী যুবক—ছিলেন তাঁর জীবনের একমাত্র উন্মাদ প্রেম। কিন্তু সেই প্রেমও ছিল অসম,আত্মবিনাশী। হোসেনের কাছে ঘসেটি ছিলেন এক সুযোগ,এক ব্যবহারযোগ্য সম্পদ। পরে হোসেন চলে যান আমিনার দিকে—আরও সুন্দরী, আরও প্রলুব্ধকারী। ঘসেটি প্রেমে পরাজিত হন,কিন্তু তাঁর হৃদয় জ্বলতে থাকে প্রতিহিংসায়।

এই প্রেম-প্রতিদ্বন্দ্বিতা শুধু ব্যক্তিগত নয়,তা ছিল রাজনৈতিক। সিরাজউদ্দৌলার উত্থান,ঘসেটির মতিঝিল কেন্দ্রিক শক্তি গঠন,এবং এক্রামদৌলার দত্তক গ্রহণ—সবই ছিল ক্ষমতার খেলা। কিন্তু এই খেলায় ঘসেটি একা হয়ে পড়েন। তাঁর পাশে কেউ থাকে না—না প্রেমিক,না সৈন্য,না আত্মীয়।

 রাজনীতি,বিশ্বাসঘাতকতা ও পতন -----

ঘসেটি ছিলেন ধনসম্পদে সমৃদ্ধ,রাজনৈতিকভাবে সচেতন,এবং সাহসী। বর্গীর হাঙ্গামায় তিনি নবাবকে অর্থ দিয়ে সাহায্য করেন। মতিঝিল প্রাসাদ গড়ে তোলেন নিজস্ব নিরাপত্তার জন্য। রাজা রাজবল্লভ,

নজর আলি—সবাই তাঁর পাশে দাঁড়ান,কিন্তু শেষ মুহূর্তে তাঁরা সবাই সরে যান।

সিরাজের সন্দেহ,ঘসেটির চক্রান্ত,এবং মতিঝিল আক্রমণের পর ঘসেটি বন্দী হন। তাঁর ধন,মান,মর্যাদা—সব লুণ্ঠিত হয়। হীরাঝিল প্রাসাদে বন্দী ঘসেটি তখন শুধুই এক অসহায় নারী,যাঁর জীবনে প্রেম ছিল,কিন্তু ভালোবাসা ছিল না।

 মৃত্যু: ইতিহাসের নিষ্ঠুর পরিণতি -----

১৭৬০ সালের জুন মাসে,মীরনের নির্দেশে ঘসেটি ও আমিনাকে মাঝনদীতে ডুবিয়ে হত্যা করা হয়। এক সময়ের রাজকন্যা,নবাবের আদরের মেয়ে,মতিঝিলের রাণী—জীবনের শেষ অধ্যায়ে তিনি শুধুই এক পরিত্যক্ত নারী। তাঁর মৃত্যু ছিল রাজনৈতিক প্রতিহিংসার চূড়ান্ত রূপ,কিন্তু তার মধ্যে ছিল এক নারীর ব্যর্থ প্রেমের আত্মগ্লানি,একাকীত্ব,এবং ইতিহাসের নিষ্ঠুরতা।

 ঘসেটি বেগম ছিলেন না কেবল এক "দ্বিচারিনী" নারী,যেমন ইতিহাস তাঁকে চিহ্নিত করেছে। তিনি ছিলেন এক প্রেমকাতর,ক্ষমতাকামী,সাহসী নারী—যাঁর জীবন ছিল এক মহাকাব্যিক ট্র্যাজেডি। তাঁর প্রেম ছিল উগ্র,তাঁর রাজনীতি ছিল জটিল,তাঁর মৃত্যু ছিল নির্মম। কিন্তু তাঁর জীবন আমাদের শেখায়—নারীর আকাঙ্ক্ষা,

ঘসেটি বেগম ইতিহাসের এক অনন্তযৌবনা চরিত্র,যাঁর জীবন আজও আমাদের প্রশ্ন করে—প্রেম কি শুধু পুরুষের অধিকার? রাজনীতি কি শুধু পুরুষের খেলা? আর নারীর ব্যর্থতা কি শুধুই তাঁর চারিত্রিক কলঙ্ক? @ Manas Bangla.


নবাব মীর জাফর আলী খান

১৭৬৫ সালের ১৭ জানুয়ারি তিনি  দুরারোগ্য কুষ্ঠরোগে আক্রান্ত হয়ে  ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। পলাশী ষড়যন্ত্রের মুলহোতা ছিলেন জগৎশেঠ গং । উনিশ শতকের হিন্দু পুনর্জাগরণ জগৎশেঠকে বাদ দিয়ে মীর জাফরকে কলংকিত করেছে।

সুশীল চৌধুরী লিখেছেন :পলাশী চক্রান্তের নায়ক মীর জাফর এবং তিনিই আসল বিশ্বাসঘাতক- এ ধারণা বহুল প্রচলিত। বাংলায় মীর জাফর নামটাই বিশ্বাসঘাতকের প্রতীক হয়ে গেছে- ওটা বিশ্বাসঘাতকতার সমার্থক শব্দ। এ ধরনের ধারণা সমাজে চলে আসছে এ বিশ্বাস থেকে যে, পলাশীর চক্রান্ত এবং পলাশীর যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের জন্য দায়ী মূলত মীর জাফর। সুতরাং মীর জাফর ‘বিশ্বাসঘাতক’ বলে যে ধারণা বহুদিন ধরে প্রচলিত তা কতটা ঐতিহাসিকভাবে সত্য তার তথ্যভিত্তিক বিচার-বিশ্লেষণ খুবই প্রয়োজন (সুশীল চৌধুরী, পলাশীর অজানা কাহিনী, পৃষ্ঠা : ১১১)। আমরা জানি, মীর জাফরের সঙ্গে দেশীয় চক্রান্তকারীদের মধ্যে ছিলেন জগৎ শেঠ, উমিচাঁদ, রায়দুর্লভ, ইয়ার লতিফ, এবং ইংরেজদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন উইলিয়াম ওয়াটস, লিউক স্ক্র্যাফটন ও রবার্ট ক্লাইভ। আসলে  মীর জাফর শিখন্ডী হিসেবে ব্যবহৃত হয়েছে মাত্র । যদিও  মীর জাফরও ষড়যন্ত্রের সাথে যুক্ত হয়েছিল  এবং এ ষড়যন্ত্রের মাশুল হিসেবে আমরা হারাই স্বাধীন বাংলা।

পলাশী বিপর্যয়ের জন্য দায়ী  এদেশের বর্ণহিন্দুদের  ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতা । অন্যান্য কুচক্রীরা তাদের সহযোগী মাত্র!

রাজনৈতিক ও ব্যাবসায়িক কারণে ইংরেজ ও নবাবের প্রভাবশালী কর্মকর্তা জগৎ শেঠ,মানিক চাঁদ ও রায় দুর্লভ রামের সাথে মৈত্রী সম্পর্ক গড়ে ওঠে । প্রকৃতপক্ষে ইংরেজদের সঙ্গে তাদের এই মৈত্রীই ছিল সিরাজদ্দৌলার পতনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ।

সতের শতকের শুরু থেকেই  বাংলার যে কোন রাজনৈতিক পালাবদলে শেঠ পরিবার ও জগৎশেঠই মূখ্য ভূমিকা নিয়েছিলেন । সুশীল চৌধুরী পলাশীর অজানা কাহিনী বইয়ে লিখেছেন:দেশীয় ষড়যন্ত্রীদের মধ্যে শেঠরাই পলাশি চক্রান্ত ও বিপ্লবের মূল উদ্যোক্তা,এবং এঁদের সম্মতি ও সহযোগিতা ছাড়া ইংরেজরা যা করেছে তা কখনও করতে পারতো না

(পলাশীর অজানা কাহিনী-সুশীল চৌধুরী পৃষ্ঠা১১৬)

ইতিহাসবিদ এম এ রহিম লিখেছেন :২৩ এপ্রিল ১৭৫৭ ইস্ট ইন্ডিয়া কোম্পানির কলিকাতা কাউন্সিল নবাব সিরাজুদ্দৌলাকে সিংহাসনচ্যুত করিবার জন্য এক প্রস্তাব পাশ করে। ক্লাইভ উর্মিচাঁদকে নবাবের বিরুদ্ধে ষড়যন্ত্র গড়িয়া তোলার কাজে ব্যবহার করেন। --ষড়যন্ত্রকারিগণ জগৎশেঠির বাড়িতে গোপন বৈঠকে মিলিত হয়।জগৎশেঠ,উর্মিচাঁদ, রায়দুর্লভ,মীর জাফর রাজবল্লভ এবং আরও কয়েকজন বিশিষ্ট ব্যক্তি এই বৈঠকে যোগ দেন। ইংরেজ কোম্পানির এজেন্ট ওয়াটস মহিলাদের মত পর্দা ঘেরা পাল্কিতে জগৎশেঠের বাড়িতে আসেন। এই বৈঠকে সিরাজুদ্দৌলাকে সরাইয়া মীর জাফরকে বাংলার মসনদে বসাইবার  সিদ্ধান্ত গ্রহণ করা হয় ওয়াটস এই কাজে ইংরেজদের সাহায্যের প্রতিশ্রুতি দেন।

(বাংলার মুসলমানদের ইতিহাস -এম এ রহিম, পৃষ্ঠা ১৬)

মূলত ইংরেজ ও হিন্দুর যৌথ ষড়যন্ত্রের ফসল পলাশীর বিপর্যয় এবং ফলোশ্রুতিতে  বাংলায় মুসলিম শাসনের অবসান ঘটে।

বৃটিশ ভারতে হিন্দু পূনর্জাগরণের পর্যায়ে স্বাধীনতাকামী যুব সমাজের কাছে বিদেশী ইংরেজদের হাতে স্বাধীনতা তুলে দেয়ার কাজটি গর্হিত মনে হতে শুরু করে । তখন হিন্দু বুদ্ধিজীবীরা কল্পিত ইতিহাস,নাটক,প্রহসন ইত্যাদির মাধ্যমে জগৎশেঠ গংদের বিশ্বাসঘাতকতার কাহিনী গুম করে দিয়ে এই মর্মে ব্যাপক প্রচার চালান যে,সেকালের প্রধান ও চরম ঘৃণ্য বিশ্বাসঘাতক ছিলেন মীরজাফর । ১৮৪৮ সালে প্রকাশিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বাঙ্গালার ইতিহাস নামক মুসলিম বিদ্বেষী বানোয়াট ইতিহাস দিয়ে তার শুরু ।

মুর্শিদ কুলি খানের সময় থেকে এক সময়ের ক্ষমতাশালী মুসলমান অভিজাত শ্রেণীকে ক্রমান্বয়ে পশ্চাতে ঠেলে দেয়া হয়েছিল,মীর জাফর হচ্ছেন সে অধঃপতিত শ্রেণীর প্রতিনিধি । উল্লেখযোগ্য যে,ভারসাম্য রক্ষার জন্য একটি শক্তিশালী মুসলমান অভিজাত শ্রেণীর অনুপস্হিতিতে বাস্তবিকপক্ষে উদীয়মান হিন্দু বণিক শ্রেণী ও কর্মচারীরা খালি মাঠ পেয়ে যায়। আলীবর্দী খানের হিন্দুদের প্রতি উদার নীতি সিরাজের বিরুদ্ধে ষড়যন্ত্রের বীজ বপনের কারণ হয়ে দাঁড়িয়েছিল।  নবাব আলবির্দী খানের শাসনামলে হিন্দু কর্মকর্তাদের নিয়োগ বৃদ্ধি পায়। এ সময় যারা প্রধান ভূমিকা পালন করেন তাদের মধ্যে জানকী রাম , দুর্লভ রাম ,  রাম নারায়ন , কিরাত চাঁদ, বিরু দত্ত, গোকুল চাঁদ , উমিচাঁদ রায় এবং রাম রাম সিংহের নাম উল্লেখযোগ্য।  সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে হিন্দু কর্মকর্তা অধিক সংখ্যায় নিয়োগ পান।  এ ভাবে আলীবর্দী খানের শাসনামলে সকল ক্ষেত্রে প্রতিপত্তিশালী হয়ে ওঠে। এর পরিণতি হয়েছিল অত্যন্ত অশুভ। । জগত শেঠ,মানিক চাঁদ ও নন্দ কুমাররা যে   ষড়যন্ত্র করেছিল,তার শিখন্ডী হিসেবে মীর জাফর আলীকে ব্যবহার করেছে মাত্র!!

ইতিহাসবিদ অধ্যাপক ডক্টর মুহাম্মদ মোহর আলী লিখেছেন :আঠারো শতকের বাংলায় রাজনৈতিক পরিস্থিতি এমন এক বিপর্যয়ের সন্মুখীন হয়েছিল যে,মীর জাফর আলী খান  ইংরেজ,হিন্দু বণিক ও আমত্যদের সাথে ষড়যন্ত্র না করলেও সিরাজউদ্দৌলার পতন ঠেকানো যেত না । কারণ দৃঢ়সংকল্পবদ্ধ,উদ্যমী এবং রোমাঞ্চ প্রিয় ইংরেজরা হিন্দু বণিক শ্রেণীর সঙ্গে জোট বেধে সিরাজউদ্দৌলার পতন না ঘটিয়ে এবং তাদের মনোনীত কোন ক্রীড়নককে মসনদে না বসিয়ে তাদের চক্রান্ত কিছুতেই বন্ধ করতেন না ।

পলাশীর পরাজয়কে গ্লোবাল স্কেলে দেখলে এটা বহুধাবিভক্ত, রাজনৈতিক বিবেচনাহীন ক্ষুদ্রস্বার্থসন্ধানী প্রাচ্যের বিরুদ্ধে কুটিল, সুযোগসন্ধানী, হিংস্র, সংগঠিত ও আধুনিক সমরাস্ত্রে সুসজ্জিত পাশ্চাত্যের জয় দেখা যায়। এটা অবধারিত ছিল।

তবে, এ যুদ্ধের মাধ্যমে আমাদের কাছে আবারও শত্রু-মিত্রের ফারাক স্পষ্ট হয়ে ওঠে।



প্রাচীরের আড়ালে মুঘল হারেম: যেখানে শাসন চলত নিয়মে, নিরাপত্তায় ও নিঃশব্দ ক্ষমতায়!

মুঘল হারেম বলতে আমরা অনেক সময় শুধু বিলাসিতা বা রহস্যময় জীবন কল্পনা করি। কিন্তু বাস্তবে হারেম ছিল একটি কঠোর নিয়মে পরিচালিত, সুসংগঠিত প্রশাসনিক ব্যবস্থা। এখানে প্রতিটি কাজ, প্রতিটি মানুষের চলাফেরা—সবই চলত নির্দিষ্ট বিধি মেনে।

হারেমের ভিতরে একাধিক দপ্তর ছিল। আলোক প্রজ্জ্বলনের দপ্তর আলো জ্বালানোর দায়িত্ব নিত, ফরাসখানা দেখত পরিষ্কার-পরিচ্ছন্নতা, আবদারখানা ছিল পানীয় জলের জন্য, রন্ধনশালায় রান্না হত, আর আলাদা ভান্ডারে রাখা থাকত শাল, পোশাক ও গালিচা। এমনকি অস্ত্র রাখার ব্যবস্থাও ছিল।

নিরাপত্তার ব্যবস্থাটি ছিল বহুস্তরযুক্ত। প্রাসাদের প্রাচীরের বাইরে রাজপুত ও ‘আহাদি’ সৈন্যরা পাহারা দিতেন। তাঁরা একজন মনসবদারের অধীনে নিয়ম মেনে দায়িত্ব পালন করতেন। ভিতরের দিকে থাকতেন খোজারা। যদিও তাঁদের প্রাসাদের সব জায়গায় ঢোকার অনুমতি ছিল না, তবু হারেমের মহিলা কর্মচারী ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে যোগাযোগ রাখার দায়িত্ব তাঁদের উপরেই ছিল। বেগম বা সম্ভ্রান্ত মহিলাদের কর্মচারীরা সরাসরি পুরুষ আধিকারিকদের সঙ্গে দেখা করতেন না—এটি অসম্মানজনক বলে মনে করা হত।

হারেমের নিরাপত্তা সপ্তাহভিত্তিক পালায় চলত। সাত দিনের জন্য সাতটি রক্ষী বাহিনী ছিল, প্রতিটি দল একদিন করে পাহারা দিত। এই বাহিনীর প্রধানকে বলা হত ‘মীর-মহল’। দায়িত্ব বণ্টন ও রক্ষীদের নাম নথিভুক্ত করতেন ‘মীর-আর্জ’। বাদশাহের আদেশ ও ফরমান এই দুই আধিকারিকের হাত দিয়েই হারেমের সর্বত্র পৌঁছত।

১৫৫৬ থেকে ১৭০৭ সাল পর্যন্ত এই কঠোর নিয়ম মেনে চলা হত। হারেমে কারা ঢুকছে, কারা বেরোচ্ছে—সবকিছুরই লিখিত হিসাব রাখা হত। অনেক কর্মচারী আবার গুপ্তচরের কাজও করতেন। তাঁরা কথাবার্তা ও নানা সূত্র থেকে তথ্য সংগ্রহ করে গোপনে বাদশাহকে জানাতেন।

মুঘল বাদশাহ যখন দীর্ঘ সফরে বেরোতেন—শিকার, যুদ্ধ বা রাজকার্যের জন্য—তখন গোটা হারেমই তাঁর সঙ্গে যেত। আকবর ও জাহাঙ্গিরের বিভিন্ন ভ্রমণে তার স্পষ্ট উদাহরণ দেখা যায়। মহিলারা পালকি, পর্দা ঘেরা ‘বহল’, ‘রথ’ বা ‘চৌখণ্ডি’-তে যাতায়াত করতেন। সব যানই এমনভাবে ঢাকা থাকত যাতে বাইরের কেউ তাঁদের দেখতে না পারে। সম্রাট আকবর তো এমন এক বিশাল যান তৈরি করেছিলেন, যার ভিতরে ঘুমানো, স্নান ও শৌচাগারের ব্যবস্থাও ছিল।

ভ্রমণের সময় রাজকীয় তাঁবু খাটানো হত। বাদশাহের তাঁবুর কাছেই থাকত সম্ভ্রান্ত মহিলাদের শিবির। চারপাশে মোটা গালিচা বা কাঠের পর্দা দিয়ে পুরো এলাকা ঘিরে রাখা হত। এই ভ্রমণেই হারেমের মহিলারা প্রাসাদের গণ্ডির বাইরে কিছুটা স্বাধীনতা অনুভব করতেন।

হারেমে মহিলাদের ব্যক্তিগত জীবন ছিল কঠোর নিয়ন্ত্রণে। অন্যদিকে বাদশাহদের একাধিক স্ত্রী ও উপপত্নী থাকলেও সকলের সঙ্গে নিয়মিত সময় কাটানো সম্ভব হত না। দীর্ঘ বিরতির পরেই সেই সাক্ষাৎ ঘটত। ©Manas Bangla



মোগল হারেমের অন্দরমহল: সম্রাটদের বিলাস, শৃঙ্খলা ও অদৃশ্য রহস্য!

মোগল সাম্রাজ্যের হারেম কেবল রাজপরিবারের নারীদের আবাসস্থল ছিল না—এটি ছিল এক সুসংগঠিত, কঠোর নিয়ন্ত্রিত ও রহস্যে ঘেরা এক স্বতন্ত্র জগৎ। বাদশাহের কন্যা, স্ত্রী, মাতা ও শ্রদ্ধেয়া আত্মীয়দের আরাম, নিরাপত্তা ও মর্যাদা রক্ষার জন্য এখানে গড়ে উঠেছিল এক বিস্তৃত প্রশাসনিক ও স্থাপত্য কাঠামো।

হারেমের প্রতিটি আবাস সাজানো ছিল ফুল ও ফলের বাগিচা, সুগন্ধি, ছায়াঘেরা পথ, শীতল ফোয়ারা ও সরোবর দিয়ে। গ্রীষ্মের তীব্র গরমেও স্বাচ্ছন্দ্য বজায় রাখার জন্য বিশেষভাবে পরিকল্পিত ছিল জলাধার ও বায়ু চলাচলের ব্যবস্থা। এই পরিমণ্ডলে বসবাসকারীরা যেন আনন্দ, স্বাস্থ্য ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারেন—সে দিকেই ছিল সর্বাধিক গুরুত্ব।

হারেমে রক্ষিতাদের জন্য ছিল পৃথক কক্ষ। অনেককে বাজার থেকে ক্রয় করা হত, আবার অনেক ক্ষেত্রে সামাজিক রীতিনীতি মেনে জাঁকজমক সহকারে পিতৃগৃহ থেকে আনা হতো। প্রতিটি ক্ষেত্রেই বাদশাহের পক্ষ থেকে বিপুল উপহার ও ভরণপোষণের নিশ্চয়তা দেওয়া হত। হারেমের বিভিন্ন আবাস পরস্পরের সঙ্গে সংযুক্ত ছিল পরিকল্পিত রাস্তার মাধ্যমে, যাতে চলাচল নিয়ন্ত্রিত ও নিরাপদ থাকে।

নিরাপত্তা ব্যবস্থাই ছিল হারেমের সবচেয়ে কঠোর দিক। প্রবেশ ও প্রস্থানের জন্য ছিল একটিমাত্র প্রধান দরজা, যেখানে দিন-রাত সশস্ত্র ও বিশ্বস্ত প্রহরীরা পাহারা দিতেন। ভিতরের অংশে দায়িত্বে থাকতেন খোজা ও মহিলা রক্ষীরা এবং বাইরের প্রহরায় থাকত রাজপুত সৈন্যরা। ২৪ ঘণ্টা পালাক্রমে নির্দিষ্ট রক্ষীদল এই দায়িত্ব পালন করত।

মোগল হারেমের সবচেয়ে বিস্ময়কর দিক ছিল এর ভূগর্ভস্থ পথ ও কক্ষ। প্রতিটি আবাসের সঙ্গে যুক্ত ছিল গোপন সুড়ঙ্গ ও সিঁড়ি। আজও আগরা কিল্লার আকবরি মহল ও জাহাঙ্গিরি মহলের নীচে বহু তলবিশিষ্ট ভূগর্ভস্থ কক্ষের অস্তিত্ব দেখা যায়। দীর্ঘ এক সুড়ঙ্গপথ যমুনা নদীর দিকে চলে গিয়েছে, যার মাধ্যমে বাদশাহ যে কোনও সময়, গোপনে যে কোনও আবাসে উপস্থিত হতে পারতেন। এই পথ ব্যবহারের অধিকার ছিল একমাত্র সম্রাটেরই।

ভূগর্ভস্থ কক্ষগুলিতে জলাধার, ফোয়ারা ও কৃত্রিম জলপ্রপাত থাকায় সেগুলি গ্রীষ্মকালে স্বাভাবিকভাবেই শীতল থাকত। ধারণা করা হয়, বাদশাহ তাঁর পছন্দের কোনও মহিলাকে নিয়ে এই শীতল কক্ষেই বিশ্রাম নিতেন।

যত কঠোর ব্যবস্থাই থাকুক, হারেমে অপরাধ পুরোপুরি বন্ধ করা যায়নি। বিশেষত যৌন কেচ্ছা সংক্রান্ত অপরাধের শাস্তি ছিল মৃত্যুদণ্ড। ভূগর্ভস্থ একটি বিশেষ কক্ষে ফাঁসি কার্যকর করা হত এবং সেখানেই থাকা গভীর কূপে মৃতদেহ নিক্ষেপ করা হতো। ফলে শাস্তির স্থান ও দেহের পরিণতি বাইরের দুনিয়ার কাছে অজানাই থেকে যেত। এই ফাঁসিঘরকে কেন্দ্র করে বহু রহস্যময় কাহিনি প্রচলিত থাকলেও, এর অস্তিত্ব মোগল শাসকদের কঠোর শৃঙ্খলা রক্ষার মানসিকতাই তুলে ধরে।

হারেমের নিচের আরও কিছু গোপন কক্ষে সংরক্ষিত ছিল মোগল সাম্রাজ্যের বিপুল কোষাগার। আকবর থেকে শাহজাহান পর্যন্ত প্রায় একশো বছর ধরে সঞ্চিত সোনা, রুপো, হিরে ও মূল্যবান রত্ন কড়া নিরাপত্তায় রাখা ছিল এখানে। ঐতিহাসিক আব্দুল হামিদ লাহোরি ও ফরাসি পর্যটক ট্যাভারনিয়ের এই গোপন কোষাগারের কথা উল্লেখ করেছেন। ট্যাভারনিয়েরের ভাষায়, ইউরোপে যেমন ফ্রান্স ঐশ্বর্যে শ্রেষ্ঠ, এশিয়ায় তেমনই মোগল বাদশাহ।

এই সমগ্র ব্যবস্থাপনা চলত অসংখ্য মহিলা কর্মচারীর মাধ্যমে। পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলো ও পর্দার ব্যবস্থা, আসবাব ও গালিচা সাজানো, বাগিচার পরিচর্যা, ফুল সংগ্রহ, খাদ্য পরিবেশন থেকে শুরু করে প্রসাধনী সামগ্রী সরবরাহ—সবকিছুই চলত কঠোর নিয়ম ও শৃঙ্খলার মধ্যে। এক মহলের কর্মচারী অন্য মহলে গেলেও সেখানে কাজ করার অনুমতি পেতেন না। ©Manas Bangla



প্রতিদিন ৩০ মিনিট হাঁটা: সুস্থ জীবনের সহজ পাসওয়ার্ড

"আজ যদি ৩০ মিনিট হাঁটার সময় বের করতে না পারেন, তবে ভবিষ্যতে হাজার মাইল ডাক্তারখানায় দৌড়ানোর জন্য প্রস্তুত থাকুন।"

কথাটা শুনতে কিছুটা কঠিন মনে হলেও এটাই বর্তমান সময়ের সবচেয়ে বড় সত্য। আমরা যান্ত্রিক জীবনের মোহে পড়ে নিজেদের শরীরের যত্ন নিতে ভুলে যাচ্ছি। কিন্তু মনে রাখবেন, শরীর যদি ঠিক না থাকে, তবে আপনার কষ্টার্জিত কোনো সাফল্যই উপভোগ করতে পারবেন না।

কেন প্রতিদিন ৩০ মিনিট হাঁটা জরুরি?

আমরা অনেকেই মনে করি ব্যায়াম মানেই জিমে গিয়ে ঘণ্টার পর ঘণ্টা ঘাম ঝরানো। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, প্রতিদিন মাত্র ৩০ মিনিটের একটি 'ব্রিস্ক ওয়াকিং' বা দ্রুত হাঁটা আপনার জীবনে জাদুর মতো পরিবর্তন আনতে পার

হার্টের বন্ধু: প্রতিদিন হাঁটলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে এবং হৃদরোগের ঝুঁকি প্রায় ৩৫-৪০% কমে যায়। �

মানসিক প্রশান্তি: হাঁটার সময় শরীরে 'এন্ডোরফিন' হরমোন নিঃসৃত হয়, যা স্ট্রেস ও দুশ্চিন্তা কমিয়ে মনকে ফুরফুরে রাখে।

ওজন নিয়ন্ত্রণ: অতিরিক্ত মেদ ঝরিয়ে শরীরকে ফিট রাখতে হাঁটার কোনো বিকল্প নেই।

ডায়াবেটিস প্রতিরোধ: রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে হাঁটা সবচেয়ে কার্যকরী প্রাকৃতিক ঔষধ।

অজুহাত নয়, শুরুটা হোক আজই!

আমরা প্রায়ই বলি "সময় নেই"। কিন্তু ভেবে দেখুন তো, দিনে আমরা কতটা সময় ফেসবুক স্ক্রল করে বা অকারণে বসে নষ্ট করি? সেখান থেকে মাত্র ৩০ মিনিট নিজের শরীরের জন্য বিনিয়োগ করা কি খুব কঠিন?

টিপস:

১. লিফটের বদলে সিঁড়ি ব্যবহার করুন।

২. অফিসে বা বাজারে যাওয়ার সময় কিছুটা পথ হেঁটে যান।

৩. প্রিয় কোনো গান বা পডকাস্ট শুনতে শুনতে হাঁটুন, সময় বুঝতেই পারবেন না!

উপসংহার

হাজার টাকার জিম মেম্বারশিপ বা দামি ডায়েট চার্টের চেয়ে "নিয়মিত হাঁটা" অনেক বেশি কার্যকর। মনে রাখবেন, আজকের অলসতা আগামীকালের বড় কোনো রোগের আমন্ত্রণপত্র হতে পারে।

তাই আজই এক জোড়া আরামদায়ক জুতো পরে বেরিয়ে পড়ুন। আপনার শরীর আপনার মন্দির, এর যত্ন নেওয়ার দায়িত্ব আপনারই


১০


উট - একটি অবাক করা প্রাণী! 

উট এমন এক প্রাণী যার শরীরের বিশেষ বৈশিষ্ট্যগুলি এটি মরুভূমির কঠিন পরিবেশে বেঁচে থাকার জন্য পুরোপুরি অভিযোজিত করেছে। আসুন, জানি উটের কিছু অসাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে:

 তাজা ও নোনতা উভয় জল পান করার ক্ষমতা:

উটের কিডনি নোনা পানি থেকে অতিরিক্ত লবণ ফিল্টার করে, এটিকে পানযোগ্য করে তোলে। অতিরিক্ত লবণ পরে প্রস্রাবের মাধ্যমে বের করা হয়।

 কাঁটা ঝোপ খাওয়ার অদ্ভুত ক্ষমতা:

উটের লালা মোটা এবং বিশেষ গুণযুক্ত যা কাঁটা নরম করে। এর ঠোঁট এবং মুখের ভেতরের গঠন শক্তিশালী, যা উটকে সহজেই কাটা গাছ চিবাতে সহায়তা করে।

 প্রতিরক্ষামূলক ডবল চোখের পাতা:

উটের চোখের পাতা দুটি স্তরের হয়—একটি পাতলা ও স্বচ্ছ এবং অন্যটি মোটা ও মাংসপেশী। বালি ঝড়ের সময়, উট তার স্বচ্ছ চোখের পাতা বন্ধ করে যাতে বালি চোখে প্রবেশ না করে, তবে তা দেখতে পায়। ঘন চোখের পাতা ধুলোবালি থেকেও চোখকে রক্ষা করে।

 শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করার ক্ষমতা:

উট তার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে সক্ষম, যা প্রয়োজন অনুযায়ী বৃদ্ধি বা হ্রাস করতে পারে।



আপনার ভাগ্য কি কপালে নাকি ডিএনএ-তে লেখা? জিনের 'গোপন ডায়েরি' এডিটিংয়ে আধুনিক বিজ্ঞান!

এতদিন জানতেন তো, কপালে যা লেখা আছে তা মোছা যায় না? কিন্তু আধুনিক বিজ্ঞান বলছে—যদি লেখাটা আপনার 'জিনে' (Gene) থাকে, তবে সেখানে কিছুটা এডিট বা কাটছাঁট করার সুযোগ কিন্তু চলে আসতেছে!

হয়তো ভাবছেন, এ আবার কেমন জাদুকরী কথা? চলুন, বিজ্ঞানের এই জগতটা সহজ করে বুঝি।

১. জিনোম সিকোয়েন্সিং: আপনার শরীরের 'ফুল বায়োডাটা'!

আপনার শরীর কীভাবে চলবে, আপনার চোখের রঙ কেমন হবে, এমনকি ভবিষ্যতে আপনার বড় কোনো রোগ হওয়ার ঝুঁকি আছে কি না—সবকিছু লেখা থাকে আপনার জিনের ভেতর।

জিনোম সিকোয়েন্সিং হলো সেই টেকনোলজি, যা দিয়ে আপনার শরীরের এই কোটি কোটি অক্ষরের 'গোপন কোড' পড়ে ফেলা যায়।

কেন এটি দরকার? ধরুন, একটা জাইগোট (ভ্রূণ) তৈরি হলো। আধুনিক প্রযুক্তিতে তার জিনোম সিকোয়েন্সিং করে আগেভাগেই জানা সম্ভব তার ভবিষ্যতে কোনো বংশগত রোগ হওয়ার ঝুঁকি আছে কি না। এটা অনেকটা লটারি জেতার আগে নাম্বার জেনে যাওয়ার মতো!

২. জিন থেরাপি: শরীরের ভেতর 'সফটওয়্যার আপডেট'!

আমাদের কম্পিউটারে ভাইরাস ঢুকলে যেমন অ্যান্টি-ভাইরাস দিই, জিন থেরাপি অনেকটা তেমনই। যদি কারো শরীরে কোনো ত্রুটিপূর্ণ জিন থাকে যা রোগ সৃষ্টি করছে, তবে ডাক্তাররা এখন তিনটি কাজ করার চেষ্টা করছেন:

প্রতিস্থাপন: খারাপ জিন সরিয়ে ভালো জিন বসিয়ে দেওয়া।

নিষ্ক্রিয় করা: যে জিনটি ঝামেলা করছে, তাকে 'সুইচ অফ' করে দেওয়া।

সংশোধন: জিনের ভেতরে থাকা ভুল কোডটি ঠিক করে দেওয়া।

কিভাবে করা হয়? বিজ্ঞানীরা অনেক সময় 'বন্ধু' ভাইরাসকে বাহক হিসেবে ব্যবহার করে শরীরের ভেতর সঠিক জিনের অনুলিপি পাঠিয়ে দেন। ভাবুন তো, ভাইরাস এখন আর রোগ ছড়াচ্ছে না, বরং কুরিয়ার সার্ভিসের মতো আপনার শরীরে সুস্থতা পৌঁছে দিচ্ছে!

৩. জিনোম এডিটিং (CRISPR): জিনের 'কাট-কপি-পেস্ট'!

বর্তমানে বিজ্ঞানের সবচেয়ে বড় চমকের নাম হলো CRISPR-Cas9। এটা অনেকটা আপনার কি-বোর্ডের 'ব্যাকস্পেস' বা 'ডিলিট' বাটনের মতো। জিনের যে অংশটুকুতে ত্রুটি আছে, ঠিক সেই অংশটুকু কেটে সেখানে সঠিক কোড বসিয়ে দেওয়া সম্ভব।

ভবিষ্যতের সম্ভাবনা: হয়তো এমন একদিন আসবে, যখন ডায়াবেটিস বা থ্যালাসেমিয়ার মতো রোগগুলো জন্মের আগেই জিনের পাতা থেকে মুছে ফেলা যাবে!

নৈতিকতা বনাম বিজ্ঞান: আমরা কি 'ডিজাইনার বেবি' বানাতে যাচ্ছি?

সুবিধা তো অনেক, কিন্তু মুদ্রার উল্টো পিঠও আছে। যদি আমরা জিনের সব কোড বদলে দিতে পারি, তবে কি মানুষ নিজের ইচ্ছামতো ফরমায়েশ দিয়ে 'সুপার ইন্টেলিজেন্ট' বা 'অলিম্পিক অ্যাথলেট' সন্তান বানাতে চাইবে? একে বলা হয় 'Designer Babies'। এটি একটি জটিল নৈতিক (Ethical) বিষয়। বিজ্ঞান কি তবে স্রষ্টার কাজে হস্তক্ষেপ করছে? এই বিতর্ক কিন্তু বিশ্বজুড়ে তুঙ্গে!

শেষ কথা: বিজ্ঞান যখন আশার আলো

জিন প্রযুক্তি এখনো অনেকটা প্রাথমিক পর্যায়ে থাকলেও, এটি আমাদের বংশগত রোগের অন্ধকার থেকে মুক্তি দেওয়ার স্বপ্ন দেখাচ্ছে। ক্যানসার থেকে শুরু করে বিরল সব জেনেটিক ডিসঅর্ডার—সবকিছুর সমাধান হয়তো লুকিয়ে আছে আমাদের এই ক্ষুদ্র ডিএনএ-র ভাঁজেই।

ভবিষ্যৎ পৃথিবী হবে সুস্থ জিনের, যেখানে রোগ থাকবে কম আর প্রাণশক্তি থাকবে ভরপুর!

সচেতন থাকুন, বিজ্ঞানের সাথে থাকুন। আপনার শরীর আপনার সম্পদ, আর বিজ্ঞান তার পাহারাদার!

তথ্য গবেষণা ও অনুপ্রেরণায়—Muhammad Nasim Hossain



জাপানের গবেষকরা দেখেছেন, বেশি দাগযুক্ত পাকা কলা শ্বেত রক্তকণিকা (white blood cells) উদ্দীপিত করতে আরও বেশি সক্ষম, ফলে শরীরের প্রতিরোধশক্তি দ্রুত সক্রিয় হয়। তবে এর মানে এই নয় যে কলা ক্যানসার সারিয়ে তোলে; বরং এটির মাধ্যমে বোঝা যায় কিছু প্রাকৃতিক খাবার প্রতিদিনের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে এবং শরীরের কোষকে সুরক্ষা দিতে সহায়তা করে। TNF ছাড়াও খুব পাকা কলায় থাকে বেশি পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এবং সহজপাচ্য প্রাকৃতিক চিনিজাত উপাদান, যা শরীরের জন্য উপকারী।

অনেক সময় যেসব খাবার আমরা ফেলে দিতে চাই, সেগুলোই হতে পারে প্রকৃত অর্থে সবচেয়ে বেশি জৈব উপকারি পাকা কলা তারই একটি দৃষ্টান্ত।


মাইক্রোবায়োম- আপনার জিনের "রিমোট কন্ট্রোল"

আগের পর্বে আমরা জেনেছিলাম পরিবেশ কীভাবে আপনার জিনের নকশাকে বদলে দেয়। আজ কথা বলব এমন এক সাম্রাজ্য নিয়ে যারা আপনার শরীরের ভেতরেই বাস করে, কিন্তু তারা আপনার নিজের অংশ নয়! আপনার জিনের ‘রিমোট কন্ট্রোল’ কিন্তু অনেকটাই তাদের হাতে।

মনে করুন, আপনার শরীর একটা বিশাল বড় রাজপ্রাসাদ। আপনি সেই প্রাসাদের মালিক (আপনার জিন)। কিন্তু সেই প্রাসাদে কোটি কোটি ক্ষুদ্র ‘ভাড়াটে’ বাস করে—যাদের আমরা বলি মাইক্রোবায়োম (Microbiome)। এই ভাড়াটেরা যদি ভালো হয়, তবে প্রাসাদ ঝলমল করবে; আর যদি তারা দুষ্টু হয়, তবে মালিকের (জিনের) বারোটা বাজিয়ে ছাড়বে!

মাইক্রোবায়োম আসলে কারা?

সহজ কথায়, আপনার অন্ত্রে, ত্বকে এবং সারা শরীরে বসবাসকারী ট্রিলিয়ন ট্রিলিয়ন অণুজীব (ব্যাকটেরিয়া, ভাইরাস, ছত্রাক)। মজার ব্যাপার হলো, আপনার শরীরে আপনার নিজের কোষের চেয়ে এই অণুজীবের সংখ্যা সম্ভবত বেশি! অর্থাৎ, আপনি আসলে যতটা ‘মানুষ’, তার চেয়ে বেশি ‘অণুজীবের কলোনি’!

জিনের সাথে এদের গোপন মাখামাখি:

১. উত্তরাধিকার সূত্রে পাওয়া ‘প্রথম উপহার’:

শিশু যখন পৃথিবীতে আসে, সে তার মায়ের কাছ থেকে কেবল জিন পায় না, পায় এক বিশাল অণুজীবের ভাণ্ডার। জন্মের সময় এবং মায়ের বুকের দুধের মাধ্যমে এই ‘বন্ধুরা’ শিশুর শরীরে প্রবেশ করে। এটাই আপনার রোগ প্রতিরোধ ক্ষমতার প্রথম ‘সফটওয়্যার ইনস্টলেশন’।

২. পেট ঠিক তো দুনিয়া ঠিক (The Gut-Brain Axis):

আপনার জিন হয়তো বলছে আপনি খুব সাহসী, কিন্তু আপনার পেটের মাইক্রোবায়োম যদি উল্টোপাল্টা হয়, তবে আপনার অযথাই দুশ্চিন্তা (Anxiety) হতে পারে। এই অণুজীবগুলো এমন সব কেমিক্যাল তৈরি করে যা সরাসরি আপনার মস্তিষ্ক এবং জিনের প্রকাশকে নিয়ন্ত্রণ করে। অর্থাৎ, আপনি কী খাচ্ছেন, তা ঠিক করে দিচ্ছে আপনার ‘মেজাজ’ কেমন হবে!

৩. রোগ প্রতিরোধ ক্ষমতার ওস্তাদ:

আপনার জিনগত রোগ প্রতিরোধ ক্ষমতা (Immunity) অনেকটা অলস পুলিশের মতো। মাইক্রোবায়োম তাদের ট্রেনিং দেয়—কাকে মারতে হবে আর কাকে ছাড়তে হবে। আপনার ‘ভাড়াটে’রা যদি শক্তিশালী হয়, তবে ক্যানসার বা ডায়াবেটিসের মতো জিনগত ঝুঁকিগুলোও অনেকটা দমে থাকে।

আপনার শরীরের ‘অদৃশ্য বাগান’ কীভাবে সাজাবেন? (টিপস)

আপনার এই ক্ষুদে বন্ধুদের খুশি রাখতে পারলেই আপনার জিনগুলো শান্তিতে কাজ করতে পারবে:

ফাইবার হোক আপনার হাতিয়ার: শাকসবজি আর ফলমূল হলো মাইক্রোবায়োমের প্রিয় বিরিয়ানি! আপনি যত বেশি আঁশযুক্ত খাবার খাবেন, আপনার ভেতরের ভালো ব্যাকটেরিয়াগুলো তত শক্তিশালী হবে।

চিনি হলো এদের শত্রু: অতিরিক্ত চিনি আর প্রসেসড ফুড আপনার শরীরে ‘খারাপ গ্যাংস্টার’ ব্যাকটেরিয়াদের জন্ম দেয়, যারা আপনার ডিএনএ-তে প্রদাহ বা ইনফ্লামেশন তৈরি করে।

মাটি আর প্রকৃতির কাছে যান: অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতা (Germaphobia) অনেক সময় ভালো ব্যাকটেরিয়াদের মেরে ফেলে। মাঝে মাঝে খোলা বাতাসে যান, গাছপালা নাড়াচাড়া করুন—নতুন নতুন বন্ধু ব্যাকটেরিয়া আপনার শরীরে ঢুকতে দিন।

আসল টুইস্ট: আপনি কী তাদের চালাচ্ছেন, নাকি তারা আপনাকে?

বিজ্ঞান বলছে, আপনি যা খেতে পছন্দ করেন (যেমন: মিষ্টি বা ফাস্ট ফুড), অনেক সময় তা আপনার ইচ্ছা নয়; বরং আপনার পেটের ব্যাকটেরিয়াদের চাহিদা! তারা আপনার মস্তিষ্কে সংকেত পাঠিয়ে আপনাকে দিয়ে কেনায়। ভাবুন একবার, শরীর আপনার কিন্তু রিমোট কন্ট্রোল কার হাতে!

আজকের ‘টেক-অ্যাওয়ে’ ডোজ:

আপনার মাইক্রোবায়োম হলো আপনার জিনের সবচেয়ে কাছের প্রতিবেশী। প্রতিবেশীর সাথে ঝগড়া করে যেমন শান্তিতে থাকা যায় না, তেমনি এই অণুজীবদের অবহেলা করে সুস্বাস্থ্য সম্ভব নয়।

শেষ কথা:

আপনার জিন আপনার জীবনের ব্লু-প্রিন্ট হতে পারে, কিন্তু সেই ব্লু-প্রিন্টকে পাহারা দেয় এই ট্রিলিয়ন ট্রিলিয়ন অণুজীব। আজ থেকেই আপনার ভেতরের এই ক্ষুদে বন্ধুদের যত্ন নেওয়া শুরু করুন। ভালো খাবার আর সুন্দর লাইফস্টাইল দিয়ে তাদের পোষ মানান—দেখবেন আপনার জিনগত সম্ভাবনাগুলো ম্যাজিকের মতো কাজ শুরু করেছে!

আপনার শরীরের ভেতরের এই বিশাল বিশ্বকে ভালোবাসুন, তবেই আপনি থাকবেন ফিট আর ফুরফুরে!

তথ্য গবেষণা ও অনুপ্রেরণায়—Muhammad Nasim Hossain



ভয় বনাম আশা: কোনটা আপনার জিনকে নিয়ন্ত্রণ করে বেশি?

Fear vs Hope — আপনার শরীরের গোপন পাওয়ার সুইচ! আগের পর্বে আমরা জেনেছিলাম, বিশ্বাস কীভাবে বিজ্ঞানের সাথে হাত মিলিয়ে আমাদের শরীরের অভ্যন্তরীণ রসায়নকে বদলে দেয়। আজ আমরা আলোচনা করব আমাদের মনের এমন দুটি প্রবল শক্তি নিয়ে, যারা প্রতিমুহূর্তে আপনার শরীরের ভেতর এক অদৃশ্য যুদ্ধ চালিয়ে যাচ্ছে।

একদিকে ভয় (Fear), অন্যদিকে আশা (Hope)। আপনার জন্য প্রশ্ন হলো—এই যুদ্ধে শেষ পর্যন্ত জিতছে কে? এবং আপনার শরীর কার নির্দেশে চলছে?

১. ভয়: শরীরের জন্য এক নীরব বিষ

ভয় কেবল মনের একটি সাময়িক অনুভূতি নয়—এটি আপনার শরীরের ওপর সরাসরি একটি বায়োকেমিক্যাল অ্যাটাক। আপনি যখন কোনো কিছু নিয়ে দীর্ঘমেয়াদী দুশ্চিন্তা বা ভয় পান, তখন আপনার শরীরে নিচের পরিবর্তনগুলো ঘটে:

স্ট্রেস হরমোনের বন্যা: মস্তিষ্ক থেকে অনবরত কর্টিসল (Cortisol) নির্গত হয়।

সিস্টেম শাটডাউন: আপনার ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা ‘স্ট্যান্ডবাই মোডে’ চলে যায়। কারণ শরীর তখন মনে করে সামনে বড় কোনো বিপদ, তাই সে রোগ ঠেকানোর চেয়ে বাঁচার লড়াইয়ে শক্তি খরচ করে।

শারীরিক ক্ষতি: বিজ্ঞান বলছে, দীর্ঘদিন ভয়ে থাকলে শরীরে ক্রনিক ইনফ্ল্যামেশন তৈরি হয়—যা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এমনকি ক্যানসারের ঝুঁকি বাড়িয়ে দেয়।

সহজ কথায়: ভয় পাওয়া মানে নিজের শরীরকে প্রতিদিন নিজ হাতে অল্প অল্প করে বিষ খাওয়ানো।

২. আশা: আপনার শরীরের ‘ইন-বিল্ট’ ফার্মেসি

এবার মুদ্রার উল্টো পিঠ দেখুন। যখন আপনি মনের মধ্যে আশার প্রদীপ জ্বালিয়ে রাখেন, তখন আপনার মস্তিষ্ক একটি শক্তিশালী ল্যাবরেটরির মতো কাজ শুরু করে। আপনি যখন ভাবেন—"সব ঠিক হয়ে যাবে" বা "আমি এটা কাটিয়ে উঠব", তখন শরীর নিঃসরণ করে:

সেরোটোনিন: যা আপনাকে মানসিক শান্তি দেয়।

ডোপামিন: যা আপনাকে কাজে উৎসাহ বা মোটিভেশন জোগায়।

এন্ডোরফিন: যা শরীরের প্রাকৃতিক পেইনকিলার হিসেবে কাজ করে।

এই হরমোনগুলো সরাসরি আপনার জিনের এক্সপ্রেশন বদলে দেয় এবং শরীরকে ‘রিপেয়ার মোডে’ নিয়ে যায়। তাই চিকিৎসা বিজ্ঞানের ভাষায়—আশা কেবল আবেগ নয়, এটি একটি শক্তিশালী মেডিসিন।

৩. জিন কি ভাগ্য, নাকি আপনার মনের দাস? (Epigenetics)

আপনার জিন অনেকটা একটি লোড করা বন্দুকের (Loaded Gun) মতো। কিন্তু সেই বন্দুকের ট্রিগার টানে কে? উত্তর হলো—আপনার পরিবেশ এবং আপনার মন।

ভয় → আপনার শরীরের রোগ সৃষ্টিকারী জিনগুলোকে 'ON' করে দেয়।

আশা → শরীরের নিরাময়কারী (Healing) এবং দীর্ঘায়ু জিনগুলোকে 'ON' করে।

এটাই হলো এপিজেনেটিক্স (Epigenetics)-এর মূল জাদু। অর্থাৎ, আপনার ভবিষ্যৎ শুধু আপনার পূর্বপুরুষের ডিএনএ দিয়ে নির্ধারিত নয়; আপনার মানসিক অবস্থাও আপনার শারীরিক সুস্থতার কারিগর।

৪. বিশ্বাস যখন ভয়ের ঢাল

এখানেই বিশ্বাসের মাহাত্ম্য-

বিশ্বাস ভয়কে বলে— "তুমি একা নও, ভয় পেয়ো না।

" আর আশাকে বলে— "তুমি ঠিক পথেই আছো।"

যখন একজন মানুষ গভীরভাবে বিশ্বাস করে যে, "আমার সাথে এমন একজন পরম সত্তা আছেন যিনি সব দেখছেন এবং আমাকে সাহায্য করবেন,

" তখন বিজ্ঞানের ভাষায় তার শরীরে 'রিল্যাক্সেশন রেসপন্স' তৈরি হয়।

ধর্মীয় ভাষায় একেই বলে 'তাওয়াক্কুল' বা পূর্ণ সমর্পণ।

ভাষা ভিন্ন হলেও শরীর ও মনের ওপর এর ইতিবাচক প্রভাব হুবহু এক!

আসল সত্য: ব্রেক বনাম এক্সিলারেটর

আপনার শরীর হলো একটি দামি গাড়ি।

ভয় হলো সেই গাড়ির ব্রেক (Brake)

আশা হলো সেই গাড়ির এক্সিলারেটর (Accelerator)

গাড়ি চালানোর জন্য ব্রেকের প্রয়োজন আছে (সতর্কতা হিসেবে), কিন্তু আপনি যদি সারাক্ষণ ব্রেক চেপে ধরে রাখেন, তবে গাড়ি যেমন এগোবে না, তেমনি ইঞ্জিনও নষ্ট হয়ে যাবে।

তাই, জীবনকে এগিয়ে নিতে আশার এক্সিলারেটর চাপা জরুরি

আজকের 'লাইফ-হ্যাক' ডোজ

১. ভয়কে প্রশ্ন করুন: যখনই কোনো ভয় আপনাকে আঁকড়ে ধরবে, নিজেকে জিজ্ঞাসা করুন— "এই ভয়টা কি বর্তমানের কোনো বাস্তব বিপদ, নাকি আমার কল্পনার ভবিষ্যৎ?" দেখবেন অর্ধেক ভয় ওখানেই হাওয়া!

২. আশা ট্রেনিং (Hope Training): প্রতিদিন রাতে ঘুমানোর আগে অন্তত একটি ভালো সম্ভাবনার কথা ভাবুন যা আগামীকাল ঘটতে পারে। আপনার অবচেতন মন সারা রাত সেই পজিটিভ কেমিক্যালগুলো তৈরি করতে ব্যস্ত থাকবে।

৩. সমর্পণ বা তাওয়াক্কুল: সব সমস্যার সমাধান আপনার হাতে নেই। কিছু বিষয় বিশ্বাসের ওপর ছেড়ে দিন। এই ‘ছেড়ে দেওয়াটাই’ আপনার স্নায়ুতন্ত্রকে শান্ত রাখার সবচেয়ে বড় থেরাপি।

শেষ কথা:

ভয় আপনাকে হয়তো কেবল টিকিয়ে রাখতে চায়, কিন্তু আশা আপনাকে বাঁচতে শেখায়। আপনার শরীর প্রতি সেকেন্ডে আপনার মনের নির্দেশ মেনে কাজ করছে।

তাই সিদ্ধান্ত আপনার—আপনি আজ আপনার কোষগুলোকে ভয় খাওয়াবেন, নাকি আশার আলো দেখাবেন?

নিজের মনের যত্ন নিন, কারণ আপনার মনই আপনার জিনের সবচেয়ে শক্তিশালী নিয়ন্ত্রক!

তথ্য গবেষণা ও অনুপ্রেরণায়—Muhammad Nasim Hossain



গর্ভাবস্থায় মায়ের মন: শিশুর মস্তিষ্কের "সফটওয়্যার ইঞ্জিনিয়ার"!

আপনিই আপনার সন্তানের প্রথম শিক্ষক, আর আপনার 'মন' হলো তার প্রথম স্কুল। তাই হাসুন, স্বপ্ন দেখুন এবং সুস্থ থাকুন!

আমরা সবাই জানি, গর্ভাবস্থায় মায়ের ভালো খাবার খাওয়া জরুরি। কিন্তু আপনি কি জানেন? মা কী খাচ্ছেন তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হতে পারে মা কী "ভাবছেন" বা কী "অনুভব" করছেন!

বিজ্ঞান বলছে, গর্ভের শিশু কেবল মায়ের রক্ত থেকে পুষ্টি নেয় না, সে মায়ের প্রতিটি আবেগ (Emotion) থেকেও তার ভবিষ্যতের স্বভাব ও বুদ্ধির রসদ সংগ্রহ করে। একেই বলে এপিজেনেটিক কানেকশন!

গর্ভাশয় কি একটি 'ওয়াইফাই জোন'?

হ্যাঁ, ঠিক তাই! মায়ের মস্তিষ্ক আর গর্ভের শিশুর মধ্যে চলে এক অদৃশ্য ডেটা ট্রান্সফার। মা যখন কোনো তীব্র আবেগ অনুভব করেন, তখন তার শরীরে কিছু রাসায়নিক সিগন্যাল বা হরমোন তৈরি হয়, যা সরাসরি প্লাসেন্টার মাধ্যমে শিশুর কাছে পৌঁছে যায়।

১) হাসিখুশি মা = "হ্যাপি জিন" অন!

মা যখন আনন্দিত থাকেন বা হাসেন, তখন শরীরে ডোপামিন ও এন্ডোরফিন-এর মতো 'ফিল গুড' হরমোন নিঃসৃত হয়। এটি শিশুর মস্তিষ্কে এমন সংকেত পাঠায় যা তার নিউরাল পাথওয়ে বা মস্তিষ্কের গঠনকে পজিটিভভাবে প্রভাবিত করে। ফলাফল? শান্ত মেজাজের এবং বুদ্ধিদীপ্ত এক শিশু!

২) স্ট্রেস ও দুশ্চিন্তা: শিশুর ভবিষ্যতের 'উদ্বেগ' হার্টবিট!

মা যদি দীর্ঘসময় ধরে প্রচণ্ড মানসিক চাপে বা ভয়ে থাকেন, তবে শরীরে কর্টিসল (Cortisol) নামক স্ট্রেস হরমোন বেড়ে যায়।

এপিজেনেটিক্স বলছে, এই অতিরিক্ত কর্টিসল শিশুর মস্তিষ্কের সেই অংশকে (Amygdala) অতি-সক্রিয় করে দিতে পারে, যা ভয় ও উদ্বেগের সাথে যুক্ত।

এর ফলে জন্মের পর শিশুটি খিটখিটে হওয়া, বেশি কাঁদা বা ভবিষ্যতে তার মধ্যে মনোযোগের অভাব (ADHD) হওয়ার সম্ভাবনা বেড়ে যেতে পারে।

৩) মিউজিক ও কথা বলা: মস্তিষ্কের টিউনিং

মায়ের পছন্দের গান বা গর্ভের শিশুর সাথে আলতো করে কথা বলা—এগুলো স্রেফ পাগলামি নয়! এই শব্দতরঙ্গগুলো শিশুর শ্রবণশক্তি ও ভাষার প্রাথমিক ভিত তৈরি করে এবং শিশুর মনে নিরাপত্তার বোধ জাগিয়ে তোলে।

মায়ের মানসিক রিমোট কন্ট্রোল: কী করবেন?

আপনার গর্ভের ছোট্ট সোনামণিকে পৃথিবীর সেরা 'জেনেটিক গিফট' দিতে হলে মায়ের মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দিন:

ডিজিটাল ডিটক্স: ভয়ের মুভি বা নেতিবাচক খবর এড়িয়ে চলুন। আপনার ব্রেন যা দেখছে, আপনার সন্তানও যেন তারই প্রতিচ্ছবি পাচ্ছে।

গভীর শ্বাস ও ধ্যান: প্রতিদিন অন্তত ১০ মিনিট শান্ত হয়ে বসুন। আপনার শান্ত মন মানেই শিশুর জন্য একটি শান্ত পৃথিবী।

বাবার ভূমিকা (The Support System): এই সময়ে বাবার সবচেয়ে বড় কাজ হলো মায়ের চারপাশের পরিবেশকে হাসিখুশি রাখা। মনে রাখবেন, বাবার দেওয়া মানসিক প্রশান্তি পরোক্ষভাবে সন্তানের বুদ্ধিমত্তা বাড়াচ্ছে!

শেষ কথা

গর্ভাবস্থা মানে কেবল একটি শরীর গঠন নয়, এটি একটি "মন" গঠনও বটে। আপনার জিনে হয়তো রাগ বা উদ্বেগের ইতিহাস আছে, কিন্তু গর্ভাবস্থায় আপনার ইতিবাচক মানসিক অবস্থা সেই জিনের সুইচগুলোকে 'অফ' করে দিতে পারে!

মজার তথ্য: গবেষণায় দেখা গেছে, গর্ভাবস্থায় মা যদি নিয়মিত গান শোনেন বা বই পড়েন, জন্মের পর সেই সুর বা কণ্ঠ শুনলে শিশুটি দ্রুত শান্ত হয়ে যায়। কারণ সে সেটি আগেই 'চিনে' ফেলেছে!

তথ্য গবেষণা ও অনুপ্রেরণায়—Muhammad Nasim Hossain


একই বাবা-মায়ের সন্তান, অথচ আমরা কেউ কার্বন কপি নই! কেন?

রহস্যের নাম—জিনগত প্রকরণ বা জেনেটিক ভ্যারিয়েশন (Genetic Variation)

ছোটবেলায় নিশ্চয়ই শুনেছেন—আত্মীয়রা এসে বলে, "তোর চোখটা মায়ের মতো, কিন্তু রাগটা একদম বাবার মতো!"

আবার আপনার নিজের ভাই বা বোনের দিকে তাকিয়ে ভাবেন, "আমরা তো একই ছাদের নিচে বড় হয়েছি, একই খাবার খেয়েছি, বাবা-মাও এক—তবুও ও আমার চেয়ে এত আলাদা কেন?"

আজকের পর্বে আমরা প্রকৃতির সেই "মাস্টার শেফ" এর রান্নার গোপন রেসিপি জানব, যিনি একই উপাদান দিয়ে প্রতিবার সম্পূর্ণ ভিন্ন স্বাদের মানুষ তৈরি করেন!

১. জীবনের লটারি: বাবার অর্ধেক + মায়ের অর্ধেক = নতুন আপনি!

নিষিক্তকরণের (Fertilization) সময় যখন শুক্রাণু আর ডিম্বাণু মিলিত হয়, তখন মূলত দুটি ভিন্ন পরিবারের ইতিহাসের মিলন ঘটে।

বাবার শরীর থেকে আসে ২৩টি ক্রোমোজোম এবং মায়ের শরীর থেকে আসে ২৩টি। মোট ৪৬টি ক্রোমোজোমের এই প্যাকেজটিই হলো আপনার জীবনের ব্লু-প্রিন্ট।

কিন্তু আসল ম্যাজিকটা ঘটে এর ঠিক আগের ধাপে!

২. মায়োসিস ও ক্রসিং ওভার: প্রকৃতির তাস ফাটানোর খেলা!

শুক্রাণু বা ডিম্বাণু তৈরির সময় আমাদের শরীরে 'মায়োসিস' (Meiosis) নামে এক বিশেষ ধরণের কোষ বিভাজন হয়। এটাকে আপনি বলতে পারেন "তাসের বাণ্ডিল শাফেল করা বা ফাটানো"।

ধরুন, বাবার কাছে এক সেট তাসের বাণ্ডিল (জিন) আছে, আর মায়ের কাছে এক সেট। মায়োসিসের সময় প্রকৃতির এক অদ্ভুত নিয়ম কাজ করে, যার নাম "ক্রসিংওভার" (Crossing Over)।

ক্রসিং ওভার আসলে কী? (অদল-বদল)

কোষ বিভাজনের সময় ক্রোমোজোমগুলো একে অপরকে জড়িয়ে ধরে এবং নিজেদের কিছু অংশ অদল-বদল করে নেয়।

ব্যাপারটা অনেকটা এমন—আপনি আর আপনার বন্ধু পরীক্ষার আগে বইয়ের কিছু পৃষ্ঠা ছিঁড়ে নিজেদের মধ্যে অদল-বদল করে নিলেন। ফলে আপনার বইটাও আর আগের মতো রইল না, বন্ধুরটাও না। দুটোর মধ্যেই নতুন তথ্যের মিশ্রণ ঘটল!

এই "জিনগত অদল-বদল"-এর কারণেই কোনো শুক্রাণু বা ডিম্বাণুই হুবহু একরকম হয় না। প্রতিটি জননকোষ একেকটি ইউনিক প্যাকেট!

৩. আপনি কেন 'লিমিটেড এডিশন'?

আপনার ভাই বা বোন যখন জন্মালো, তখন বাবা-মায়ের জিনের যেই কম্বিনেশন বা মিক্সিং হয়েছিল, আপনার জন্মের সময় তাসগুলো আবার নতুন করে শাফেল করা হয়েছে। ফলে কম্বিনেশনটা হয়েছে ভিন্ন।

এজন্যই ভাই-বোনের মধ্যে কিছু মিল থাকে (কারণ তাসের বাণ্ডিল একই), কিন্তু তারা হুবহু এক হয় না (কারণ প্রতিবার শাফেল বা বাটা হয়েছে ভিন্নভাবে)।

পৃথিবীতে ৮০০ কোটি মানুষ আছে, কিন্তু আপনার ডিএনএ-এর হুবহু গঠন আর কারো নেই। You are truly one in 8 billion!

৪. প্রকৃতি কেন এমন করে? (অভিযোজন ও জীববৈচিত্র্য)

এখন প্রশ্ন হলো, প্রকৃতি কেন ফটোকপি না করে এত ঝামেলা করে ভ্যারিয়েশন বা ভিন্নতা তৈরি করে?

উত্তর হলো—টিকে থাকা বা সার্ভাইভাল।

যদি আমরা সবাই হুবহু এক হতাম, তবে একটি মাত্র শক্তিশালী ভাইরাস বা পরিবেশের একটি পরিবর্তন আমাদের সবাইকে একসাথে শেষ করে দিতে পারত। কিন্তু এই জিনগত বৈচিত্র্যের কারণেই কেউ কেউ শীতে বেশি কষ্ট পায়, আবার কেউ গরমে। কেউ কোনো রোগে কাবু হয়, আবার কেউ সেই রোগকে জয় করে ফেলে।

এই বৈচিত্র্যই (Biodiversity) হলো প্রকৃতির ঢাল, যা প্রতিকূল পরিস্থিতিতেও প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখে।

শেষ কথা

সুতরাং, আয়নায় যখন নিজেকে দেখবেন, মনে রাখবেন—আপনার এই চেহারা, স্বভাব এবং বৈশিষ্ট্যগুলো লক্ষ-কোটি জিনের এক অদ্ভুত সুন্দর লটারির ফলাফল। আপনি শুধু আপনার বাবা-মায়ের সন্তানই নন, আপনি প্রকৃতির লক্ষ বছরের বিবর্তনের এক অনন্য স্বাক্ষর।

নিজেকে ভালোবাসুন, নিজের এই অনন্যতাকে উদযাপন করুন। কারণ, আপনার মতো আর দ্বিতীয় কেউ এই মহাবিশ্বে নেই!

সচেতন থাকুন, সুস্থ থাকুন এবং ন্যাচারাল লাইফস্টাইলের সাথেই থাকুন।

তথ্য গবেষণা ও সংকলনে—Muhammad Nasim Hossain


বারবার পড়েও মনে থাকে না? জাপানি পদ্ধতিতে পড়লে থাকবে আজীবন মনে

ঘড়ি ধরে পড়াশোনা করেও পরীক্ষার হলে গিয়ে সবকিছু তালগোল পাকিয়ে যায়—এ অভিজ্ঞতা নতুন নয়। কেউ অঙ্কের ফর্মুলা ভুলে যান, কেউ আবার ইতিহাসের সন-তারিখ গুলিয়ে ফেলেন। যতই পড়া হোক না কেন, ঠিক সময়ে মনে না পড়ার যন্ত্রণায় ভোগেন বহু শিক্ষার্থী। তবে জাপানের কিছু কার্যকর পড়াশোনার কৌশল এই সমস্যার সহজ সমাধান দিতে পারে।

কাইদান হোশিকি: ধাপে ধাপে শেখার কৌশল
জাপানি ভাষায় ‘কাইদান’ অর্থ সিঁড়ি। যেমন এক লাফে সিঁড়ি ভেঙে ওপরে ওঠা যায় না, পড়াশোনাতেও তেমনই ধাপে ধাপে এগোতে হয়। বড় একটি অধ্যায় একদিনে শেষ করার চেষ্টা করলে বোঝা ও মনে রাখা—দুটোই কঠিন হয়ে পড়ে।

এই পদ্ধতিতে বলা হয়, বড় অধ্যায়কে ছোট ছোট অংশে ভাগ করে পড়তে। একটি অংশ ভালোভাবে বোঝার পরেই পরের অংশে যাওয়া উচিত। এতে পড়ার চাপ কমে, ভয় কাটে এবং বিষয়টি দীর্ঘদিন মনে থাকে।

শিকাকু-কা: ছবি দিয়ে শেখা
গবেষণায় দেখা গেছে, শব্দের চেয়ে ছবি মস্তিষ্কে অনেক বেশি সহজে গেঁথে যায়। তাই পড়ার সময় ছবি, চার্ট, মাইন্ড ম্যাপ বা মডেলের ব্যবহার অত্যন্ত কার্যকর।
শুধু বই পড়ে যাওয়ার বদলে যদি বিষয়টি আঁকা, ডায়াগ্রাম বা ভিডিওর মাধ্যমে বোঝা যায়, তাহলে তা অনেক দ্রুত ও স্থায়ীভাবে মনে থাকে।

অনদুকু: জোরে জোরে পড়ার উপকারিতা
মা-ঠাকুরমাদের বলা “জোরে পড়ো”—এর বৈজ্ঞানিক ভিত্তি আছে। জাপানি পদ্ধতি ‘অনদুকু’ অনুযায়ী, জোরে পড়লে চোখ, মুখ ও কান—তিনটি ইন্দ্রিয় একসঙ্গে কাজ করে।

তবে শুধু শব্দ করে পড়লেই হবে না; বুঝে পড়া জরুরি। এতে মনোযোগ বাড়ে এবং স্মৃতিতে তথ্য দীর্ঘস্থায়ী হয়।

জিকো-সেতসুমেই: নিজেকে নিজে বোঝানো
এই পদ্ধতিতে বলা হয়, পড়া বিষয়টি নিজের ভাষায় নিজের কাছেই ব্যাখ্যা করতে। যেন আপনি নিজেই নিজের শিক্ষক।

নিজেকে বোঝানোর সময় মস্তিষ্ক তথ্যগুলো গুছিয়ে নিতে বাধ্য হয়। ফলে বিষয়টি আরও পরিষ্কার হয় এবং অনেকদিন মনে থাকে। আসলে কাউকে বোঝাতে গেলে আগে নিজেকে ভালোভাবে বুঝতে হয়—এটাই এই কৌশলের মূল শক্তি।




পড়াশোনায় সফল হতে ৫ ধাপ অনুসরণ করুন
১. বিষয়বস্তু ছোট ছোট অংশে ভাগ করুন
২. বুঝে পড়ুন, মুখস্থ নয়
৩. ছবি, চার্ট বা মডেলের সাহায্য নিন
৪. জোরে জোরে পড়ে শোনান নিজেকে
৫. শেষে নিজের ভাষায় নিজেকে বোঝান
পড়াশোনা মানেই শুধু দীর্ঘ সময় বইয়ের সামনে বসে থাকা নয়। কীভাবে পড়ছেন, সেটাই আসল।  




টাকার চিন্তা ডিপ্রেশনের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত করে দেহ ও মস্তিষ্ককে।

লন্ডনে পাঁচ হাজার প্রাপ্তবয়স্কের উপর পরীক্ষা করে এই তথ্য দেয় ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা।

গবেষণায় দেখা যায়, স্নায়ুবিক জটিলতা, হরমোনাল ইমব্যালেন্স, দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পেছনে 'টাকার চিন্তা' বিষন্নতার চেয়েও বেশি দায়ি। তাছাড়া এই তালিকায় অযত্ন, শারীরিক অক্ষমতা, শোক ও ডিভোর্সেরও কিছুটা দায় রয়েছে। ব্যাখ্যা: বিজ্ঞানপ্রিয়।

টাকার চিন্তা ডিপ্রেশনের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত করে দেহ ও মস্তিষ্ককে।

লন্ডনে পাঁচ হাজার প্রাপ্তবয়স্কের উপর পরীক্ষা করে এই তথ্য দেয় ইউনিভার্সিটি কলেজ লন্ডনের গবেষকেরা।

গবেষণায় দেখা যায়, স্নায়ুবিক জটিলতা, হরমোনাল ইমব্যালেন্স, দেহের রোগ-প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার পেছনে 'টাকার চিন্তা' বিষন্নতার চেয়েও বেশি দায়ি। তাছাড়া এই তালিকায় অযত্ন, শারীরিক অক্ষমতা, শোক ও ডিভোর্সেরও কিছুটা দায় রয়েছে। © বিজ্ঞানপ্রিয়।


রাগ আর ভয়ই হতে পারে আপনার সাফল্যের সবচেয়ে বড় অস্ত্র?

শুধু জানতে হবে, লাগামটা কোথায় ধরবেন।

১. রাগ (Anger): ধ্বংস নয়, জেদে রূপান্তর করুন

রাগ কেন হয়?

খুব সহজ যখন কিছু আমাদের মনের মতো হয় না। অপমান হলে রাগ হয়, অভাব থাকলে রাগ হয়, ব্যর্থ হলে রাগ হয়। বেশিরভাগ মানুষ এই রাগের মাথায় চিৎকার করে, জিনিস ভাঙে, অন্যকে আঘাত করে। ফলাফল? শেষ পর্যন্ত ক্ষতিটা হয় নিজেরই। কিন্তু আপনি চাইলে অন্যভাবে ব্যবহার করতে পারেন। এই রাগটাকে শক্তি বানান।

নিজেকে বলুন,

“আজ যে মানুষটা আমাকে ছোট করল, আমি নিজের সাফল্য দিয়েই তাকে জবাব দেব।”

এই রাগকে বদলে দিন জেদে। যেদিন কাজ করতে ইচ্ছে করবে না, সেদিন সেই অপমানের কথা মনে করে নিজেকে তাতিয়ে তুলুন।

মনে রাখবেন

দুনিয়ার প্রায় সব বড় সাফল্যের গল্প শুরু হয়েছিল কোনো না কোনো অপমান, কষ্ট বা রাগ থেকে। রাগ থেকে জন্ম নেওয়া জেদই মানুষকে দিয়ে অসম্ভবকে সম্ভব করায়।

২. ভয় (Fear): বাধা নয়, জ্বালানি বানান

ভয় আমাদের থামিয়ে দেয়, নতুন কিছু শুরু করতে ভয়, হারাতে ভয়, ব্যর্থ হতে ভয়।

কিন্তু সত্যটা হলো ভয় থাকা খারাপ না, ভয়কে ভয় পাওয়া খারাপ। ভয়কে কাজে লাগান।

যদি ভয় থাকে পরীক্ষায় ফেল করবেন

এই ভয়ই আপনাকে রাত জেগে পড়তে বাধ্য করবে। যদি ভয় থাকে ভবিষ্যতে পরিবারকে সুখে রাখতে পারবেন না

এই ভয়ই আপনাকে প্রতিদিন ১০ গুণ বেশি পরিশ্রম করাবে। আসলে, অসফল হওয়ার ভয়ই মানুষকে সাফল্যের সবচেয়ে কাছে নিয়ে যায়। যেদিন আপনার ভয় আপনার অলসতাকে হার মানাবে, সেদিনই আপনি বিজয়ী।

শেষ কথা

আবেগ বা ইমোশন প্রকৃতি আমাদের এমনি এমনি দেয়নি। ছুরি দিয়ে ফল কাটা যায়, আবার হাতও কাটা যায়, দোষ ছুরির না, দোষ ব্যবহারের।

আপনার রাগ আর ভয়কে নিজের মালিক বানাবেন না। এদের নিজের চাকর বানান। সঠিক পথে চালান। তাহলেই দেখবেন যে রাগ আপনাকে ধ্বংস করতে পারত, সেই রাগই আপনাকে লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করছে। যে ভয় আপনাকে থামিয়ে দিতে পারত, সেই ভয়ই আপনাকে দৌড়াতে শেখাচ্ছে।



ইনি লিওনার্দো দা ভিঞ্চি।

১৪০০ সালের শেষের দিকের কইনি লিওনার্দো দা ভিঞ্চি।থা। ইতালির ফ্লোরেন্স শহর। গভীর রাত। সবাই ঘুমে। কিন্তু এক লোক চুপিসারে মোমবাতি হাতে কবরস্থানে বা হাসপাতালের মর্গে ঢুকে পড়ছেন। তিনি নতুন কবর খুঁড়ে বের করছেন মানুষের লাশ। তারপর সেই পচা লাশ কেটে দেখছেন মানুষের হাড়, মাংস আর নার্ভগুলো কীভাবে কাজ করে। ভাবছেন লোকটা কোনো সাইকোপ্যাথ বা সিরিয়াল কিলার? না! ইনি লিওনার্দো দা ভিঞ্চি।

তিনি ছবি আঁকতেন। কিন্তু তার জেদ ছিল - "আমি মানুষের ছবি আঁকব, কিন্তু সেটা পুতুলের মতো হবে না। সেটা এতটাই জীবন্ত হবে যেন মনে হয় ক্যানভাস থেকে বের হয়ে আসবে।" আর জীবন্ত ছবি আঁকার জন্য তিনি ৩০টিরও বেশি মানুষের লাশ ব্যবচ্ছেদ বা ডিসেকশন করেছিলেন।

ডাক্তাররা তখনো জানতেন না মানুষের স্পাইন বা মেরুদণ্ড দেখতে কেমন, বা মায়ের পেটে বাচ্চা কীভাবে থাকে। লিওনার্দো সেগুলো নিখুঁতভাবে এঁকেছিলেন। মোনালিসার সেই রহস্যময় হাসিটা তিনি আঁকতে পেরেছিলেন কারণ তিনি জানতেন মুখের ত্বকের নিচে কোন পেশি বা মাসল কীভাবে নড়াচড়া করে। একে বলে "অ্যানাটমিক্যাল অ্যাকিউরেসি"।

এখানেই গল্পের প্রথম টুইস্ট! সবাই তাকে চেনে চিত্রশিল্পী হিসেবে। 'দ্য লাস্ট সাপার' বা 'মোনালিসা'র জন্য। কিন্তু আপনি কি জানেন, ছবি আঁকা ছিল তার পার্ট-টাইম কাজ? তার আসল নেশা ছিল সায়েন্স আর ইনভেনশন।

আজ থেকে ৫০০ বছর আগে, যখন মানুষ আকাশে ওড়ার কথা স্বপ্নেও ভাবত না, তখন লিওনার্দো তার নোটবুকে "এরিয়াল স্ক্রু"-র ডিজাইন করেছিলেন - যা আজকের হেলিকপ্টারের পূর্বপুরুষ। তিনি এমন এক গাড়ির ডিজাইন করেছিলেন যা ঘোড়া ছাড়াই চলবে- আজকের অটোমোবাইল বা রোবোটিক কারের কনসেপ্ট। এমনকি যুদ্ধের জন্য আর্মার্ড ট্যাঙ্ক, প্যারাসুট, মেশিনগান- সব কিছুর ব্লু-প্রিন্ট তিনি করে রেখেছিলেন।

চিন্তা করুন তো, ৫০০ বছর আগে বসে একজন মানুষ আজকের টেকনোলজি দেখছেন! এটা কি টাইম ট্রাভেল না?

কিন্তু গল্পের দ্বিতীয় টুইস্ট শুনলে আপনি আরও অবাক হবেন। লিওনার্দো তার সব আইডিয়া একটা নোটবুকে লিখে রাখতেন। কিন্তু সেই লেখাগুলো সাধারণ কেউ পড়তে পারত না। কেন জানেন? কারণ তিনি লিখতেন "মিরর রাইটিং" বা উল্টো করে। আয়না ধরলে তবেই সেই লেখা সোজা দেখা যেত।

অনেকে বলে তিনি তার সিক্রেট আইডিয়াগুলো চার্চ বা অন্যদের থেকে লুকানোর জন্য এমন করতেন।

আবার অনেকে বলে, তিনি বাঁহাতি ছিলেন বলে এভাবে লিখতেন। কিন্তু কারণ যাই হোক, তার নোটবুকগুলো ছিল ভবিষ্যতের এক এনসাইক্লোপিডিয়া।

তিনি জিওলজি বা ভূতত্ত্ব নিয়েও কাজ করেছেন। তখন মানুষ বিশ্বাস করত পাহাড়ের ওপর মাছের কঙ্কাল বা ফসিল পাওয়া যায় কারণ মহাপ্লাবন বা নূহ নবীর আমলের বন্যার পানি সেখানে উঠেছিল। কিন্তু লিওনার্দো বললেন, "উহু! এই পাহাড়গুলো একসময় সমুদ্রের নিচে ছিল, টেকটনিক প্লেটের কারণে এগুলো ওপরে উঠে এসেছে।" ধর্মীয় বিশ্বাসের বিরুদ্ধে গিয়ে লজিক দিয়ে কথা বলা- ওই সময়ে এটা ছিল মৃত্যুদণ্ডের শামিল। কিন্তু লিওনার্দো সত্য বলতে ভয় পাননি। সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন?

লিওনার্দো দা ভিঞ্চি অনেক কাজ শেষই করতেন না। তিনি ছবি আঁকতে আঁকতে বোর হয়ে যেতেন, তারপর চলে যেতেন অংক কষতে। আবার অংক রেখে চলে যেতেন নদীর পানির প্রবাহ বা ফ্লুইড ডাইনামিক্স নিয়ে গবেষণা করতে। আজকের দিনে তাকে হয়তো বলা হতো "অমনোযোগী ছাত্র" বা "ADHD রোগী"। কিন্তু আসলে তার কৌতূহল ছিল অসীম। তিনি বলতেন, "Saper Vedere" (সাপের ভেদেরে)- যার মানে হলো "কীভাবে দেখতে হয় তা জানা"। তিনি বিশ্বাস করতেন, একজন ভালো ইঞ্জিনিয়ার হতে হলে আপনাকে ভালো আর্টিস্ট হতে হবে, আবার ভালো আর্টিস্ট হতে হলে সায়েন্স জানতে হবে। সব কিছুই কানেক্টেড।

, এই গল্প থেকে আপনার লেসন কী?

আপনি যখন ভাবেন- "আমি সায়েন্সের ছাত্র, আমার কবিতা পড়ে কী লাভ?" বা "আমি আর্টসের ছাত্র, টেকনোলজি আমার দরকার নেই" - তখন আপনি নিজেকে লিমিট করে ফেলেন। লিওনার্দো দা ভিঞ্চি আমাদের শিখিয়ে গেছেন, পৃথিবীটা কোনো বক্সের মধ্যে বন্দি না। আপনার কৌতূহলকে কোনো সাবজেক্ট বা সিলেবাস দিয়ে বেঁধে রাখবেন না। চোখ খোলা রাখুন।

লাশ কাটা ঘরের ওই জ্ঞান যেমন মোনালিসার হাসি ফুটিয়েছিল, তেমনি আপনার বিভিন্ন ধরণের স্কিল আপনাকে অন্যদের চেয়ে আলাদা করে তুলবে।

নিজেকে এক্সপ্লোর করুন বস, আপনি যা ভাবেন, আপনি তার চেয়েও অনেক বেশি কিছু! 


"মানসিকভাবে ভেঙে পড়ার পর আবার উঠে দাঁড়ানোর গল্পটা কেবল আয়নার ওই মানুষটাই জানে।"

​আমরা যখন সবার সামনে হাসি-খুশি থাকি, তখন মানুষ ভাবে জীবনটা হয়তো অনেক সহজ। কিন্তু রাতের নিস্তব্ধতায়, যখন চারপাশ নিঝুম হয়ে যায়, তখন নিজের মুখোমুখি দাঁড়ানোর সাহসটুকু সবাই পায় না।

মানসিকভাবে ভেঙে চুরমার হয়ে যাওয়ার পর, যখন মনে হয় আর কোনো পথ নেই, ঠিক সেই মুহূর্তে নিজেকে আবার জোড়া দেওয়ার কাজটা পৃথিবীর সবচেয়ে কঠিন লড়াই।

​অদৃশ্য সেই লড়াই

​বাইরে থেকে হয়তো আমাকে খুব স্বাভাবিক দেখাচ্ছিল। আমি সময়মতো কাজে যাচ্ছিলাম, মানুষের সাথে কথা বলছিলাম, এমনকি হাসছিলামও। কিন্তু ভেতরে ভেতরে যে রক্তক্ষরণ হচ্ছিল, যে ঝোড়ো হাওয়া আমার আত্মবিশ্বাসকে বারবার উপড়ে ফেলছিল, তার খবর কেউ রাখেনি। ডিপ্রেশন বা মানসিক ভাঙন কোনো দৃশ্যমান ক্ষত নয় যে ব্যান্ডেজ বেঁধে সারিয়ে তোলা যাবে। এটা একটা নীরব যুদ্ধ, যেখানে প্রতিপক্ষ আপনি নিজেই।

​আয়না যখন সাক্ষী

​একটা সময় আসে যখন আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিবিম্বটাকেও অচেনা মনে হয়। ফোলা চোখ, ফ্যাকাশে মুখ আর এক বুক হাহাকার—এটাই ছিল আমার নিত্যদিনের সঙ্গী। সেই আয়নার মানুষটাই দেখেছে আমার নিঃশব্দ কান্না, আমার হাঁপিয়ে ওঠা দীর্ঘশ্বাস আর মাঝরাতে নিজেকে সামলানোর সেই আপ্রাণ চেষ্টা। কেউ পাশে এসে বলেনি, "চিন্তা নেই, আমি আছি।" বরং আমাকেই আয়নার ওই মানুষটাকে বলতে হয়েছে, "তোমাকে বাঁচতে হবে, তোমাকে আবার হাসতে হবে। এই নয় যে আমি রাতারাতি বদলে গেছি। ফিরে আসা মানে হলো—প্রতিদিন অল্প অল্প করে নিজেকে ক্ষমা করতে শেখা। প্রতিটি ছোট ছোট পদক্ষেপে নিজের আত্মবিশ্বাস খুঁজে পাওয়া। আজ যখন আমি আবার হাসতে পারি, যখন আমি জীবনকে নতুন করে ভালোবাসতে শুরু করেছি, তখন পেছনের সেই অন্ধকার দিনগুলোর কথা মনে পড়লে বুকটা কেঁপে ওঠে। কিন্তু সেই সাথে এক অদ্ভুত গর্বও হয়।

​"মানুষ হারতে হারতে ক্লান্ত হয় ঠিকই, কিন্তু সেই ক্লান্তির ছাই থেকেই ফিনিক্স পাখির মতো পুনর্জন্ম হয়।"

​শেষ কথা

​যারা আজ এই পোস্টটি পড়ছেন এবং যারা বর্তমানে এই কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন, তাদের বলছি—আপনার লড়াইটা কেউ না দেখুক, আয়নার মানুষটা তো দেখছে। আপনি যে হাল ছাড়েননি, এটাই আপনার সবচেয়ে বড় জয়। ভেঙে পড়লে আবার উঠে দাঁড়ানো যায়, অন্ধকার ফুরালে আলো আসবেই। শুধু নিজের ওপর বিশ্বাসটা হারাবেন না।

​গল্পটা শুধু আমার আর আয়নার ওই মানুষটার। আর এই ফিরে আসাটাই আমার জীবনের সবচেয়ে বড় সার্থকতা।




বৈজ্ঞানিক বিপ্লব

সাধারণত ১৬শ শতাব্দীর মাঝামাঝি (১৫৪৩) থেকে ১৮শ শতাব্দীর শেষ পর্যন্ত সময়কালকে বৈজ্ঞানিক বিপ্লব বলা হয়, যখন ইউরোপে প্রচলিত প্রাচীন গ্রিক ও মধ্যযুগীয় বৈজ্ঞানিক চিন্তাধারার আমূল পরিবর্তন ঘটে। এটি মূলত ১৫৪৩ সালে কোপার্নিকাসের কাজ থেকে শুরু হয়ে ১৬৮৭ সালে নিউটনের প্রিন্সিপিয়া প্রকাশের মাধ্যমে পূর্ণতা পায়। এই সময়ে গ্যালিলিও, কেপলার, নিউটন প্রমুখের হাত ধরে পরীক্ষণ ও গণিতনির্ভর নতুন বৈজ্ঞানিক পদ্ধতি (Scientific Method) প্রতিষ্ঠিত হয়।

বৈজ্ঞানিক বিপ্লবের মূল বৈশিষ্ট্য ও সময়কাল:শুরু: ১৫৪৩ সালে নিকোলাস কোপার্নিকাসের De revolutionibus orbium coelestium প্রকাশের মাধ্যমে।

সময়সীমা: ১৬শ শতক থেকে ১৮শ শতকের মাঝামাঝি, তবে মূল পর্যায়টি ১৭শ শতকেই বেশি সক্রিয় ছিল।

১৭শ শতকেই বেশি সক্রিয় ছিল কেন?

১৭ শতকে বৈজ্ঞানিক বিপ্লব সবচেয়ে বেশি সক্রিয় ছিল কারণ এ সময়ে পরীক্ষামূলক পদ্ধতি (Empirical method), গাণিতিক বিশ্লেষণ এবং টেলিস্কোপের মতো নতুন প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পায়। রেনেসাঁস পরবর্তী মানসিকতা, গির্জার প্রথাগত মতবাদের প্রতি সংশয় এবং গ্যালিলিও-নিউটন-কোপারনিকাসের মতো বিজ্ঞানীদের গবেষণালব্ধ প্রমাণ, পুরাতন অ্যারিস্টটলীয় ধারণাকে ভেঙে দিয়ে আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন করেছিল।

১৭ শতকে বৈজ্ঞানিক বিপ্লবের চরম সক্রিয়তার মূল কারণগুলো নিচে দেওয়া হলো:

নতুন বৈজ্ঞানিক পদ্ধতি:

প্রাচীন গ্রিক দর্শনের ওপর নির্ভর না করে বিজ্ঞানীরা পর্যবেক্ষণ, পরিমাপ এবং পরীক্ষার (Empirical Observation) ওপর জোর দেন।

প্রযুক্তির উদ্ভাবন:

টেলিস্কোপ, মাইক্রোস্কোপ, ব্যারোমিটার এবং এয়ার পাম্পের মতো যন্ত্রের উদ্ভাবন মহাবিশ্ব ও প্রকৃতি সম্পর্কে নতুন জ্ঞান উম্মোচন করে।

গণিতের ব্যবহার: প্রকৃতিকে বোঝার জন্য গাণিতিক ভাষা এবং নিয়মের ব্যবহার ব্যাপকভাবে শুরু হয়, যা কোপারনিকাস ও কেপলারের তত্ত্বে স্পষ্ট ছিল।

প্রতিষ্ঠানিক সমর্থন: British Royal Society এবং অন্যান্য অ্যাকাডেমির প্রতিষ্ঠা বিজ্ঞানীদের কাজ প্রকাশ এবং বিনিময়ের সুযোগ তৈরি করে।

বৌদ্ধিক মুক্তি:

রেনেসাঁসের প্রভাব এবং ধর্মীয় কর্তৃপক্ষের (Church) অকাট্য প্রমাণের ওপর চ্যালেঞ্জ মানুষের চিন্তা-ভাবনায় বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে, যা Enlightenment বা জ্ঞানালোকের পথ প্রশস্ত করে। এই period-টি মূলত কোপারনিকাসের চিন্তাধারা থেকে শুরু করে ১৬৮৭ সালে Isaac Newton-এর 'Principia Mathematica' প্রকাশের মধ্য দিয়ে চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়।

পরিবর্তন:

অন্ধবিশ্বাস ও প্রাচীন দর্শন (অ্যারিস্টটলীয় মতবাদ) ত্যাগ করে পর্যবেক্ষণ, পরীক্ষণ এবং গাণিতিক ব্যাখ্যার ওপর ভিত্তি করে বিশ্বজগৎ সম্পর্কে নতুন জ্ঞান তৈরি।

প্রধান বিজ্ঞানী:

কোপার্নিকাস, গ্যালিলিও, কেপলার, ফ্রান্সিস বেকন, এবং আইজ্যাক নিউটন।

ফলাফল:

যান্ত্রিক মহাবিশ্বের ধারণা, মাধ্যাকর্ষণ সূত্র আবিষ্কার এবং আধুনিক বিজ্ঞানের ভিত্তি স্থাপন। এই বিপ্লব প্রকৃতির রহস্য উন্মোচনে পুরনো চিন্তাধারার বদলে নতুন পরীক্ষামূলক দৃষ্টিভঙ্গি এনেছিল।

ইতিহাস:

কোপার্নিকাস, গ্যালিলিও, কেপলার, ফ্রান্সিস বেকন এবং আইজ্যাক নিউটন বৈজ্ঞানিক বিপ্লবের (Scientific Revolution) মূল স্তম্ভ, যারা পর্যবেক্ষণ ও গণিতের মাধ্যমে মহাবিশ্ব সম্পর্কে মানুষের ধারণা চিরতরে বদলে দিয়েছিলেন। তারা টলেমীয় ভূ-কেন্দ্রিক মতবাদ নাকচ করে সূর্যকেন্দ্রিক সৌরজগৎ, উপবৃত্তাকার কক্ষপথ, গতির সূত্র এবং আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি প্রতিষ্ঠা করেন।

এই বিজ্ঞানীদের প্রধান অবদানসমূহ নিচে দেওয়া হলো:

নিকোলাস কোপার্নিকাস (Nicolaus Copernicus): তিনিই প্রথম সুনির্দিষ্টভাবে সূর্যকেন্দ্রিক (Heliocentric) মডেল প্রস্তাব করেন, যা প্রমাণ করে যে পৃথিবী নয়, বরং সূর্য সৌরজগতের কেন্দ্রে অবস্থিত।

জোহানেস কেপলার (Johannes Kepler):

তিনি গ্রহের গতির তিনটি সূত্র (Laws of Planetary Motion) আবিষ্কার করেন এবং প্রমাণ করেন যে গ্রহগুলো বৃত্তাকার নয়, বরং উপবৃত্তাকার (Ellipse) কক্ষপথে ঘোরে।

গ্যালিলিও গ্যালিলি (Galileo Galilei):

দূরবীন ব্যবহার করে মহাকাশ পর্যবেক্ষণ এবং পড়ে যাওয়া বস্তুর গতি ও দোলকের নিয়ম (Pendulum) বিশ্লেষণের মাধ্যমে তিনি কোপার্নিকাসের মতবাদকে শক্তিশালী করেন।

ফ্রান্সিস বেকন (Francis Bacon):

তিনি বিজ্ঞানে পরীক্ষণ ও পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির (Empiricism) ভিত্তি স্থাপন করেন।

আইজ্যাক নিউটন (Isaac Newton):

তিনি গতিসূত্র এবং মহাকর্ষ সূত্র (Law of Universal Gravitation) উদ্ভাবন করে কেপলার ও গ্যালিলিওর কাজকে সমন্বিত করেন, যা পদার্থবিজ্ঞানের ভিত্তি হিসেবে কাজ করে। তাঁরা একসাথে মিলে প্রকৃতির রহস্য উন্মোচন এবং বিজ্ঞানকে দর্শন থেকে আলাদা করে একটি পরীক্ষণযোগ্য বিষয়ে পরিণত করেন। তথ্য সংগ্রহ: মৃণাল নন্দী



“প্রায়োরিটি”

আমরা “প্রায়োরিটি” শব্দটা খুব সহজেই ব্যবহার করি। কিন্তু একটা বিষয় খেয়াল করেছেন কি, শব্দটা বেশিরভাগ সময় একবচনেই বলা হয়। আমরা বলি, আমার প্রায়োরিটি এটা। খুব কমই বলি, আমার অনেকগুলো প্রায়োরিটি আছে। কারণ যদি সবকিছুই প্রায়োরিটি হয়, তাহলে আসলে কোনোটাই সত্যিকারের প্রায়োরিটি থাকে না।

ধরেন, একসাথে অনেক কাজ সামনে চলে এলো। মাথার ভেতর চাপ কাজ করছে, সবই তো জরুরি। তখন স্বাভাবিকভাবেই মনে হয়, সব একসাথে শুরু করি, সব একসাথে শেষ করি। কিন্তু বাস্তবে উল্টোটা হয়।

কাজ যত বাড়ে, মনোযোগ তত ছড়িয়ে যায়। মনোযোগ ছড়িয়ে গেলে গতি কমে। গতি কমলে ক্লান্তি বাড়ে। শেষে দেখা যায়, অনেক ব্যস্ত থেকেও তেমন কোনো অগ্রগতি হয়নি।

আমরা মানুষ। আমাদের মস্তিষ্ক একসাথে অনেক গুরুত্বপূর্ণ কাজ গভীরভাবে করার জন্য তৈরি না। আমরা একসাথে কয়েকটা কাজ করতে পারি, কিন্তু গভীর মনোযোগ দিতে পারি এক সময় একটাই কাজে।

এই কারণেই দরকার একটি কাজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে বেছে নেওয়া। সেটাতে পুরো সময়, শক্তি আর মন দেওয়া। সেটা শেষ হলে তারপর পরেরটাতে যাওয়া।

আপনার প্রায়োরিটি আসলে বলে দেয় আপনি কোন দিকে এগোচ্ছেন। আপনার সময় আর শক্তি যেখানে বিনিয়োগ হচ্ছে, ধীরে ধীরে আপনার ভবিষ্যৎও সেদিকেই গড়ে উঠছে।

সবকিছু একসাথে ধরার চেষ্টা না করে নিজেকে একটি প্রশ্ন করুন, এই মুহূর্তে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা।

উত্তরটা পরিষ্কার হলে পথও পরিষ্কার হয়ে যায়। @ তুষার


কাইজেন কী?

আচ্ছা জাপানিরা কেন এত সফল? কেন Toyota, Sony, কিংবা Nintendo-র মতো কোম্পানিগুলো বিশ্বজয় করেছে? এর পেছনে আছে কাইজেন (Kaizen)। Kaizen মানে "Continuous Improvement"। ছোট ছোট পরিবর্তন এনে প্রতিদিন একটু একটু করে উন্নতি করা। জাপানের এই কনসেপ্ট শুধু কোম্পানি নয়, ব্যক্তিগত জীবনেও সফলতা এনে দেয়।

কাইজেনের ৩টি main rules:

Small Steps, Big Impact: প্রতিদিন ছোট ছোট উন্নতি করুন। আজ এক পৃষ্ঠা পড়া, কাল দুই পৃষ্ঠা। এক সময় আপনি পুরো বই শেষ করবেন।

Mistakes = Growth: ভুল করলেই নিজেকে দোষারোপ করবেন না। বরং শেখার সুযোগ হিসেবে নিন।

Never Stop Improving: উন্নতির কোনো শেষ নেই। আজ যা ভালো, কাল সেটা আরও ভালো হতে পারে।

কাইজেন কীভাবে শুরু করবেন?

১% নিয়ম ফলো করুন। প্রতিদিন নিজের জীবনের যেকোনো একটা দিক ১% উন্নত করুন। Daily Routine Analyze করুন। কী কী সময় নষ্ট করছেন? সেই সময়গুলো ছোট ছোট কাজে ব্যয় করুন।

5-Minute Rule:

কোনো কাজ শুরু করতে ইচ্ছা না হলে বলুন, "শুধু ৫ মিনিট করব।" দেখা যাবে, কাজ শেষ করে ফেলেছেন। Track করুন।

প্রতিদিন আপনার উন্নতি কোথায় হচ্ছে, সেটা লিখে রাখুন। এটা আপনাকে মোটিভেট করবে।

কাইজেনের impact কী?

Stress কমাবে। Discipline বাড়াবে। Self-Confidence বাড়াবে। Life-এ Progress আনবে। @ তুষার



প্রাকৃতিক নির্বাচনবাদ থেকে ডিএনএ 


 তখন ইংল্যান্ডে ছিল শিল্পবিপ্লবের কেন্দ্রভূমি। বাষ্পচালিত ইঞ্জিন, নতুন নতুন কলকারখানা, জীবীকার জন্য গ্রাম থেকে শহরে আসা মানুষের ঢল-- সব মিলিয়ে এক বিশাল আর্থসামাজিক পরিবর্তন ঘটে চলেছিল! এই নতুন পরিবর্তনের মূলমন্ত্র ছিল প্রতিযোগিতা। পুরনো সামন্ততান্ত্রিক সমাজব্যবস্থা ভেঙে  তৈরি হতে লাগলো এক নতুন সমাজব্যবস্থা। এই সমাজব্যবস্থায় নতুন এক বনিক শ্রেণীর উদ্ভব হল। সমাজে টিকে থাকার জন্য শুরু হল এক নতুন লড়াই! কে বেশি দক্ষ, কে বেশি পরিশ্রমী, কার বেশি উদ্ভাবনী শক্তি, তার উপর নির্ভর করতো সাফল্য। এই পরিবেশে বেড়ে ওঠা ডারউইনের পক্ষে প্রকৃতির মধ্যেও এরকম সংগ্রাম ও প্রতিযোগিতা দেখতে পাওয়াটা স্বাভাবিক ছিল। কারখানার শ্রমিকদের কঠিন জীবন যেন অস্তিত্বের জন্য সংগ্রামের এক জ্বলন্ত উদাহরণ!


সে সময়, অর্থনীতিবিদ টমাস ম্যালথাস দেখিয়েছিলেন জনসংখ্যা বাড়ে জ্যামিতিক হারে (১,২,৪,৮,১৬...) আর খাদ্য উৎপাদন বাড়ে গাণিতিক হারে (১,২,৩,৪,৫...) । এর অবশ্যাম্ভাবী পরিনতি হিসাবে দেখা দেয় খাদ্যাভাব,দুর্ভীক্ষ,মহামারী, খরা, বন্যা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, টর্নেডো ইত্যাদি মাধ্যমে মানুষের ব্যাপকতা নিয়ন্ত্রিত হয,। অর্থাৎ জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রকৃতির কিছু নির্মম উপায় আছে। সে সময় ডারউইন অর্থনীতিবিদ ম্যালথাস-এর তত্ত্ব দ্বারা বিশেষভাবে প্রভাবিত ছিলেন। তার চেতনা জুড়ে ছিল প্রকৃতি প্রেম। তাঁর ভালো লাগতো বনেবাদাড়ে ঘুরে বেড়াতে,পোকামাকড় আর প্রজাপতি সংগ্রহ করতে । বাবার পরামর্শে তিনি গেলেন কেমব্রিজের ক্রাইস্ট কলেজে ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করে পাদ্রী হওয়ার জন্য। কিন্তু সেখানেও তাঁর মূল আকর্ষণ ছিল প্রকৃতিবিজ্ঞান। এমনই এক সময় তাঁর জীবনে এল এক অভাবনীয় সুযোগ। ব্রিটিশ রাজকীয় নৌবাহিনীর জরিপ জাহাজ "বিগল(HMS Beagle) দক্ষিন আমেরিকা ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে এক লম্বা সফরে বের হবে। দরকার একজন প্রকৃতিবিদ যিনি যাত্রাপথে গাছপালা, পশুপাখি ও পাথরের নমুনা সংগ্রহ করে গবেষণা করবেন। অধ্যাপক হেনস্লো ডারউইনকে এই পদের জন্য সুপারিশ করেন। তিনি জানতেন না যে পাঁচ বছরের সফরে(১৮৩১-১৮৩৫) বদলে দেবেন মানুষের চিন্তার ইতিহাসকে! একে একে তিনি আটলান্টিক মহাসাগরের দ্বীপপুঞ্জ, তাহিতি,নিউজিল্যান্ড,অস্ট্রেলিয়া তাসমানিয়া, গ্যালাপ্যাগোস প্রভৃতি স্থানে ভ্রমণ করেন এবং প্রাণী ও উদ্ভিদের প্রচুর নমুনা(specimen) সংগ্রহ করেন! পরবর্তীতে ১৮৩৯ সাল নাগাদ তাঁর ভ্রমনকালীন অভিজ্ঞতা ও নমুনাগুলির উপর পর্যবেক্ষণ করে জীবের বিবর্তন সম্পর্কে ২৫৫ পাতার একটি গবেষণাপত্র তৈরি করেন। কিন্তু তাঁর এই গবেষণাপত্র ছিল সরাসরি বাইবেলীয় সৃষ্টিতত্ত্বের সঙ্গে সাংঘর্ষিক! তাই ভয় পেলেন এই ভেবে যে এই গবেষণাপত্র প্রকাশ করলে যদি তাঁর অবস্থাও কোপারনিকাস বা গ্যালিলিওর মতো হয়! তিনি তাঁর এই বিবর্তন সম্পর্কিত ধারণা লিখে পাঠাতে থাকেন নিকট বন্ধুদের কাছে। কিন্তু যখন দেখলেন আলফ্রেড ওয়ালেস নামক একজন ভদ্রলোক ১৮৫৫ সালে একই মতবাদ প্রকাশ করেন, তখন তিনি মনে জোর পেলেন। অবশেষে ১৮৫৯ সালে "On The Origin Of Species By Means of Natural Selection " বইয়ে তাঁর যুগান্তকারী মতটি প্রকাশ করেন! তার এই মতকে ডারউইনবাদ (Darwinism) বা প্রাকৃতিক নির্বাচনবাদ( Natural Selection Theory)  বলা হয়। 

তখন মানুষ এবং বনমানুষের বিবর্তনগত আত্মীয়তার ধারণা বিজ্ঞানী মহলে অনুমান হিসাবে বহুদিন ধরেই ছিল! ১৮৭১ সালে ডারউইন তাঁর " Decent of Man" বইতে মানববিবর্তন সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। তার প্রতিপাদ্য বিষয়গুলি হল ---

১) অত্যধিক হারে বংশবৃদ্ধি (Prodigality of Production) ঃ --

ডারউইনের মতে অত্যধিক হারে বংশবৃদ্ধি করাই জীবের সহজাত বৈশিষ্ট্য। এরফলে জ্যামিতিক ও গাণিতিক হারে জীবের সংখ্যাবৃদ্ধি ঘটে।উদাহরণস্বরূপ- একটি স্ত্রী সলোমন মাছ প্রজনন ঋতুতে প্রায় তিন কোটি ডিম পাড়ে!একটি ঝিনুক একবারে ১২ কোটি ডিম্বাণু উৎপাদন করে! ডারউইনের মতে একজোড়া হাতি হতে উদ্ভুত সকল হাতি বেঁচে থাকলে ৭৫০ বছরে হাতির সংখ্যা হবে এক কোটি নব্বই লক্ষ। উল্লেখ্য যে, হাতি ১২ বছরে একটি মাত্র সন্তান প্রসব করে!

২) অস্তিত্বের জন্য সংগ্রাম(Struggle for existence) ঃ--

জীবের জ্যামিতিক ও গাণিতিক হারে সংখ্যাবৃদ্ধি ঘটায় এবং খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় জীবকে বেঁচে থাকার জন্য কঠিন প্রতিযোগিতায় অবতীর্ণ হতে হয়, যাকে তিনি "অস্তিত্বের জন্য সংগ্রাম" নামে আখ্যায়িত করেছেন। তিনি লক্ষ্য করেন যে তিনটি পর্যায়ে জীবের জীবন সংগ্রাম করতে হয়। যথা----

ক) বিষম প্রজাতির সঙ্গে সংগ্রাম ঃ- যেকোনো দুটি বা তার বেশি প্রজাতির মধ্যে বাঁচবার জন্য যে প্রতিযোগিতা হয় তাকে বিষম প্রজাতির সঙ্গে সংগ্রাম বলে। উদাহরণস্বরূপ বলা যায় যে ব্যাঙ একদিকে কীটপতঙ্গ ভক্ষণ করে, অন্য দিকে এরা সাপ কতৃক ভক্ষিত হয়! ময়ূর কতৃক ব্যাঙ ও সাপ উভয়ই ভক্ষিত হয়! এইভাবে নিতান্ত জৈবিক কারনেই বিভিন্ন প্রজাতির মধ্যে খাদ্য-খাদক সম্পর্কযুক্ত একটি নিষ্ঠুর জীবনসংগ্রাম গড়ে ওঠে!

খ) স্ব-প্রজাতির সঙ্গে সংগ্রাম ঃ- একই প্রজাতির বিভিন্ন সদস্যের খাদ্য ও বাসস্থান একই প্রকার হওয়ায় এদের সদস্য সংখ্যা বেশি হলে নিজেদের মধ্যেই প্রতিযোগিতা শুরু হয়; যাকে স্ব-প্রজাতির সঙ্গে জীবন সংগ্রাম বলে। উদাহরণ হিসাবে বলা যায় যে একটি দ্বীপে তৃণভোজী প্রাণীর সংখ্যা অত্যধিক হারে বৃদ্ধি পেলে খাদ্য ও বাসস্থান সীমিত থাকায় এরা নিজেদের মধ্যেই সংগ্রামে অবতীর্ণ হয়! সবল প্রাণীগুলি দুর্বল প্রাণীদের প্রতিহত করে, ফলে দুর্বল প্রাণীরা কিছুদিন পরেই অনাহারে মারা পড়ে!

গ) প্রতিকূল পরিবেশের সঙ্গে জীবন সংগ্রাম ঃ-

জীবকে তার অস্তিত্ব রক্ষার জন্য বন্যা,খরা,ঝড়-ঝঞ্ঝা, প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড ঠান্ডা, ভূমিকম্প, বালুঝড়,অগ্নুৎপাত প্রভৃতি প্রতিকূল প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সংগ্রাম করতে হয়! উদাহরণ হিসাবে বলা যায় যে, উত্তর ও মধ্য আমেরিকার কোয়েল পাখি প্রচন্ড ঠান্ডা ও তুষারপাতের ফলেই লুপ্ত হয়েছে।

৪) যোগ্যতমের উদবর্তন (Survival of the fittest) ঃ--

ডারউইনের মতে প্রকৃতিতে তারাই কেবল বেঁচে থাকবে, যারা প্রাকৃতিক পরিবেশের সাথে নিজেকে মানিয়ে নিতে পারবেন। অন্যরা কালক্রমে পৃথিবী থেকে বিলুপ্ত হবে। প্রসঙ্গত উল্লেখ্য যে, কোনো একটি জীব কোনো বিশেষ পরিবেশে বেঁচে থাকবার জন্য অযোগ্য হলেও অন্য একটি পরিবেশে বাঁচার জন্য যোগ্য বলে বিবেচিত হতে পারে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে যে, আমাদের ছোট লোম ওয়ালা কুকুর গ্রীষ্মপ্রধান অঞ্চলে বাঁচবার উপযুক্ত হলেও মেরু অঞ্চলের অতি ঠান্ডায় বাঁচবার জন্য অনুপযুক্ত!

৫) প্রাকৃতিক নির্বাচন (Natural Selection) ঃ-

ডারউইনের তত্ত্বের এই প্রতিপাদ্যটি সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। "  অনুকূল ভেদ সমন্বিত  জীবেরা অন্যদের সঙ্গে প্রতিযোগিতায় অধিক সুযোগসুবিধা ভোগ করে, তাকে প্রাকৃতিক নির্বাচন বলে।" অপরপক্ষে প্রতিকূল ভেদ সমন্বিত জীবেরা প্রকৃতি দ্বারা নির্বাচিত হয়না বলে ধীরে ধীরে অবলুপ্ত হয়।

প্রকৃতি দ্বারা নির্বাচিত জীব বংশপরম্পরায় বসবাসের সুযোগ পায় এবং তার দেহের অনুকূল ভেদ বা প্রকরণগুলি বংশপরম্পরায় প্রবাহিত হয়।  

    

বর্তমানে আমরা দৈনন্দিন জীবনে বিজ্ঞানের যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করি, তার মধ্যে সবচেয়ে বেশি আসে জিনের প্রসঙ্গ। কোনো সঙ্গীতজ্ঞের সন্তান ভালো গান করলে আমরা বলি এটা ওর রক্তে রয়েছে বা পড়াশোনায় মেধাবী কোনো ব্যক্তির সন্তান পড়াশোনায় ভালো হলে আমরা বলি যে ও তো পড়াশোনায় ভালো হবেই কারন এটা ওর রক্তে, অর্থাৎ জিনে আছে। কোনো রোগ পরপর দুটো প্রজন্মে দেখা দিলে আমরা বলি রোগটি বংশাক্রমিকভাবে পাওয়া।

 জিন ব্যপারটা কি?  জিনের ইতিহাস হল ডারউইনের তত্ত্বের বংশপরম্পরার ইতিহাস। পিতামাতার গুণ বা বৈশিষ্ট্যগুলো সন্তানসন্ততিদের মধ্যে পরবর্তীতে আসছে কি আসছে না তা মানুষ বহুদিন ধরে প্রত্যক্ষ্য করেছে। সেই জন্য এসম্পর্কে মানুষের জানবার ইচ্ছা বহুদিন ধরেই ছিল! গ্রীক দার্শনিক পিথাগোরাস ৫৩০ খ্রীস্টপূর্বাব্দ নাগাদ বলেন যে, নারী-পুরুষের প্রজননের ফলে শুধুমাত্র পুরুষের গুণগুলোই তাদের সন্তানের মধ্যে প্রবেশ করে। মাতৃগর্ভে সন্তান  শুধুমাত্র লালিত পালিত হয়। এই তত্ত্বের তিনি নাম দিয়েছিলেন 'স্পার্মিজম' থিওরি। প্লেটো এই ধারণায় উদ্বুদ্ধ হয়ে ভাবলেন যে ভালো গুণসম্পন্ন পুরুষ মানুষ খুঁজে বের করে যদি নতুন প্রজন্ম তৈরি করা যায় তাহলে নিখুঁত মানুষের দ্বারা তৈরি এক উন্নততর সমাজ গঠন করা যাবে। এরপর অ্যারিস্টটল একটা ধারণা দেন, যাতে বলা হয় যে শুক্রাণুর মধ্যে মানুযের একটা ক্ষুদ্র সংস্করণ থাকে। মাতৃগর্ভে এই ক্ষুদ্র মানবটি বড় হয় এবং পরিপূর্ণ মানুষ হয়ে জন্মগ্রহণ করে। তিনি এর নাম দিয়েছিলেন 'হোমোনকিউলাস' থিওরি। এই ধারণার সঙ্গে পরবর্তীতে রোমান চার্চের আনুকুল্যে খ্রীস্টীয় ধর্মতত্ত্ব জুড়ে গিয়েছিল ! খ্রীস্টধর্মে বিশ্বাসী প্রতিটি মানুষকে তাঁর আদিপাপের(Original Sin) জন্য প্রায়শ্চিত্ত করতে হয়। খ্রীস্টধর্মে রয়েছে যে, আদম এবং ইভ জ্ঞানবৃক্ষের ফল খেয়ে পাপ করেছিলেন এবং তার জন্য তারা ঈশ্বর কতৃক স্বর্গের ইডেন উদ্যান থেকে বিতাড়িত হন। তাই প্রতিটি খ্রিস্টানকে সেই পাপের জন্য  প্রায়শ্চিত্ত করতে হয় এবং মুক্তিলাভের চেষ্টা করতে হয়! হোমোনকিউলাস থিওরি অনুযায়ী আদমের পাপের ভাগীদার প্রতিটি মানব!  অবশেষে এই মিথটা ভাঙলেন জীববিজ্ঞানী চার্লস ডারউইন তার বিবর্তন তত্বের মাধ্যমে। 


তাঁর আগে ল্যামার্ক নামে এক বিজ্ঞানী তাঁর সূত্রে বলেন যে, কোনো ব্যক্তি চর্চার মাধ্যমে যে গুণগুলো অর্জন করেন, তা পরবর্তী প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়। অর্থাৎ, ধরা যাক কেউ খুব  ভালো ফুটবল বা ক্রিকেট খেলা শিখলো , তাহলে ধরে নেওয়া হবে যে তাঁর সন্তান ভালো ফুটবলার বা ক্রিকেটারের গুণ নিয়েই জন্মগ্রহণ করবে। অর্থাৎ রাজার ছেলেই রাজা হবে; কারণ রাজা বহুদিন ধরে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করেছেন! সেই গুণগুলোই তো ছেলের মধ্যে যাবে! কিন্তু ল্যামার্কের এই তত্ত্ব ভুল প্রমানিত হল ডারউইনের তত্ত্বের মধ্য দিয়ে। তিনি তথ্য দিয়ে প্রমাণ করেন যে, আসলে নতুন যে গুনটা দেখা যায় তা হল মিউটেশন। এটা হয় প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে। তিনি দেখিয়েছেন একটা প্রজন্ম থেকে আরেকটা প্রজন্মে কীভাবে গুণগুলো আলাদা হয়। তবে পিতামাতার গুণ গুলো সন্তানের মধ্যে কীভাবে যায় অথবা যায় না তা তিনি বুঝতে পারতেননা কারণ জিন সম্পর্কে ধারণা তাঁর ছিল না! তাঁর ধারণা ছিল আমাদের  রক্তের মধ্যে কিছু জিনিস আছে, যা সারা শরীরে ঘুরে বেড়ায়। এই তত্ত্বের তিনি নাম দিয়েছিলেন 'প্যানজেনেসিস' থিওরি। তখন একজন বিজ্ঞানী বললেন,  যদি একটা ইঁদুরের লেজ কেটে দেওয়া হয় তাহলে ঐ লেজ  তার পরবর্তী প্রজন্মে যাবে না। এভাবে সাত-আট প্রজন্ম ধরে লেজ কাটা ইঁদুরের ব্রিড করা হলে, নবম প্রজন্মে লেজ কাটা ইঁদুরেই জন্মানোর কথা। কিন্তু পরীক্ষা করে দেখা গেছে যে, বাস্তবে তা হয় না! এভাবে ডারউইনের প্যানজেনেসিস থিওরি ভুল প্রমানিত হল। ঠিক এইসময় সবচেয়ে উল্লেখযোগ্য আবিষ্কারটা করে ফেলেছিলেন "গ্রেগর যোহান মেন্ডেল" নামে একজন উদ্ভিদবিদ! যদিও উদ্ভিদবিদ হিসাবে খ্যাতি তখন  তাঁর  ছিল না! তিনি বটানির পরীক্ষায় ফেল করেছিলেন এবং স্কুলে শিক্ষকতা করবেন বলে চাকরির পরীক্ষা দিয়েও পাশ করতে পারেন নি! তাঁর পরিচিতি ছিল একটি গীর্জার পাদ্রী এবং গীর্জা সংলগ্ন  বাগানের একজন  মালি হিসাবে।


বাগান করতে করতে মেন্ডেলের মাথায় এল একটা লম্বা ও বেঁটে মটর গাছের মধ্যে প্রজনন ঘটানোর। তিনি বিশুদ্ধ একটি লম্বা মটর গাছের সঙ্গে বিশুদ্ধ কটি বেঁটে মটর গাছের পরাগযোগ ঘটান। এইভাবে পরাগযোগ ঘটানোর ফলে যে বীজ উৎপন্ন হয়েছিল, তা থেকে সৃষ্ট সব মটর গাছই লম্বা হয়।  মেন্ডেলের এই তত্ত্ব ছোট একটি জার্নালে প্রকাশিত হয়েছিল ১৮৬৫ সালে কিন্তু তাঁর জীবদ্দশায় কেউ তা পড়েও দেখেনি! তাঁর মৃত্যুর অন্তত ৩৫ বছর বাদে ১৯০০ খ্রীস্টাব্দে নেদারল্যান্ডসের দ্য ভ্রিস, জার্মানির কোরেন্স এবং অস্ট্রিয়ার শেরম্যাক আলাদাভাবে পরীক্ষা করে মেন্ডেলের তত্ত্বের সত্যতা উপলব্ধি করেন।  এই কারনেই মেন্ডেলকে বংশগতিবিদ্যার জনক বলা হয়।    এরপর ১৯০২ সালে স্যাটন বংশগতিবিদ্যায় ক্রোমোজম তত্ত্ব আবিস্কার করে এ বিষয়ে নতুন আলোর সঞ্চার করেন। এইভাবে প্রথম সুস্পষ্ট ধারণা তৈরি হল যে শুধুমাত্র পিতা নয়, পিতা এবং মাতা উভয়ের বৈশিষ্ট্যগুলিই তার সন্তানের মধ্যে যায়। এ থেকেই জাতবাদীদের ধারণা হল যে, যদি একটা সবল জ্ঞানী পুরুষ এবং একটা সবল জ্ঞানী নারীর মধ্যে প্রজনন ঘটানো যায় তাহলে সবল সন্তান পাওয়া যাবে এবং একটা বলিষ্ঠ সমাজ গড়ে উঠবে! এভাবেই ডারউইনের এক তুতো ভাই, ফ্রান্সিস গ্যালটন ১৯০৯ সালে লন্ডন স্কুল অফ ইকনোমিক্সে একটি ভয়ংকর তত্ত্ব  পরিবেশন করেন যাকে ইউজেনিক্স( Eugenics) বা সুপ্রজননবিদ্যা বলা হয়। এই তত্ত্বে তিনি বলেন যে সমাজের উন্নতিকল্পে কেবলমাত্র ভালো গুণসম্পন্ন সুস্থ-সবল নারী পুরুষের মধ্যে বিবাহের আইন করতে হবে। যারা শারীরিকভাবে দুর্বল, কম বুদ্ধি সম্পন্ন, অপরাধপ্রবণ, এদের বিবাহের অনুমতি দেওয়া যাবে না! ১৯১২ সালে আন্তর্জাতিক ইউজেনিক্স কনফারেন্সও হয়েছিল!  ইউরোপে জাতিগত বিশুদ্ধতা বা রেসিয়াল পিওরিটি  এই ইউজেনিক্স তত্ত্ব প্রকাশিত হওয়ার পর আমেরিকা ও জার্মানিতে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল!


       ইতিমধ্যে আমেরিকাতে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটলো! ক্যারি বাক নামের এক স্বামী পরিত্যক্তা গরীব মহিলাকে রেড লাইট জোন থেকে পুলিশ ধরে নিয়ে যায় প্রস্টিটিউশনের অপরাধে! তার একটা ছোট মেয়েও ছিল।  ইউজেনিক্সবাদীরা বিশ্বাস করতো এইসমস্ত চারিত্রিক দোষগুলো আসে জিন থেকে! তাই তাকে একঘরে করে রাখা হল ভার্জিনিয়ার এক কলোনিতে! ১৯২০ সালে এই কলোনি তৈরি করা হয়েছিল তথাকথিত বদগুনসম্পন্ন মানুষদের রাখার জন্য! ক্যারির মেয়েকে রাখা হল একটা ফস্টার হোমে! তখন তার বয়স ছিল ৬-৭ বছর। মেয়েটির বয়স যখন ১২-১৩ বছর তখন ঐ ফস্টার হোমের কোনো এক আত্মীয় মেয়েটিকে ধর্ষণ করায় সে গর্ভবতী হয়ে পড়ে! ধর্ষককে বাঁচাতে মালিকপক্ষ কোর্টে গিয়ে বলে যে, এর মা চরিত্রহীনা হওয়ায় মেয়েও  বংশগতভাবে মায়ের বদগুণ পেয়েছে! এরপর ইউজেনিক্সবাদীরা বিষয়টি নিয়ে মামলা করে এবং জিতেও যায়! তাঁরা বলে যে মা-মেয়ের মধ্যে এমন বদগুণ রয়েছে, যা তাদেরকে চারিত্রিকভাবে শুদ্ধ হতে দিচ্ছে না! ফলস্বরূপ মেয়েকেও ভার্জিনিয়ার কলোনিতে পাঠিয়ে দেওয়া হয়! পরবর্তীতে মা ও মেয়ে দুজনকেই বন্ধ্যা করে দেওয়া হয় এবং ইউটেরাস কেটে বাদ দেওয়া হয়! এভাবে সারা আমেরিকা জুড়ে ব্যপকভাবে মানুষকে স্টেরিলাইজ করা হয়!   বন্ধ্যাকরনের এই প্রক্রিয়াটি কমবেশি চলেছিল ১৯২০ সাল থেকে ১৯৭৩ সাল পর্যন্ত!


ঐ সময় জার্মানিতে কি কি উল্লেখযোগ্য ঘটনা ঘটেছিলো। জার্মানির তদানিন্তন চ্যান্সেলর এডলফ হিটলার ঠিক করলেন জার্মান জাতিকে বিশুদ্ধ রাখতে হবে। লাইব্রেরীতে কাজ করার সময় জার্মান দার্শনিক ফ্রেডরিক নিৎসের Thus Spoke Zarathustra বইখানি পড়ে নিৎসের Ubermensch Theory বা মহামানব তত্ত্ব দ্বারা হিটলার  ভুলভাবে অনুপ্রাণিত হয়েছিলেন!  মহামানব তত্ত্বে নিৎসে বলতে চেয়েছেন-ঈশ্বরকেন্দ্রিক নৈতিকতা আর কার্যকরী নয়। মহামানব হল সেই মানুষ যে প্রচলিত নৈতিকতা অন্ধভাবে মেনে নেয় না। সে বিচার করে তার জন্য কি ভালো। 


হিটলার সিদ্ধান্ত নিলেন বলিষ্ঠ জার্মান আর্য জাতির সমাজ গড়তে গেলে ভালো গুণসম্পন্ন ব্যক্তিদেরই বিয়ের অনুমতি দিতে হবে। তবেই জাতিগত বিশুদ্ধতা বজায় থাকবে। আমেরিকার দেখাদেখি জার্মানিতেও শুরু হতে লাগলো ব্যপক হারে বন্ধ্যাকরন! হিটলার একমাত্র বিশুদ্ধ জার্মান জাতিকেই খাঁটি আর্য বলে মনে করতেন! ১৯৩৪ সালে নুরেমরার্গ ল' তে বলা হল যে জার্মান আর্যদের নিজেদের মধ্যে বিয়ে করতে হবে! এই আইনে অনার্যদের সঙ্গে বিয়ে ছাড়াও সমস্ত রকম সম্পর্ক ছিন্ন করার কথা বলা হয়! তাঁর মনে হতো ইহুদিরা স্বার্থপর, অর্থাৎ ওদের মধ্যে সেলফিশ জিন রয়েছে তাই ওরা সমাজের পক্ষে ক্ষতিকর! ওদের মেরে ফেলা অন্যায় নয়! এর ফলস্বরূপ আমরা দেখতে পাই, কনসেনট্রেশান ক্যাম্ফে ইহুদিদের প্রতি অকথ্য অত্যাচার এবং গ্যাস চেম্বারে ঢুকিয়ে অন্তত ৬০ লক্ষ ইহুদি-নিধন! তবে শুধুমাত্র ইহুদি নয় বিরোধী বহু কমিউনিস্টকেও তিনি হত্যা করেছিলেন!  

  তখন সোবিয়েত ইউনিয়নে আবার এর ঠিক উল্টো ধারণা প্রচলিত ছিল! তারা বিশ্বাস করতো জিন-টিন ওসব কিছু নয়, এগুলো বুর্জোয়া সায়েন্স। মানুষের মধ্যে ওরকম কোনো পার্থক্য থাকে না, সব মানুষই সমান। কেউ যদি কোনো বিষয়ে দুর্বল থাকে তবে ট্রেন করে বা ট্রিটমেন্ট করে তাকে ঠিক করা যায়। শুরু হল শক থেরাপি! কেউ হয়তো একটু কম বুদ্ধিসম্পন্ন,পাগল বা একটু বেশি  মাদকাসক্ত, তাদের সুস্থ করতে ইলেকট্রিক শক দেওয়া শুরু হল! ! প্রচুর মানুষ মারা যেতে লাগলো।


 ইতিমধ্যে রুশ বিপ্লবের (১৯১৭)সময় এক চমকপ্রদ ঘটনা ঘটলো! ব্রিটেনের রাজপরিবারে হিমোফিলিয়া নামের জিনগত রোগটি ছিল। রাশিয়ার জার দ্বিতীয় নিকোলাসের  পত্নী আলেকজান্দ্রা, সম্পর্কে  ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার নাতনি ছিলেন। এভাবে হিমোফিলিয়া রাশিয়ার রাজপরিবারেও এলো। আলেকজান্দ্রার যে পুত্র হল সেও হল হিমোফিলিয়া আক্রান্ত। প্রতিটি প্রজন্মে যে হিমোফিলিয়া দেখা দেবে এমনটা নয়, কিছু প্রজন্মে এই রোগ প্রচ্ছন্ন হিসেবেও থাকতে পারে। কিন্তু এই ঘটনার ফলে রুশ বিপ্লবীরা সাধারণ মানুষকে বোঝাতে পারলেন, রাজপরিবারের সদস্যরা ঈশ্বরের আশীর্বাদপ্রাপ্ত কেউ নন, সাধারণ মানুষের মতো রোগাক্রান্ত ও দুর্বল হতে পারে। এই ধারণা, বিপ্লবের গতি ত্বরান্বিত করলো!


১৯৫০ এর দশকে ওয়াটসন,ক্রিক,রোজালিন ফ্রাংকলিন প্রভৃতি বিজ্ঞানী বলেন, জিন থাকে ক্রোমোজমের মধ্যে এবং তা আসলে ডিএনএ দিয়ে তৈরি। এই ডিএনএই জিনগত তথ্য বহন করে। ডিএনএর কাঠামো সুগার এবং ফসফেট দিয়ে তৈরি। তার মধ্যে চার ধরনের রাসায়নিক বেস থাকে। এই বেস গুলো যে লম্বা সুতোর মতো চেইন একে অপরকে পাক খেয়ে ঘিরে রেখেছে তার মাঝখানে জোড়া বা পেয়ার(Pair) তৈরি করে।  


১৯৭৫ সালে বিজ্ঞানীরা ক্যালিফোর্নিয়ার আসিলোমারে অনুষ্ঠিত একটি সম্মেলনে সিদ্ধান্ত নিলেন যে জেনেটিক ইঞ্জিনিয়ারিং যেহেতু খুব শক্তিশালী, তাই এর গবেষণার উপর নিয়ন্ত্রণ প্রয়োজন। এ বিষয়ে কয়েকটা নীতি ঠিক হয়। ঠিক হয় যে এবিষয়ে কোনো গবেষণা গোপনে করা যাবে না।  জিন নিয়ে আরও গবেষণায় জানা গেল যে    স্কিৎজোফ্রেনিয়া,ডাউন সিন্ড্রোম, সিকল-সেল অ্যানিমিয়া, হিমোফিলিয়া এগুলো সব জেনেটিক রোগ।  তাহলে একটি শিশু ভূমিষ্ট হওয়ার আগে তার একটি কোষ বের করে জেনেটিক কোডিং করে দেখে নেওয়া সম্ভব যে তার ঐ রোগটা আছে কিনা! ১৯৭০ সালে একজন সিঙ্গেল মাদার গর্ভপাত করালেন এই পরীক্ষা করিয়ে যে তার গর্ভস্থ শিশুর ডাউন সিনড্রোম রয়েছে! এভাবে চারিদিকে শুরু হল অ্যাবর্শন! এই প্রক্রিয়াটিকে বিজ্ঞানের ভাষায় বলা হল "নিউজেনিক্স"। যা ছিল মানুষের প্রাইভেট চয়েস, অর্থাৎ ব্যক্তিগত পছন্দ! আবার এর বিপরীত ধারণাও সমানভাবে প্রতিষ্ঠা পেল! তা হল ভালো জিন সম্পন্ন বাচ্চার জন্ম দেওয়া! এই ধারণা থেকে রবার্ট গ্রাহাম নামের এক প্রভাবশালী ভদ্রলোক সমস্ত নোবেল লরিয়েটদের স্পার্ম সংগ্রহ করে তৈরি করলেন স্পার্ম ব্যাংক! ! এই স্পার্ম সংগ্রহ করার জন্য ধনী লোকেদের মধ্যে হিড়িক পড়ে গেল আমেরিকা জুড়ে ! অনেকটা, কোনো বড় দোকানে ঢুকে পছন্দসই জিনিস কেনার মতো! মানুষ পণ্যে পরিনত হতে  শুরু করলো! কিন্তু পরবর্তী গবেষণায় দেখা গেছে যে ইন্টেলিজেন্স বা বুদ্ধিমত্তার জন্য নির্দিষ্ট কোনো জিন দায়ী নয়! অনেকগুলো জিনের কম্বিনেশনের ফলেই ইন্টেলিজেন্স তৈরি হয়! সুতরাং মেধাবী মানুষের স্পার্ম নিয়ে ইনটেলিজেন্ট বাচ্চা তৈরি করা সম্ভব নয়। 


১৯৮৪ সালে আমেরিকার ডিপার্টমেন্ট অফ এনার্জি বিজ্ঞানীদের একটা রিসার্চ করতে বললেন,  হিরোশিমা-নাগাসাকিতে পারমাণবিক বিস্ফোরণের ফলে নির্গত রেডিয়েশনের ফলে ওখানকার মানুষের জিনগত কি পরিবর্তন ঘটেছে তা জানার জন্য। সুতরাং  এর জন্য জিনের পুরো মানচিত্রটা জানা দরকার। হিউম্যান জিনোম প্রজেক্টের সূত্রপাত হয়েছিল এই সময় থেকেই যা ১৯৯০ সালে শুরু হয়ে ২০০৩ সালে শেষ হয়েছিল!

এদিকে, ১৯৯৬ সালের ৫ ই জুলাই স্কটল্যান্ডে, জীববিজ্ঞানে ইতিহাস সৃষ্টিকারী একটি চমকপ্রদ ঘটনা দেখতে পেল সারা বিশ্ব! ব্রিটিশ জীব বিজ্ঞানী ইয়ান উইলমুট এবং কিথ ক্যাম্পবেল ও তার বিজানীদল রসলিন ইনস্টিটিউটে একটি প্রাপ্তবয়স্ক ভেড়ার দেহকোষ(স্তনের কোষ) নিয়ে তৈরি করলেন একটি ভেড়ার ক্লোন! তারা তার নাম দিলেন ডলি। ডলির জন্ম প্রমাণ করে যে কোষের নিউক্লিয়াসেও সম্পূর্ণ জীব তৈরির তথ্য থাকে। যেকোনো বহুকোষী জীবেরই ক্লোন করা সম্ভব। এমনকি, মানুষেরও। যদিও মানুষের এভাবে ক্লোন করা নিষিদ্ধ।  

হিউম্যান জিনোম প্রজেক্ট-এর  লক্ষ্য ছিল মানুষের শরীরে থাকা সমস্ত জিনের মানচিত্র তৈরি করা। এই প্রজেক্টে অংশ নিয়েছিল আমেরিকা,জাপান,চীন, জার্মানি সহ আরও কয়েকটি দেশ। এই প্রজেক্টের সফলতার মধ্য দিয়ে জানা গেছে বংশগত রোগ, যেমন থ্যালাসেমিয়া, সিস্টিক ফাইব্রোসিস, হিমোফিলিয়া প্রভৃতি রোগের কারণ। এখন আমরা অনেকটাই জানি যে, আমাদের শরীরে ৩০ হাজারের মতো জিন রয়েছে। ধান,গম ও ভুট্টায় এর চেয়ে অনেক বেশি জিন রয়েছে। আসলে আমাদের জিনের জটিলতা রয়েছে তার কার্যকারিতায়। আমাদের দেহে যে ২৩ জোড়া ক্রোমোজম রয়েছে, তার মধ্যে ৩.২ বিলিয়ন বেস পেয়ার( অ্যাডেনিন, থায়ামিন, গুয়ানিন,সাইটোসিন) রয়েছে। হিউম্যান জিনোমে শুধুমাত্র ক্রোমোজমে নয়, মাইটোকন্ড্রিয়াতেও জিন থাকে। মাইটোকন্ড্রিয়ায় যে জিনগুলো রয়েছে সেগুলো সন্তানসন্ততির মধ্যে ছড়ায়। অথ্যাৎ এভাবে মায়ের গুণ গুলো সন্তানেরা পায়। @ শান্তনু ব্রহ্মঃ


Smart work মানে শুধুই shortcut না।

এটা একটা strategy - যেখানে আপনি একই সময়ের মধ্যে বেশি achieve করতে শিখে যান। Smart work মানে কী?

১. Prioritization: সব কাজ একসাথে দরকারি না। যে কাজটা আপনাকে বেশি result দিচ্ছে, আগে ওটাতে ফোকাস করুন। Pareto Principle বলছে: ৮০% result আসে মাত্র ২০% কাজ থেকে।

২. Learn faster, execute better:

যেকোনো নতুন স্কিল শিখুন এমনভাবে, যাতে আপনি একই সময়ে অন্যদের থেকে ২গুণ output দিতে পারেন।

৩. System বানান:

যে কাজটা আপনি বারবার করেন, সেটা manual না করে system বানিয়ে রাখুন। Automation মানেই smartness।

৪. Energy Management: সবচেয়ে productive সময় কখন?

সকাল না রাত? ওই টাইমে deep কাজ রাখুন - যেটাতে আপনাকে fully মনোযোগ দিতে হয়।

৫. Feedback নিন, Improve করুন: Hard worker বারবার একই ভুল করে। Smart worker শেখে, evolve করে, তারপর optimize করে।



প্রাণিজগতের সবচেয়ে বিস্ময়কর প্রাণীগুলোর একটি সমুদ্রের "পিস্তল শ্রিম্প বা স্নানাইপার শ্রিম্প"যে সত্যি কারের স্নাইপার ও পিস্তল কেও হার মানায়....!

বিশেষজ্ঞদের মতে: পিস্তল শ্রিম্পের এক নখরের আঘাত প্রায় ১৯০–২১০ ডেসিবেল পর্যন্ত যেতে পারে —যা বিশ্বের সবচেয়ে বড় প্রাণী নীল তিমির শব্দের থেকেও বেশি!

এবং এই আঘাতের মুহূর্তে  পানির মধ্যে যে বুদবুদ তৈরি হয় এবং সেই বুদবুদ যখন ভেঙে পড়ে তখন মুহূর্তের জন্য তাপমাত্রা পৌঁছে যায় প্রায় সূর্যের পৃষ্ঠের সমান —( ৫,০০০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি!) এবং এই  পিস্তল শ্রিম্প ছোট প্রাণীটি তার শব্দ দিয়েই মুহূর্তেই  শিকার অজ্ঞান করে ফেলতে পারে! INF:  Pistol Shrimp's documentary


ধর্মীয় যুদ্ধ ক্রুসেড

ক্রুসেড ছিল মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে সংঘটিত একাধিক বড় ধর্মীয় যুদ্ধ, যা মূলত পবিত্র শহর জেরুজালেম ও আশেপাশের অঞ্চল দখলকে কেন্দ্র করে সংঘটিত হয়। এই যুদ্ধগুলো ১০৯৫ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়ে প্রায় ২০০ বছর ধরে চলেছিল। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় ক্রুসেড সবচেয়ে গুরুত্বপূর্ণ।

১১শ শতাব্দীর শেষ দিকে জেরুজালেম মুসলমানদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু ইউরোপের খ্রিস্টানদের কাছে জেরুজালেম ছিল অত্যন্ত পবিত্র স্থান, কারণ এখানে হযরত ঈসা (আঃ)–এর জীবনের অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল। সেই সময় বাইজেন্টাইন সাম্রাজ্য মুসলিম সেলজুক তুর্কিদের কাছে পরাজিত হয়ে দুর্বল হয়ে পড়ে এবং তারা ইউরোপের খ্রিস্টানদের কাছে সাহায্য চায়।

এই পরিস্থিতিতে ১০৯৫ সালে রোমের পোপ আরবান দ্বিতীয় ফ্রান্সের ক্লেরমঁ শহরে একটি সভা করেন। সেখানে তিনি ইউরোপের খ্রিস্টানদের আহ্বান জানান, যেন তারা অস্ত্র নিয়ে জেরুজালেম দখল করতে যায়। তিনি বলেন, এটি একটি পবিত্র যুদ্ধ এবং এতে অংশগ্রহণ করলে তাদের সব পাপ ক্ষমা করা হবে। এই আহ্বানে হাজার হাজার মানুষ সাড়া দেয়। রাজা, সৈনিক, দরিদ্র কৃষক—সবাই এতে যোগ দেয়।

১০৯৬ সালে প্রথম ক্রুসেড শুরু হয়। ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিশাল সেনাবাহিনী জেরুজালেমের দিকে অগ্রসর হয়। পথে তারা অনেক মুসলিম শহর দখল করে এবং বহু মানুষকে হত্যা করে। ১০৯৯ সালে তারা জেরুজালেমে পৌঁছায় এবং ভয়াবহ আক্রমণ চালায়। শহর দখলের পর তারা মুসলমান, ইহুদি—এমনকি নিরীহ নারী ও শিশুদেরও নির্মমভাবে হত্যা করে। ইতিহাসে উল্লেখ আছে, এত বেশি মানুষ হত্যা করা হয়েছিল যে শহরের রাস্তায় রক্ত প্রবাহিত হচ্ছিল।

জেরুজালেম দখলের পর খ্রিস্টানরা সেখানে একটি নতুন খ্রিস্টান রাজ্য প্রতিষ্ঠা করে, যাকে বলা হয় “কিংডম অব জেরুজালেম”। এর ফলে মুসলমানদের জন্য এটি ছিল বড় আঘাত। মুসলিম বিশ্ব তখন রাজনৈতিকভাবে বিভক্ত ছিল, তাই তারা সঙ্গে সঙ্গে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে পারেনি।

প্রথম ক্রুসেডের প্রায় ৫০ বছর পর দ্বিতীয় ক্রুসেড শুরু হয়। এর প্রধান কারণ ছিল ১১৪৪ সালে মুসলিম নেতা ইমাদ উদ-দীন জেঙ্গি এডেসা নামক একটি গুরুত্বপূর্ণ শহর খ্রিস্টানদের কাছ থেকে পুনরুদ্ধার করেন। এটি ছিল প্রথম বড় মুসলিম বিজয়, যা ইউরোপের খ্রিস্টানদের জন্য বড় ধাক্কা ছিল।

এই ঘটনার পর ইউরোপে আবার উত্তেজনা সৃষ্টি হয়। পোপ ইউজিন তৃতীয় দ্বিতীয় ক্রুসেডের ঘোষণা দেন। ইউরোপের বড় বড় রাজারা এতে অংশ নেন, বিশেষ করে ফ্রান্সের রাজা লুই সপ্তম এবং জার্মানির রাজা কনরাড তৃতীয়।

১১৪৭ সালে দ্বিতীয় ক্রুসেড শুরু হয়। কিন্তু এইবার খ্রিস্টানরা আগের মতো সফল হতে পারেনি। মুসলমানরা এখন আগের তুলনায় অনেক বেশি সংগঠিত ছিল। মুসলিম বাহিনী শক্ত প্রতিরোধ গড়ে তোলে। ক্রুসেডাররা দামেস্ক শহর আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু তারা ব্যর্থ হয় এবং বড় ক্ষতির সম্মুখীন হয়।

১১৪৯ সালের মধ্যে দ্বিতীয় ক্রুসেড সম্পূর্ণভাবে ব্যর্থ হয়। খ্রিস্টানরা তাদের লক্ষ্য অর্জন করতে পারেনি এবং মুসলমানদের শক্তি আরও বৃদ্ধি পায়।

প্রথম ক্রুসেড খ্রিস্টানদের জন্য বড় বিজয় ছিল, কারণ তারা জেরুজালেম দখল করতে সক্ষম হয়েছিল। কিন্তু দ্বিতীয় ক্রুসেড ছিল তাদের জন্য বড় পরাজয়, কারণ তারা মুসলমানদের কাছ থেকে কোনো বড় এলাকা পুনরুদ্ধার করতে পারেনি।

এই ঘটনাগুলো মুসলিম বিশ্বকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। তারা বুঝতে পারে যে বিভক্ত থাকলে তারা দুর্বল হয়ে পড়বে। পরবর্তীতে মুসলিম নেতারা ঐক্যবদ্ধ হতে শুরু করেন, যার ফলাফল হিসেবে সালাহউদ্দিন আইয়ুবি (রহঃ) এর মতো মহান নেতা আবির্ভূত হন, যিনি পরে জেরুজালেম পুনরুদ্ধার করতে সক্ষম হন। এই ক্রুসেডগুলো শুধু যুদ্ধই ছিল না, বরং এটি মুসলমান ও খ্রিস্টানদের মধ্যে দীর্ঘদিনের রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংঘর্ষের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে রয়েছে। @ Sourab Dira


আমরা সবাই আসলে এক একজন 'চলন্ত নক্ষত্র


আপনার ধমনীতে যে রক্ত বইছে, তার উৎস এই পৃথিবী নয়—বরং কোটি কোটি মাইল দূরের কোনো এক মৃত নক্ষত্র!

শুনতে সায়েন্স ফিকশন মনে হলেও এটাই চরম বাস্তব। আমরা সবাই আসলে এক একজন 'চলন্ত নক্ষত্র' বা 'Walking Stardust'।

কীভাবে? চলুন একটু গভীরে যাওয়া যাক:

• মহাজাগতিক চুল্লি: মহাবিশ্ব যখন সৃষ্টি হয়েছিল, তখন শুধু হাইড্রোজেন আর হিলিয়াম ছিল। জীবন গড়ার জন্য প্রয়োজনীয় অক্সিজেন, কার্বন বা হাড়ের ক্যালসিয়াম—এসব কিছুই ছিল না।

• নক্ষত্রের মৃত্যু: এসব ভারী মৌল তৈরি হতে প্রয়োজন প্রচণ্ড তাপ আর চাপ, যা কেবল একটি বিশাল নক্ষত্রের ভেতরেই সম্ভব। কোটি কোটি বছর আগে কোনো এক নক্ষত্র যখন তার আয়ু শেষে সুপারনোভা (Supernova) বিস্ফোরণে ফেটে গিয়েছিল, তখনই মহাকাশে ছড়িয়ে পড়েছিল এই মূল্যবান উপাদানগুলো।

• আমরাই সেই ধুলো: সেই ছড়িয়ে পড়া ধুলিকণা থেকেই পরবর্তী সময়ে তৈরি হয়েছে আমাদের পৃথিবী, আর সেই উপাদানগুলো দিয়েই তৈরি হয়েছে আপনার শরীরের প্রতিটি কোষ।

বিখ্যাত জ্যোতির্বিজ্ঞানী কার্ল সাগান  ঠিকই বলেছিলেন— "We are made of starstuff." আপনার শরীরের ভেতর বয়ে চলা আয়রন কিংবা আপনার নিঃশ্বাসের অক্সিজেন—সবই একসময় কোনো জ্বলন্ত নক্ষত্রের হৃদপিণ্ডে ছিল। আমরা সবাই আসলে সেই মহাজাগতিক ধুলো দিয়ে তৈরি একেকটি জীবন্ত অলৌকিক সৃষ্টি।

ভাবা যায়? আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখার সময় আজ থেকে কি মনে হবে আপনি আসলে এক টুকরো মহাকাশ?

আপনার বন্ধুদের মেনশন করে জানিয়ে দিন এই বিস্ময়কর তথ্যের কথা!—প্রকৃতি ও বিজ্ঞানের সন্ধানে @ Hunter Green



আঙুলের ছাপ কীভাবে তৈরি হয়? কেন সকলের 'ফিঙ্গারপ্রিন্ট' আলাদা হবেই? উত্তর জানলে চমকাবেন নিশ্চিত

আঙুলের ছাপ কী? আঙুলের ছাপ হল এমন রেখা যা প্রাকৃতিকভাবে আমাদের হাতের এবং পায়ের আঙুলের ত্বকে তৈরি হয়। এই রেখাগুলিকে বলা হয় 'রিজ'। তাদের মধ্যে ফাঁকা স্থান থাকে। এগুলি সারা জীবন একইরকমভাবে 'অনন্য' প্যাটার্নে থাকে। ত্বকে সামান্য আঘাতও আঙুলের ছাপের কোনও সমস্যা করে না। কারণ আঘাত সেরে যাওয়ার পরে, একই প্যাটার্ন ফিরে আসে সেই রেখা। এই কারণেই একজন ব্যক্তির আঙুলের ছাপ সবসময় একই থাকে।

 *আঙুলের ছাপ কীভাবে তৈরি হয়? গর্ভাবস্থার দশম সপ্তাহের প্রথম দিকে আঙুলের ছাপ তৈরি হতে শুরু করে। গর্ভে শিশু যখন বড় হয়, তখন তার হাত নড়াচড়া করে এবং আশেপাশের তরল এবং পৃষ্ঠতল স্পর্শ করে। একইসঙ্গে, ত্বকও বিকশিত হয়। এরপর যে চাপ, নড়াচড়া এবং বৃদ্ধি ঘটে তা একত্রিত হয়ে প্রতিটি আঙুলের ডগায় রেখা তৈরি করে। এই পর্যায়ে খুব ছোট পরিবর্তনও রেখা তৈরির পদ্ধতিকে প্রভাবিত করে। যেহেতু এই ছোট ছোট অবস্থাগুলি একইরকম নয়, তাই প্রতিটি আঙুলের ছাপ 'অনন্য' 

*দুজন ব্যক্তির আঙুলের ছাপ কেন, কখনও একই রকম হয় না? জিনগুলি আঙুলের ছাপের ধরণ তৈরির মূল পরিকল্পনা প্রদান করে। কিন্তু তারা প্রতিটি বিবরণ নির্ধারণ করে না। অন্যান্য প্রাকৃতিক কারণগুলিও রেখার গঠনকে প্রভাবিত করে। শিশুর বৃদ্ধি, রক্তপ্রবাহ এবং গর্ভে অবস্থানের মতো ছোট ছোট পরিবর্তনগুলিও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এমনকি ছোট ছোট পরিবর্তনগুলিও চূড়ান্ত নকশা পরিবর্তন করতে পারে। এই কারণেই একই ডিএনএ ভাগ করে নেওয়া যমজ সন্তানের মধ্যেও আঙুলের ছাপ একইরকম হয় না। 

*কত ধরণের আঙুলের ছাপ আছে? আঙুলের ছাপ তিনটি প্রধান প্যাটার্ন গ্রুপে পড়ে। লুপ: এগুলি বেশিরভাগ মানুষের কাছে সাধারণ। খাঁজগুলি একপাশে শুরু হয়, তারপর একই পাশে বাঁকা হয় এবং বেরিয়ে যায়। এগুলি দেখতে নদীর মৃদু বক্ররেখার মতো। ঘূর্ণি: এগুলি বৃত্তাকার বা সর্পিল আকারের। এগুলি দেখতে ছোট ছোট ঘূর্ণির মতো। খিলান: এগুলো মাঝখানে একটি ছোট পাহাড়ের মতো উঠে যায় এবং তারপর অন্য দিকে ঢালু হয়ে যায়।  *আঙুলের ছাপ দিয়ে মানুষ শনাক্ত করার পাশাপাশি, আরও কিছু সুবিধা রয়েছে। ঢালগুলি ঘর্ষণ তৈরি করে গ্রিপ প্রদান করে। আঙুলের ছাপগুলিই আমাদের কলম, ফোন বা কাপের মতো জিনিসগুলিকে পিছলে না ফেলে ধরে রাখতে দেয়। এগুলিই আমাদের যে কোনও বস্তু বা পৃষ্ঠ অনুভব করতে দেয়।  



টেফলন টক্সিসিটি: আপনার রান্নাঘরে কি নীরব বিষক্রিয়া চলছে ?

আধুনিক রান্নাঘরের সবচেয়ে সুবিধাজনক উদ্ভাবন "ননস্টিক প্যান" বর্তমানে জনস্বাস্থ্যের জন্য একটি গভীর উদ্বেগের বিষয়। বিজ্ঞাপনের চটকদার কথায় আমরা একে নিরাপদ মনে করলেও, এর রাসায়নিক গঠন এবং মানবদেহে এর প্রভাব ভয়াবহ।

১. সি-৮ (C8) কেলেঙ্কারি: গোপন করা এক সত্য

ননস্টিক প্যানের মূল রাসায়নিক PFOA (Perfluorooctanoic Acid) নিয়ে গত কয়েক দশকে কয়েক হাজার মামলা হয়েছে। যুক্তরাষ্ট্রের 'ডুপন্ট' (DuPont) কোম্পানি কয়েক দশক ধরে জানত যে এই রাসায়নিকটি মানুষের শরীরে ক্যানসার সৃষ্টি করে এবং গর্ভস্থ শিশুর ক্ষতি করে। কিন্তু মুনাফার খাতিরে তারা তা গোপন রেখেছিল। ২০০৫ সালে ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সি (EPA) তাদের ওপর ১৬.৫ মিলিয়ন ডলার জরিমানা করে।

প্রভাব: দীর্ঘমেয়াদী গবেষণায় (C8 Science Panel) দেখা গেছে, এই রাসায়নিক শরীরের রক্তে মিশে গেলে তা বের হতে কয়েক বছর সময় লাগে এবং এটি সরাসরি কিডনি ক্যানসার, টেস্টিকুলার ক্যানসার এবং প্রি-একলাম্পসিয়া (গর্ভাবস্থায় উচ্চ রক্তচাপ) তৈরি করে।

২. মাইক্রোপ্লাস্টিকের ভয়াবহ বিস্ফোরণ (২০২২ সালের গবেষণা):

আমরা মনে করি প্যানটি পরিষ্কার থাকলে সেটি নিরাপদ। কিন্তু ২০২২ সালে অস্ট্রেলিয়ার 'গ্লোবাল সেন্টার ফর এনভায়রনমেন্টাল রিমিডিয়েশন' প্রমাণ করেছে যে, রান্নার সময় প্যানে সামান্যতম আঁচড় বা ফাটল থাকলে তা থেকে প্রায় ২৩ লক্ষ প্লাস্টিক কণা খাবারে মিশে যায়।

এই ন্যানোপ্লাস্টিকগুলো এতই ক্ষুদ্র যে এগুলো আমাদের কোষের দেয়াল ভেদ করে ভেতরে প্রবেশ করতে পারে।

শরীরের অঙ্গ-প্রত্যঙ্গে এই কণাগুলো জমা হয়ে দীর্ঘস্থায়ী প্রদাহ (Chronic Inflammation) সৃষ্টি করে যা ডিএনএ-র ক্ষতি পর্যন্ত করতে পারে।

৩. "PFOA-Free" কি কেবলই প্রতারণা?

বর্তমান বাজারে অনেক প্যান "PFOA-Free" বা "Lead-Free" লেবেল লাগিয়ে বিক্রি হয়। এটি মূলত একটি বিপণন কৌশল। PFOA-এর বদলে তারা এখন GenX বা PFBS ব্যবহার করছে।

বিপজ্জনক সত্য: টক্সিকোলজিক্যাল স্টাডিজে দেখা গেছে, এই নতুন রাসায়নিকগুলোও লিভারের ক্ষতি করে এবং প্রজনন ক্ষমতা নষ্ট করে। অর্থাৎ, আপনি কেবল একটি বিষের বদলে আরেকটি নতুন বিষ ব্যবহার করছেন।

৪. উচ্চ তাপমাত্রায় বিষাক্ত গ্যাস: (Pyrolysis)

ননস্টিক প্যান যখন উচ্চ তাপে (৩৬০°C এর উপরে) উত্তপ্ত হয়, তখন এর পলিমার চেইনগুলো ভেঙে যায় এবং এটি বিষাক্ত গ্যাস ও ধোঁয়া ছড়াতে শুরু করে।

Polymer Fume Fever: এই ধোঁয়া ফুসফুসের টিস্যু পুড়িয়ে দেয়। যারা বাড়িতে পাখি পোষেন, তারা জানেন যে রান্নাঘরের এই ধোঁয়ায় পোষা পাখি কয়েক মিনিটের মধ্যে মারা যেতে পারে। মানুষের ক্ষেত্রে এটি তাৎক্ষণিক জ্বরের মতো উপসর্গ সৃষ্টি করলেও, দীর্ঘমেয়াদে ফুসফুসের কার্যকারিতা নষ্ট করে দেয়।

৫. থাইরয়েড ও মেটাবলিক সিনড্রোম:

ননস্টিক প্যানে ব্যবহৃত PFAS রাসায়নিকগুলো শরীরের এন্ডোক্রাইন সিস্টেমকে (হরমোন নিঃসরণ প্রক্রিয়া) সরাসরি আক্রমণ করে।

এটি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন (TSH) পরিবর্তন করে দেয়, যার ফলে হাইপোথাইরয়েডিজম দেখা দেয়।

এটি রক্তে কোলেস্টেরলের মাত্রা এমনভাবে বাড়িয়ে দেয় যা হৃদরোগের ঝুঁকি কয়েকগুণ বৃদ্ধি করে। (সারসংক্ষেপ: আপনার যা জানা উচিত)

ঝুঁকির ক্ষেত্রে বৈজ্ঞানিক প্রভাব :

ক্যান্সার: কিডনি, লিভার এবং অণ্ডকোষের ক্যানসারের সাথে সরাসরি সংযোগ। প্রজনন স্বাস্থ্যশুক্রাণুর সংখ্যা হ্রাস এবং নারীর গর্ভধারণ ক্ষমতা কমিয়ে দেওয়া। 

শিশু স্বাস্থ্য: নবজাতকের ওজনে ঘাটতি এবং মস্তিষ্কের কোষে গঠনগত ত্রুটি।

স্থায়িত্ব: এই রাসায়নিকগুলো প্রকৃতিতে বা শরীরে কখনও পচে না (Forever Chemicals)।

চূড়ান্ত সিদ্ধান্ত: কি করবেন ?

আপনি যদি আপনার এবং আপনার পরিবারের দীর্ঘমেয়াদী স্বাস্থ্য রক্ষা করতে চান, তবে ননস্টিক প্যান বর্জন করাই একমাত্র সমাধান।

Courtesy: Natural wellness and cancer care.

৩০

সাফল্যের ২০ সূত্র


প্রতিদিন কিছুটা সময় সম্পূর্ণ নীরব থাকার অভ্যাস করুন; এতে আপনি আপনার মস্তিষ্কের সাথে সংযোগ স্থাপন করতে পারবেন।

কোনো ব্যক্তি বা পরিস্থিতিকে তৎক্ষণাৎ 'ভালো' বা 'মন্দ' বলে বিচার করা বন্ধ করুন; এটি আপনার মনের শান্তি বজায় রাখে।

​আপনি যদি কিছু পেতে চান, তবে অন্যকে সেটি দেওয়ার অভ্যাস করুন—তা হতে পারে একটি হাসি, প্রশংসা বা ছোট কোনো উপহার।

​নিয়মিত প্রকৃতির সান্নিধ্যে যান এবং সূর্যাস্ত বা সমুদ্রের ঢেউয়ের ছন্দ অনুভব করুন।

​প্রতিটি কাজ একটি শক্তির জন্ম দেয়, যা ঠিক একইভাবে আমাদের কাছে ফিরে আসে। তাই সবসময় ইতিবাচক কাজ করুন।

​যেকোনো কাজ করার আগে নিজেকে প্রশ্ন করুন—এই কাজের পরিণাম কী হবে এবং এটি আমাকে আনন্দ দেবে কি না?

​আপনার হৃদয় যা অনুভব করে, সেই অনুযায়ী সিদ্ধান্ত নিন; যুক্তি সবসময় সঠিক পথ দেখায় না।

​​বর্তমান মুহূর্তটি যেমন আছে তাকে সেভাবেই মেনে নিন; এর বিরুদ্ধে লড়াই করা মানে মহাবিশ্বের বিরুদ্ধে লড়াই করা।

​নিজের জীবনের পরিস্থিতির জন্য কাউকে দোষারোপ করবেন না; প্রতিটি চ্যালেঞ্জই একটি সুযোগ।

​আপনার লক্ষ্যের একটি তালিকা তৈরি করুন এবং প্রতিদিন তা মনে মনে পাঠ করুন।

​লক্ষ্য অর্জনের জন্য কঠোর পরিশ্রম করুন, কিন্তু তার ফলাফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা করবেন না।

​অনিশ্চয়তা হলো সৃজনশীলতা ও স্বাধীনতার পথ; একে ভয় না পেয়ে এর মধ্য দিয়ে নতুন সম্ভাবনা খুঁজুন।

​অহংকার ত্যাগ করুন৷ আপনার 'ইগো' বা অহংকার আপনার প্রকৃত সত্তা নয়; এটি কেবল একটি মুখোশ।

​বিশ্বাস রাখুন যে আপনার মধ্যে এমন একটি বিশেষ প্রতিভা আছে যা অন্য কারো নেই।

​সেবার মানসিকতা রাখুন। নিজেকে প্রশ্ন করুন, "আমি কীভাবে অন্যের উপকারে আসতে পারি?"—এটিই প্রকৃত সাফল্যের চাবিকাঠি।

​অতীত বা ভবিষ্যৎ নিয়ে পড়ে না থেকে বর্তমান মুহূর্তের শক্তির ওপর পূর্ণ মনোযোগ দিন।

​যখন আপনি আপনার মতামত অন্যদের ওপর চাপিয়ে দেওয়া বন্ধ করবেন, তখন আপনার শক্তি বহুগুণ বেড়ে যাবে।

​বিশ্বাস রাখুন যে এই মহাবিশ্বে সবকিছু একটি নির্দিষ্ট নিয়মে এবং সঠিক সময়ে ঘটছে।

​আপনার অন্তরের গভীর আকাঙ্ক্ষাই আপনার ভাগ্য নির্ধারণ করে; তাই বড় স্বপ্ন দেখতে দ্বিধা করবেন না।

___________________

Source: Seven Spiritual Laws of Success @ Paint with Ashraf 




লন্ডনের ট্যাক্সি ড্রাইভারদের ব্রেইন সাধারণ মানুষের চেয়ে আলাদা । কিন্তু কেন?

সাধারণত লন্ডনের ট্যাক্সি লাইসেন্স পাওয়া মোটেও সহজ নয়। একজন ড্রাইভার হতে গেলে তাকে 'The Knowledge' নামক একটি পরীক্ষায় পাস করতে হয়। এই প্রস্তুতির জন্য তাদের লন্ডনের ২৫,০০০ রাস্তা এবং হাজার হাজার ল্যান্ডমার্ক (যেমন: হোটেল, পার্ক, রেস্তোরাঁ) মুখস্থ করতে হয়। মজার ব্যাপার হলো, তারা কোনো জিপিএস (GPS) ব্যবহার করতে পারেন না; সবটা মাথার ভেতর ম্যাপের মতো সাজানো থাকে। এই পুরো প্রক্রিয়াটি শিখতে তাদের সময় লাগে ৩ থেকে ৪ বছর।

২০০০ সালে ইউনিভার্সিটি কলেজ লন্ডনের বিজ্ঞানী *এলিনর ম্যাগুইয়ার* একদল ট্যাক্সি ড্রাইভারের মস্তিষ্কের এমআরআই (MRI) স্ক্যান করেন। তিনি তাদের ব্রেনকে সাধারণ মানুষের ব্রেনের সাথে তুলনা করে একটি অবাক করা তথ্য পান।

তিনি দেখেন, ট্যাক্সি ড্রাইভারদের মস্তিষ্কের *'হিপোক্যাম্পাস' (Hippocampus)* নামক অংশটি সাধারণ মানুষের চেয়ে আকারে অনেকটা *বড়*। বিশেষ করে হিপোক্যাম্পাসের পেছনের অংশ (Posterior Hippocampus), যা আমাদের 'স্থানিক স্মৃতি' বা *Spatial Memory* (রাস্তাঘাট বা জায়গা মনে রাখার ক্ষমতা) নিয়ন্ত্রণ করে।

কিন্তু ব্রেইন কেন বড় হলো? বিজ্ঞানীরা নিশ্চিত হন যে, এই ড্রাইভাররা জন্মগতভাবে বড় হিপোক্যাম্পাস নিয়ে জন্মাননি। বরং হাজার হাজার রাস্তা মুখস্থ করার চাপের কারণে তাদের ব্রেন বাধ্য হয়েছে নতুন নতুন নিউরাল কানেকশন বা *সিন্যাপস* তৈরি করতে।

বিষয়টা অনেকটা শরীরচর্চার মতো। আমরা যেমন জিমে গিয়ে ব্যায়াম করলে পেশি বা মাসল বড় হয়, তেমনি এই ড্রাইভাররা কয়েক বছর ধরে প্রতিনিয়ত মস্তিষ্কের স্মৃতি বিভাগকে কাজে লাগানোর ফলে তাদের হিপোক্যাম্পাসের টিস্যুগুলো ঘন ও বড় হয়ে গেছে। একেই বলা হয় *'Structural Neuroplasticity'*।

তাহলে অবসর নিলে কী হয়? গবেষণায় আরও দেখা গেছে, যারা পরীক্ষায় ফেল করেছে বা যারা ড্রাইভিং ছেড়ে দিয়েছে, তাদের হিপোক্যাম্পাস আবার ধীরে ধীরে স্বাভাবিক আকারে ফিরে আসে। এর মানে হলো, মস্তিষ্ক যখন বুঝতে পারে যে এই বিশাল তথ্যের আর প্রয়োজন নেই, তখন সে শক্তি বাঁচাতে সেই অতিরিক্ত সিন্যাপসগুলো ডিলিট করে দেয়। লন্ডনের ট্যাক্সি ড্রাইভারদের নিয়ে এই গবেষণাটি নিউরোসায়েন্স বা স্নায়ুবিজ্ঞানের ইতিহাসে একটি মাইলফলক। এটি প্রমাণ করে যে, মানুষের বয়স বাড়লেও শেখার মাধ্যমে মস্তিষ্কের গঠন পরিবর্তন করা সম্ভব।

তথ্যসূত্রঃ University College London (UCL), BBC News



দিনে তিনবেলা খাবার খাওয়ার অভ্যাসটি মূলত সামাজিক ও ঐতিহাসিকভাবে গড়ে উঠেছে।

প্রাচীনকালে অনেক সমাজে দিনে এক বা দুই বেলা খাওয়ার রীতি ছিল। তবে ইউরোপে শিল্পবিপ্লবের পর নির্দিষ্ট কর্মঘণ্টা চালু হলে সকাল, দুপুর ও রাত এই তিন সময়ে খাবার গ্রহণের প্রচলন জনপ্রিয় হয়। ধীরে ধীরে এটি বিশ্বজুড়ে একটি স্বাভাবিক রুটিনে পরিণত হয়।

জৈবিক দিক থেকেও এর যুক্তি আছে। মানবদেহ নির্দিষ্ট সময় পর পর শক্তি চায়। খাবার থেকে পাওয়া গ্লুকোজ শরীর ও মস্তিষ্কের প্রধান জ্বালানি। দীর্ঘ সময় না খেলে রক্তে শর্করার মাত্রা কমে যেতে পারে, ফলে ক্লান্তি, মনোযোগের ঘাটতি ও বিরক্তিভাব দেখা দিতে পারে। তিনবেলা খাবার শরীরের শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

তবে চিকিৎসাবিজ্ঞান বলছে, সবার জন্য তিনবেলা বাধ্যতামূলক নয়। কেউ কেউ কম বা বেশি বেলা খেয়েও সুস্থ থাকতে পারেন এটি নির্ভর করে জীবনযাপন, কাজের ধরন ও স্বাস্থ্যগত অবস্থার ওপর।

সারকথা, দিনে তিনবেলা খাবার খাওয়ার অভ্যাসটি ঐতিহ্য, কাজের সময়সূচি ও শরীরের শক্তির চাহিদা এই তিনের সমন্বয়ে গড়ে উঠেছে।

সূত্র: Harvard Medical School,


ঋতু পরিবর্তনের সাথে সাথে মানুষের মানসিক অবস্থাও পরিবর্তন হয়

Maharaja Agrasen Medical College‑এর গবেষকরা ২০২২ থেকে ২০২৪ সালের চিকিৎসা রেকর্ড বিশ্লেষণ করে দেখেছেন যে বর্ষা ও শরৎকালে মানসিক সমস্যার মাত্রা বিশেষভাবে বৃদ্ধি পায়। বিশেষ করে ২০ থেকে ৩৯ বছর বয়সী যুবক ও যুবতীদের মধ্যে ডিপ্রেশন, উদ্বেগ ও স্ট্রেস‑সংক্রান্ত সমস্যার প্রবণতা সবচেয়ে বেশি। এছাড়া, পুরুষদের মধ্যে substance‑related disorders বা অ্যালকোহল ও অন্যান্য জৈবিক নির্ভর সমস্যার হার বেশি দেখা গেছে, আর নারীদের মধ্যে মাথাব্যথা ও dissociative disorder বেশি লক্ষ্য করা গেছে।

গবেষণার ফলাফল অনুযায়ী ঋতু পরিবর্তনের কারণে শরীরের circadian rhythm বা অভ্যন্তরীণ ঘড়ি প্রভাবিত হয়। দিনের আলো কম বা বেশি হলে সেরোটোনিন ও মেলাটোনিন হরমোনের ভারসাম্য বদলে যায়, যা সরাসরি মুড, ঘুম এবং মানসিক চাপের সঙ্গে সম্পর্কিত। এছাড়া Seasonal Affective Disorder বা ঋতুসংক্রান্ত বিষণ্নতা বিষয়েও এই গবেষণার ফলাফল সমর্থন করছে। জলবায়ুর পরিবর্তন, আর্দ্রতা, বৃষ্টি বা অতিরিক্ত গরমের মতো পরিবেশগত স্ট্রেসারও মানুষকে উদ্বেগমুখী ও অস্থির করে তুলতে পারে।

গবেষকরা উল্লেখ করেছেন যে এই ধরনের ঋতু-ভিত্তিক মানসিক সমস্যার জন্য জনসচেতনতা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পরিকল্পনা জরুরি। ঘুম, খাদ্য এবং পর্যাপ্ত প্রাকৃতিক আলো নেওয়া, দিনের আলোয় কিছু সময় বাইরে থাকা এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল ব্যবহার করলে ঋতু-সংক্রান্ত প্রভাব কিছুটা কমানো সম্ভব। @ তথ্য: Science Circle



সাধারণত আমরা 'বাসি খাবার' বলতে নষ্ট বা অস্বাস্থ্যকর কিছু বুঝি। কিন্তু পুষ্টিবিজ্ঞানের মতে, কিছু নির্দিষ্ট খাবার রান্না করার পর নির্দিষ্ট সময় রেখে দিলে সেগুলোর পুষ্টিগুণ উল্টো বেড়ে যায়। বিশেষ করে শর্করা জাতীয় খাবারে এই পরিবর্তনটা বেশি দেখা যায়। নিচে এমন ৬টি খাবারের তালিকা দেওয়া হলো যা বাসি বা ঠান্ডা করে খেলে শরীরের জন্য বেশ উপকারী হতে পারে:

১. পান্তা ভাত (Fermented Rice)

আমাদের গ্রামবাংলার ঐতিহ্যবাহী পান্তা ভাত বাসি খাবারের তালিকায় সবার উপরে। গরম ভাত পানিতে ভিজিয়ে সারারাত রাখলে তাতে গাঁজন (Fermentation) প্রক্রিয়া ঘটে।

কেন উপকারী: এতে প্রচুর পরিমাণে ভিটামিন B12, B6 এবং ক্যালসিয়াম তৈরি হয়।

উপকারিতা: এটি শরীরের ক্লান্তি দূর করে এবং এতে থাকা প্রোবায়োটিকস (উপকারী ব্যাকটেরিয়া) পেটের হজমশক্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়।

২. সিদ্ধ আলু (Cold Boiled Potatoes)

আলু সিদ্ধ করার পর যদি তা সাথে সাথে না খেয়ে কয়েক ঘণ্টা ফ্রিজে রেখে ঠান্ডা করা হয়, তবে তার গুণাগুণ বদলে যায়।

কেন উপকারী: ঠান্ডা আলুতে 'রেজিস্ট্যান্ট স্টার্চ' (Resistant Starch) তৈরি হয়। এটি সাধারণ শর্করার মতো রক্তে দ্রুত সুগার বাড়ায় না।

উপকারিতা: এটি অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার খাদ্য হিসেবে কাজ করে এবং দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে।

৩. হাতে গড়া রুটি

তাজা গরম রুটির চেয়ে কয়েক ঘণ্টা আগের বাসি রুটি শরীরের জন্য অনেক সময় বেশি উপকারী বলে মনে করা হয়।

কেন উপকারী: রুটি রেখে দিলে এতে থাকা আর্দ্রতা কমে যায় এবং গ্লাইসেমিক ইনডেক্স (GI) হ্রাস পায়।

উপকারিতা: বাসি রুটি দুধে ভিজিয়ে খেলে হজমের সমস্যা কমে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। যারা ওজন কমাতে চান, তাদের জন্য এটি বেশ কার্যকর।

৪. পাস্তা (Leftover Pasta)

শুনতে অবাক লাগলেও, পাস্তা রান্না করার পর ঠান্ডা করে বা পুনরায় গরম করে খেলে তা শরীরের জন্য ভালো।

কেন উপকারী: আলুর মতোই পাস্তাকে ঠান্ডা করলে এর শর্করা 'রেজিস্ট্যান্ট স্টার্চে' রূপান্তরিত হয়।

উপকারিতা: এটি রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বাড়তে দেয় না (Insulin spike প্রতিরোধ করে)। ডায়াবেটিস রোগীদের জন্য এটি একটি ভালো কৌশল হতে পারে।

৫. ওটস (Overnight Oats)

ওটস সরাসরি জ্বাল দিয়ে খাওয়ার চেয়ে সারারাত দুধ বা দইয়ে ভিজিয়ে রেখে 'ওভারনাইট ওটস' হিসেবে খাওয়া বেশি জনপ্রিয় এবং স্বাস্থ্যকর।

কেন উপকারী: দীর্ঘক্ষণ ভিজে থাকার ফলে ওটসের ভেতরে থাকা ফাইটিক অ্যাসিড ভেঙে যায়, যা শরীরের জন্য পুষ্টি শোষণ সহজ করে তোলে।

উপকারিতা: এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে জাদুর মতো কাজ করে।

৬. ডাল (Lentils)

অনেকেই মনে করেন বাসি ডাল খেতে বেশি সুস্বাদু। এর পেছনে বৈজ্ঞানিক কারণও আছে।

কেন উপকারী: ডাল রান্না করে রেখে দিলে এর ভেতরের প্রোটিন ও ফাইবার ভালোভাবে মিশে যায় এবং পুষ্টি উপাদানগুলো আরও স্থিতিশীল হয়।

উপকারিতা: বাসি ডাল সহজে হজম হয় এবং এটি শরীরের শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

সতর্কতা: বাসি খাবার খাওয়ার আগে অবশ্যই খেয়াল রাখবেন সেটি যেন যথাযথভাবে ফ্রিজে বা নিরাপদ তাপমাত্রায় সংরক্ষিত থাকে। খাবার থেকে কোনো দুর্গন্ধ আসলে বা রং বদলে গেলে তা খাবেন না।



রাইজেল (Rigel) 

রাতের আকাশে হাজার হাজার নক্ষত্র জ্বলজ্বল করে, তার মধ্যে রাইজেল (Rigel) অন্যতম পরিচিত একটি নক্ষত্র। এটি Orion তারামণ্ডলের সবচেয়ে উজ্জ্বল তারা রাইজেল নামটা এসেছে আরবি ভাষার শব্দ "রিজল-আল-জব্বার" (Rijl al-Jabbar) থেকে, যার অর্থ "দৈত্যের বাম পা"। এটি Orion বা কালপুরুষ তারামণ্ডলে শিকারির বাম পা নির্দেশ করে।

রাইজেল আমাদের সূর্যের চেয়ে প্রায় ১,২০,০০০ থেকে ৩,৬০,০০০ গুণ বেশি উজ্জ্বল! যদি রাইজেলকে আমাদের সূর্যের জায়গায় বসানো হয়, তাহলে এটি এতটাই উজ্জ্বল হবে যে পৃথিবীর কোনো প্রাণের অস্তিত্বই থাকবে না। এর অত্যধিক উজ্জ্বলতার কারণে এটি পৃথিবী থেকে এত দূরে থেকেও রাতের আকাশে এত উজ্জ্বল দেখায়। এটি এতটাই উজ্জ্বল যে প্রায় ৮৬০ আলোকবর্ষ দূরে থাকা সত্ত্বেও আমাদের খালি চোখে দেখা যায়।

রাইজেল শুধুমাত্র উজ্জ্বলই নয়, আকারেও এটি বিশাল। এর ব্যাসার্ধ আমাদের সূর্যের ব্যাসার্ধের প্রায় ৭০ থেকে ৭৯ গুণ। অর্থাৎ, যদি আমাদের সূর্যের জায়গায় রাইজেলকে বসানো হয়, তাহলে এটি বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল গ্রহকে সম্পূর্ণভাবে গিলে ফেলত! এটা যেন এক দৈত্যাকার বল, যা আমাদের সৌরজগতের ভেতরের অনেক কিছুকে তার পেটের মধ্যে পুরে ফেলত।

আমরা খালি চোখে রাইজেলকে একটি একক নক্ষত্র হিসেবে দেখি, কিন্তু বাস্তবে এটি একটি চারটি নক্ষত্রের একটি জটিল ব্যবস্থা। এর প্রধান অংশ, যাকে রাইজেল A বলা হয়, একটি নীল সুপারজায়ান্ট। এর সাথে আরও তিনটি ছোট এবং অনুজ্জ্বল সঙ্গী নক্ষত্র আছে, যা শুধু শক্তিশালী টেলিস্কোপ দিয়েই দেখা যায়। এই সঙ্গী নক্ষত্রগুলো প্রধান নক্ষত্রকে কেন্দ্র করে প্রদক্ষিণ করে।

আমাদের সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫,৫০০ ডিগ্রি সেলসিয়াস (১০,০০০ ডিগ্রি ফারেনহাইট), যেখানে রাইজেলের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ১২,১০০ ডিগ্রি সেলসিয়াস (২২,০০০ ডিগ্রি ফারেনহাইট)। এটি এতই গরম যে এর রং নীল-সাদা দেখায়। এটি অনেকটা লোহাকে যখন চরম তাপমাত্রায় গরম করা হয়, তখন যেমন এর রং পরিবর্তিত হয়, ঠিক তেমন।

বিজ্ঞানীরা মনে করেন, রাইজেল প্রায় ১০০ থেকে ৩০০ কিলোমিটার/সেকেন্ড গতিতে মহাকাশে ছুটে বেড়াচ্ছে। এই ধরনের দ্রুতগতি সম্পন্ন নক্ষত্রকে "রান-অ্যাওয়ে" তারকা বলা হয়। এটি Orion OB1 নামের একটি তরুণ তারামণ্ডলের অংশ, যা থেকে এটি সম্ভবত কোনো মহাজাগতিক সংঘর্ষের ফলে ছিটকে এসেছে।

যদিও রাইজেলের বয়স মাত্র ৭০ থেকে ৯০ লক্ষ বছর, এটি আমাদের সূর্যের চেয়ে অনেক বেশি পুরোনো। কারণ এর বিশাল আকারের কারণে এটি দ্রুত তার জ্বালানি হাইড্রোজেন গ্যাস পুড়িয়ে শেষ করে ফেলেছে। এটি তার জীবনের শেষ পর্যায়ে প্রবেশ করেছে এবং ভবিষ্যতে এটি একটি বিশাল সুপারনোভা বিস্ফোরণে ফেটে যাবে। এটি আমাদের রাতের আকাশে এক বিস্ময়কর দৃশ্য তৈরি করবে!

রাইজেল তার অত্যধিক উজ্জ্বলতার কারণে nearby Witch Head Nebula (IC 2118) নামক একটি বিশাল গ্যাসের মেঘকে আলোকিত করে। এই নীহারিকার গ্যাস এবং ধুলো রাইজেলের তীব্র আলো প্রতিফলিত করে, যা দেখতে একটি রূপকথার ডাইনির মুখের মতো লাগে!

রাইজেল একটি পরিবর্তনশীল নক্ষত্র (Variable Star)। এর উজ্জ্বলতা সামান্য ওঠানামা করে। এর আপাত উজ্জ্বলতার মাত্রা ০.০৫ থেকে ০.১৮ পর্যন্ত পরিবর্তিত হয়। এটি প্রায় প্রতি ২২ থেকে ২৫ দিনে তার উজ্জ্বলতার পরিবর্তন ঘটায়, যা খালি চোখে ধরা কঠিন হলেও সূক্ষ্ম যন্ত্রে তা ধরা পড়ে।

উত্তর গোলার্ধে, রাইজেল সাধারণত ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত রাতের আকাশে স্পষ্টভাবে দেখা যায়। এটি শীতকালীন ষড়ভুজ (Winter Hexagon) নামক একটি সুপরিচিত নক্ষত্রপুঞ্জের অংশ। এই নক্ষত্রপুঞ্জে রাইজেল ছাড়াও আরও পাঁচটি উজ্জ্বল নক্ষত্র আছে: Aldebaran, Capella, Pollux, Procyon এবং Sirius।



‘Milk Line’।

আমরা ভাবি মানবদেহে স্তনবৃন্ত বা নিপল নির্দিষ্ট জায়গাতেই থাকে। কিন্তু চিকিৎসা বিজ্ঞান বলছে, নারীদের (এমনকি পুরুষদেরও) বগলের নিচ থেকে শুরু করে কুঁচকি বা Groin পর্যন্ত শরীরের দুই পাশ দিয়ে এই কাল্পনিক 'মিল্ক লাইন' থাকে।

সাধারণত মায়ের পেটে থাকাকালেই এই লাইন মিলিয়ে যায়। কিন্তু অনেকের ক্ষেত্রে এই লাইনের যেকোনো জায়গায় ছোট তিল বা আচিলের মতো টিস্যু সুপ্ত অবস্থায় থেকে যেতে পারে। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় একে বলে ‘Supernumerary Nipple’।

মজার ব্যাপার হলো—

প্রেগন্যান্সির সময় বা সন্তান প্রসবের পর হরমোনের প্রভাবে এই সুপ্ত টিস্যুগুলো হঠাৎ সক্রিয় হয়ে উঠতে পারে!

সম্প্রতি এক মা তার ল্যাকটেশন কনসালটেন্টকে জানান যে, তার মনে হচ্ছে বগলের নিচে দুধ জমেছে। পরীক্ষা করে দেখা গেল—ওটা আসলে একটা অতিরিক্ত নিপল যা প্রেগন্যান্সির কারণে দৃশ্যমান হয়েছে এবং সেখান থেকে সত্যিই দুধ আসা সম্ভব!

বেশিরভাগ সময় আমরা এগুলোকে সাধারণ তিল বা মাংসপিণ্ড ভেবে ভুল করি, কিন্তু প্রেগন্যান্সির সময় এগুলো জানান দেয় যে তারা আসলে ব্রেস্ট টিস্যু।




ব্ল্যাক হোল হলো মহাকাশের এমন একটি স্থান, যেখানে মাধ্যাকর্ষণ শক্তি এতটাই বেশি যে আলো পর্যন্ত সেখান থেকে বের হতে পারে না।

যখন কোনো বিশাল নক্ষত্র তার জীবনের শেষ পর্যায়ে গিয়ে নিজ ওজন সামলাতে না পেরে ভেঙে পড়ে, তখন ব্ল্যাক হোল তৈরি হয়।

ব্ল্যাক হোলের বৈশিষ্ট্য::  # অত্যন্ত শক্তিশালী মাধ্যাকর্ষণ # আলো শোষণ করে নেয়  #  সময় ও স্থানকে বিকৃত করে

বিজ্ঞানীরা সরাসরি ব্ল্যাক হোল দেখতে না পারলেও এর চারপাশের গ্যাস ও নক্ষত্রের গতিবিধি দেখে এর অস্তিত্ব শনাক্ত করেন।





কেন মহাকাশের তাপমাত্রা প্রায় –২৭০° সেলসিয়াস?

আমরা সাধারণত ভাবি মহাকাশ খুব ঠান্ডা, কিন্তু আসলে মহাকাশ নিজে “ঠান্ডা” বা “গরম” নয়—কারণ তাপমাত্রা বলতে বোঝায় কণাগুলোর গতির পরিমাপ। যেখানে কণা প্রায় নেই, সেখানে তাপমাত্রা বলার মতো কিছুই থাকে না।

মহাকাশে কণার ঘনত্ব অত্যন্ত কম। কোনো ঘন বায়ু নেই, পানি নেই, কঠিন পদার্থ নেই—ফলে তাপ ছড়ানোর দুটি প্রধান উপায় পরিবহন (conduction) ও প্রবাহ (convection) সেখানে কাজই করে না। শুধু একটিই উপায় থাকে—বিকিরণ (radiation), যা খুব ধীরে তাপ আদান–প্রদান করে।

তাহলে –২৭০° C সংখ্যাটা আসে কোথা থেকে?

পুরো মহাবিশ্ব জুড়ে একটি অতি দুর্বল কিন্তু সর্বত্র ছড়িয়ে থাকা বিকিরণ আছে, যাকে বলা হয় কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড (CMB)। এটি বিগ ব্যাং-এর প্রায় ৪ লক্ষ বছর পর সৃষ্টি হওয়া আলো, যা আজও মহাবিশ্বে ছড়িয়ে আছে।

এই বিকিরণের তাপমাত্রা হলো প্রায় ২.৭ কেলভিন, যা সেলসিয়াসে রূপান্তর করলে হয় প্রায় –২৭০° C।

এটাই মহাকাশের “পটভূমি তাপমাত্রা” বা সর্বনিম্ন গড় তাপমাত্রা হিসেবে ধরা হয়।

সূর্য তো তাপ দেয়—তবু মহাকাশ ঠান্ডা কেন?

সূর্য এবং নক্ষত্রগুলো তাপ বিকিরণ করে ঠিকই, কিন্তু এই তাপ শুধু কাছাকাছি থাকা কণা বা গ্রহই গ্রহণ করতে পারে। মহাকাশের বিশাল অংশে কণা এতটাই কম যে তাপ ধরে রাখার কিছুই নেই তাই সূর্যের তাপ ছড়িয়ে পড়ে, জমা হয় না। এ কারণেই পৃথিবী সূর্যের কাছে থেকেও উষ্ণ (কারণ বায়ুমণ্ডল আছে), কিন্তু পৃথিবী আর সূর্যের মাঝের ফাঁকা মহাকাশ প্রায় হিমশীতল।

মহাবিশ্ব যত প্রসারিত হচ্ছে, তত ঠান্ডা কেন হচ্ছে?

মহাবিশ্ব ক্রমাগত প্রসারিত হচ্ছে। এই প্রসারণের ফলে বিকিরণের শক্তি কমে যাচ্ছে।আলো রেডশিফট হয়ে কম শক্তির দিকে যাচ্ছে ফলে সামগ্রিক তাপমাত্রাও কমছে। এক সময় CMB বিকিরণের তাপমাত্রা ছিল প্রায় ৩,০০০ কেলভিন, আর আজ তা নেমে এসেছে ২.৭ কেলভিনে।

ভবিষ্যতে মহাবিশ্ব আরও ঠান্ডা হবে। লেখা: মাহাথীর ওসমান,



আমরা অনেকেই ভাবি ডাইনোসর পৃথিবীর সবচেয়ে প্রাচীণ প্রাণী। তবে মজার ব্যাপার হলো ডাইনোসরের জন্মেরও প্রায় ২০০ মিলিয়ন বছর আগে থেকে শার্ক পৃথিবীতে বাস করতো।  Shark প্রায় ৪২০ - ৪৫০ মিলিয়ন বছর আগে পৃথিবীতে এসেছিল। যেখানে ডাইনোসর এসেছিল প্রায় ২৩০ মিলিয়ন বছর আগে। তার থেকেও অবাক করা বিষয় হলো শার্ক এতটাই প্রাচীন প্রাণী যে শার্ক যখন পৃথিবীতে ছিল তখন শনি গ্রহের বলয়ও তৈরি হয়নি! 



সবুজ অ্যানাকোন্ডা 

পৃথিবীর সবচেয়ে বড় সাপগুলোর মধ্যে একটি সবুজ অ্যানাকোন্ডা (Eunectes murinus)। এই সাপের স্ত্রী প্রজাতির মধ্যে একটি অদ্ভুত আচরণ দেখা যায়, যাকে বলা হয় যৌন নরখাদকতা (sexual cannibalism)। মিলনের পর অনেক সময় স্ত্রী অ্যানাকোন্ডা পুরুষ অ্যানাকোন্ডাকে খেয়ে ফেলে।

সবুজ অ্যানাকোন্ডা সাপেদের মধ্যে এই আচরণটি কোনো রাগ বা হিংসার কারণে নয়। বরং এর আসল কারণ হলো গর্ভধারণের সময় স্ত্রী অ্যানাকোন্ডার প্রচুর শক্তির প্রয়োজন হয়। গর্ভবতী হওয়ার পর স্ত্রী অ্যানাকোন্ডা প্রায় ৭ মাস পর্যন্ত কিছুই খায় না। এই দীর্ঘ সময় বেঁচে থাকার জন্য শরীরে জমা শক্তির উপর নির্ভর করতে হয় স্ত্রী অ্যানাকোন্ডাদের। এই কারণে পুরুষ অ্যানাকোন্ডাকে খেয়ে ফেললে স্ত্রী সাপ একসাথে অনেক প্রোটিন ও চর্বি পায়। আর এই পুষ্টি তার পেটের ভেতরে থাকা বাচ্চাগুলোর ঠিকভাবে বেড়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গবেষণায় দেখা গেছে , ঝুঁকি জানা সত্ত্বেও পুরুষ অ্যানাকোন্ডারা আকারে অনেক বড় স্ত্রী অ্যানাকোন্ডার সাথে মিলনের চেষ্টা করে। অনেক সময় একসাথে কয়েকটি পুরুষ একটি স্ত্রী সাপের সাথে মিলনের জন্য লড়াই করে—এটাকে বলা হয় “ব্রিডিং বল”।

মিলন শেষ হওয়ার পর যদি স্ত্রী অ্যানাকোন্ডা শিকার করতে চায়, তাহলে পুরুষ সাপের বাঁচার সম্ভাবনা খুব কম থাকে। যদিও সব মিলনের পর এমনটা হয় না, তবুও এটি বেশ সাধারণ ঘটনা।

বিজ্ঞানীদের মতে, এটি এক ধরনের প্রাকৃতিক কৌশল, যার মাধ্যমে স্ত্রী অ্যানাকোন্ডা নিজের শরীরকে শক্তিশালী রাখে এবং তার বাচ্চাদের বেঁচে থাকার সুযোগ বাড়ায়। আমাজনের কঠিন পরিবেশে টিকে থাকার জন্য প্রকৃতি এভাবেই কঠোর কিন্তু কার্যকর নিয়ম তৈরি করেছে।



শামুক কি টানা ৩ বছর ঘুমাতে পারে?

হ্যাঁ, আবহাওয়া প্রতিকূল হলে শামুক লম্বা সময়ের জন্য গভীর ঘুমে চলে যেতে পারে। একে বলা হয় 'এস্টিভেশন'। পর্যাপ্ত আর্দ্রতা না পেলে নিজেকে বাঁচাতে তারা খোলসের ভেতর লুকিয়ে পড়ে এবং ৩ বছর পর্যন্ত এভাবে কাটাতে পারে।


বরফ কেন পানির উপর ভাসে?

আমরা জানি, বেশিরভাগ জিনিস পানিতে দিলে ডুবে যায়।

কিন্তু বরফ সবসময় পানির উপর ভাসে—কেন?

ব্যাখ্যা:

পানি যখন জমে বরফে পরিণত হয়, তখন এর অণুগুলো (molecules) একটু দূরে দূরে সরে যায়।

এর ফলে বরফের ঘনত্ব (Density) তরল পানির চেয়ে কম হয়ে যায়।

আমরা জানি,

*যার ঘনত্ব পানির থেকে কম, সে পানিতে ভাসে

*যার ঘনত্ব পানির থেকে বেশি, সে ডুবে যায়

এই কারণেই বরফ পানির উপর ভাসে, @ Mebulon



সাইবেরিয়ার দক্ষিণ-পূর্বে অবস্থিত লেক বাইকাল পৃথিবীর সবচেয়ে বড় মিঠা পানির হ্রদ, যেখানে বিশ্বের মোট মিঠা পানির প্রায় ২২% রয়েছে। এটি এক মাইলেরও বেশি গভীর, প্রায় ২৫ মিলিয়ন বছর পুরোনো এবং পৃথিবীর সবচেয়ে প্রাচীন হ্রদ হিসেবে পরিচিত।



লেপের কভার লাল কেনো?

লেপ-কভারের লাল রঙের পেছনে রয়েছে এক সমৃদ্ধ ইতিহাস। বাংলায় লেপের প্রাচীনত্ব খুঁজে পাওয়া যায় মুর্শিদকুলি খাঁর সময় থেকে, যিনি ছিলেন বাংলার প্রথম নবাব। সেই সময় মুর্শিদাবাদ কারুকার্যের জন্য বিখ্যাত ছিল।

লম্বা আঁশের কার্পাস তুলাকে বীজ ছাড়িয়ে লাল রঙে চুবিয়ে শুকিয়ে নরম সিল্ক বা মখমলের কভারে ভরা হত। তখন থেকেই লেপের লাল রঙের ঐতিহ্য রূপ নিয়েছে। মুর্শিদকুলি খাঁর মেয়ের জামাই, নবাব সুজাউদ্দিন, মখমলের পরিবর্তে সিল্ক কাপড় ব্যবহার শুরু করেছিলেন। তবে রঙের কোনো পরিবর্তন আনা হয়নি-লালই থেকে গেছে।

সময়ের সঙ্গে মখমল ও সিল্কের কাপড় সাধারণ মানুষের জন্য ব্যয়বহুল হলে পরবর্তী সময় সাধারণ কাপড়ের ব্যবহার শুরু হয়। তবু লেপের রং লালই থেকে যায়, যা আজও বাংলাদেশের শীতকালীন লেপের একটি ঐতিহ্যবাহী বৈশিষ্ট্য হিসেবে সমাদৃত।

এছাড়াও লেপের লাল রঙ নিয়ে আরো একটি কথা প্রচলিত আছে। লেপ তো সহজে ধোয়া যায়না৷ ধোয়াই যায়না বলতে গেলে। রোদে শুকানো যায় মাত্র। তাই লেপকে দাগ এবং পোকার আক্রমণ থেকে বাঁচাতে লাল রঙ খুবই জনপ্রিয়। কারণ, ধারণা করা হয় লাল রঙ পোকাকে দূরে রাখে।


৪১


পৃথিবী প্রতি ঘন্টায় প্রায় ১,৬০০ কিমি বেগে ঘুরছে — তবুও আমরা টের পাই না কেন?

ভাবুন তো, আপনি এখন যে জায়গায় বসে এই লেখাটা পড়ছেন, সেই জায়গাটাই প্রতি সেকেন্ডে প্রায় ১,৬০০ কিলোমিটার গতিতে ছুটছে! শুনলে মনে হয় যেন আমরা সবাই কোনো অদৃশ্য রকেটের ওপর বসে আছি। কিন্তু আশ্চর্যের বিষয় কী জানেন?

আমরা কেউই মাথা ঘোরা, হাওয়ায় উড়ে যাওয়া বা “ওরে বাঁচাও!” বলে চিৎকার করছি না। কেন? চলুন, বিজ্ঞানকে একটু মজা করে বোঝা যাক।

১. পৃথিবী আসলে কীভাবে ঘোরে?

পৃথিবী নিজের অক্ষের চারপাশে ঘোরে। এই ঘোরাটাকেই বলে Rotation। একবার পুরো ঘুরতে সময় লাগে প্রায় ২৪ ঘণ্টা। বিষুবরেখার কাছে গতি সবচেয়ে বেশি, প্রায় ১,৬০০ কিমি/ঘন্টায়/ মেরুর দিকে গেলে এই গতি কমে আসে। মানে, ঢাকায় বসে থাকা আপনি আর নর্থ পোলের পেঙ্গুইন এক গতিতে ঘুরছেন না। তবুও দু’জনই দিব্যি শান্তিতে আছেন।

২. তাহলে আমরা টের পাই না কেন?

ধরুন আপনি একটি বাসে বসে আছেন। বাসটা মসৃণ রাস্তায় একই গতিতে চলছে। জানালার বাইরে না তাকালে আপনি বুঝতেই পারবেন না বাস চলছে

কিন্তু হঠাৎ ব্রেক কষলেই আপনি সামনে ঝুঁকে পড়বেন। পৃথিবীর ক্ষেত্রেও ঠিক তাই। পৃথিবী হঠাৎ করে গতি বাড়ায় বা কমায় না, তাই আমরা কিছু টের পাই না।

৩. আমরা তো বাতাসে ছিটকে যাচ্ছি না কেন?

কারণ আছে দুটো জাদুকরি শব্দ: মাধ্যাকর্ষণ (Gravity) পৃথিবীর টান আমাদের শক্ত করে ধরে রেখেছে। এই টান এত শক্তিশালী যে ১,৬০০ কিমি/ঘন্টায় গতিও আমাদের আলাদা করতে পারে না। বাতাস সহ সবকিছুই পৃথিবীর সাথে একই গতিতে ঘুরছে। তাই বাতাসের ধাক্কা আলাদা করে লাগছে না।

শেষ কথা

পৃথিবী প্রতি ঘন্টায় ১,৬০০ কিমি বেগে ঘুরছে—এই তথ্যটা শুনে ভয় পাওয়ার কিছু নেই। বরং ভাবুন, আমরা সবাই এক নিখুঁত সিস্টেমের ভেতরে নিরাপদে ভ্রমণ করছি।


৪২


বাংলাদেশের শীত বনাম কানাডার শীত: কোনটা বেশি কঠিন?  

বাংলাদেশে তাপমাত্রা বেশিরভাগ সময়েই ১২–১৮°C এর মধ্যে থাকে। কানাডায় শীতকালে –১০°C, –২০°C এমনকি তারও নিচে নেমে যেতে পারে।

তারপরও মজার ব্যাপার হলো, বাংলাদেশে মানুষ শীত বেশি অনুভব করে, কানাডায় কম! কেন?

কারণ শীত শুধু “নিচু তাপমাত্রা” নয়, বরং শরীরের অভ্যাস, আর্দ্রতা ও পরিবেশের ওপর নির্ভর করে।

বাংলাদেশে  উচ্চ আর্দ্রতা ঠান্ডা বাতাসে স্যাঁতস্যাঁতে অনুভূতি ঘর-বাড়ি গরম রাখার ব্যবস্থা নেই, পোশাক পাতলা এসব কারণে ১৫°C তেই হাড়ে লাগে শীত, হাত-পা ঠান্ডা হয়ে যায়।

অন্যদিকে কানাডায় শুকনো বাতাস হিটার, ইনসুলেশন মোটা পোশাক

 শীতের অভ্যাস

ফলে –৫°C তেও অনেকেই স্বাভাবিকভাবে কাজ করে, হাঁটে, খেলাধুলা করে! সংখ্যায় কানাডা বেশি ঠান্ডা, কিন্তু অনুভূতিতে বাংলাদেশে শীত অনেকের কাছে বেশি কষ্টকর।



 পিথাগোরাস (Pythagoras) ও  আইনস্টাইন ( Einstein)


পিথাগোরাস ছিলেন প্রাচীন গ্রীসের একজন অসাধারণ গণিতজ্ঞ ও দার্শনিক, যিনি মানব সভ্যতার প্রাথমিক বিজ্ঞানচিন্তাকে গড়ে তোলেন। তাঁর কাজের কেন্দ্রবিন্দু ছিল—“মহাবিশ্বের সবকিছু সংখ্যার সম্পর্ক দিয়ে বোঝা যায়”—এই ধারণা।

মূল অবদানসমূহঃ

১) পিথাগোরাসের উপপাদ্য (a² + b² = c²) → জ্যামিতির ভিত্তি

২) সংখ্যা দিয়ে বিশ্ব ব্যাখ্যা → Pythagorean philosophy

৩) Harmonic Ratio → সঙ্গীতের সুর/ধ্বনির গণিত

৪) জ্যামিতির সংগঠিত রূপ → আধুনিক গণিতের ভিত্তি।

তিনি দেখান যে, প্রকৃতি, সুর, অনুপাত, আকার—সবই সংখ্যার মাধ্যমে সুন্দরভাবে সাজানো। তাঁর ধারণা অনেক সময় দর্শননির্ভর ছিল, পরীক্ষানির্ভর নয়—তবুও তাঁর সংখ্যা-ভিত্তিক বিশ্বদর্শন হাজার বছর ধরে বিজ্ঞানের ভিত্তি হিসেবে দাঁড়িয়ে আছে।

পিথাগোরাসের কাজকে সংক্ষেপে বলা যায়—

“তিনি ভবিষ্যতের বিজ্ঞান তৈরি করেননি, বিজ্ঞান জন্মানোর ভিত্তি তৈরি করেছেন।”

☞ আইনস্টাইন ( Einstein)

আইনস্টাইন ছিলেন এমন একজন বিজ্ঞানী, যিনি মহাবিশ্ব সম্পর্কে মানুষের ধারণা উল্টে দেন। তাঁর তত্ত্বগুলো শুধু সমীকরণ নয়—এগুলো বাস্তবে প্রমাণিত নিয়ম, যার উপর আজকের আধুনিক প্রযুক্তি দাঁড়িয়ে আছে।

মূল অবদানসমূহঃ

১) বিশেষ আপেক্ষিকতা (E = mc²) → ভর-শক্তির সম্পর্ক

২) সাধারণ আপেক্ষিকতা → গ্রাভিটি = Spacetime-এর বক্রতা।

৩) ফটোইলেকট্রিক ইফেক্ট → কোয়ান্টাম যুগের সূচনা।

৪) ব্রাউনিয়ান গতি ব্যাখ্যা → পরমাণুর অস্তিত্ব নিশ্চিত।

৫) মহাবিশ্বের বিস্তার, ব্ল্যাক হোল, গ্র্যাভিটি লেন্সিং ইত্যাদির পূর্বাভাস।

আইনস্টাইনের তত্ত্বের কারণে আজ কাজ করছে—

GPS,স্যাটেলাইট,পারমাণবিক শক্তি, আধুনিক মহাকাশবিজ্ঞান ইত্যাদি।

তিনি শুধু সমীকরণ দেননি, প্রযুক্তিগত দিকে এগুলোর ব্যাপক ব্যবহার রয়েছে।

চূড়ান্ত রায়: কে জিতলো?

জয়ী – আইনস্টাইন (আধুনিক বিজ্ঞানের দৃষ্টিতে)

কারণঃ

⇨তাঁর তত্ত্বগুলো পরীক্ষায় প্রমাণিত

 ⇨ব্ল্যাক হোল থেকে GPS—সবকিছু তাঁর সমীকরণে কাজ করে

 ⇨মহাবিশ্বের বাস্তব প্রকৃতি (সময়, স্থান, আলো, গুরুত্ত্ব) তিনিই সঠিকভাবে ব্যাখ্যা করেছেন

 ⇨আধুনিক পদার্থবিজ্ঞান ৮০–৯০% তাঁর উপর দাঁড়ানো

বাস্তবিক সত্য ব্যাখ্যায় আইনস্টাইনই এগিয়ে।

পিথাগোরাসও জেতেন—“ভিত্তির দিক থেকে”

কারণঃ

⇨আধুনিক গণিতের ভিত্তি তিনিই স্থাপন করেন

⇨জ্যামিতি, অনুপাত, হারমোনির ধারণা না থাকলে আইনস্টাইনের তত্ত্বই সম্ভব হত না। তিনি ছিলেন “foundation-maker”।

ক্রিয়েশন : Science Circle - বিজ্ঞানচক্র



প্রতি বছর ১৪ মার্চ (3/14) “পাই দিবস” হিসেবে পালন করা হয়। পাই এর মান ৩.১৪ এর সাথে এই তারিখের মিল আছে বলেই এই দিনটি বেছে নেওয়া হয়েছে। কারণ ইংরেজি তারিখ লেখার ধরন অনুযায়ী 14 March → 3/14

আর পাই (π)-এর দুই দশমিক পর্যন্ত → 3.14

১৯৮৮ সালে যুক্তরাষ্ট্রের বিজ্ঞানী Larry Shaw সান ফ্রান্সিসকোর Exploratorium-এ প্রথমবার “Pi Day” উদযাপন শুরু করেন।

পরে এটি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়।



১০-২০ মিনিটের একটি ছোট্ট ঘুম বা 'পাওয়ার ন্যাপ' কি সত্যিই কাজে দেয়, নাকি এটা শুধু সময়ের অপচয়?

বিজ্ঞান বলছে: হ্যাঁ, পাওয়ার ন্যাপ আপনার ক্লান্তি দূর করে এবং কার্যক্ষমতা বহুগুণ বাড়াতে পারে!

১. মস্তিষ্কের রিসেট বাটন (The 20-Minute Sweet Spot):

পাওয়ার ন্যাপ-এর মূল কৌশল হলো সময়সীমা। আপনি যখন ১০ থেকে ৩০ মিনিটের মধ্যে ঘুম থেকে উঠে যান, তখন আপনার মস্তিষ্ক গভীর ঘুম বা SWS (Slow-Wave Sleep)-এ পৌঁছায় না। ফলে আপনি ঘুম থেকে ওঠার পর 'ঘুম-জড়তা' বা Sleep Inertia অনুভব করেন না। এই সময়ের ঘুম আপনার মস্তিষ্ককে দ্রুত 'রিসেট' করে দেয়।

২. মনোযোগের ব্যাটারি চার্জ করা:

গবেষণায় দেখা গেছে, ২০ মিনিটের পাওয়ার ন্যাপ আপনার মনোযোগের সময়কাল (Attention Span), সতর্কতা (Alertness) এবং প্রতিক্রিয়া সময় (Reaction Time) উন্নত করে। নাসা (NASA)-এর একটি গবেষণায় দেখা গেছে, ৩০ মিনিটের ন্যাপ পাইলটদের কার্যকারিতা ৩৫% পর্যন্ত বাড়িয়েছিল!

৩. স্মৃতির পরিষ্করণ (Clearing the RAM):

দিনের বেলা আমরা যে বিপুল পরিমাণ তথ্য গ্রহণ করি, তার ফলে মস্তিষ্কের কার্যকারী স্মৃতি (Working Memory) জট পাকিয়ে যায়। পাওয়ার ন্যাপ মস্তিষ্ককে সেই তথ্যগুলো পরিষ্করণ এবং বিন্যস্ত করতে সাহায্য করে। এতে আপনার স্মৃতিশক্তি এবং নতুন কিছু শেখার ক্ষমতা সাময়িকভাবে উন্নত হয়।

৪. ডোপামিন এবং মেজাজ উন্নত করা:

ক্লান্তি প্রায়শই নেতিবাচক মেজাজ এবং অনুপ্রেরণার অভাব তৈরি করে। একটি কার্যকর ন্যাপ আপনার মেজাজ উন্নত করতে পারে, স্ট্রেস হরমোন কমিয়ে দিতে পারে এবং ডোপামিন নিঃসরণকে স্বাভাবিক করতে সাহায্য করে—যা আপনাকে বাকি দিনের কাজগুলো শুরু করতে উদ্বুদ্ধ করে।

পাওয়ার ন্যাপ হলো আপনার মস্তিষ্কের জন্য এক ধরণের 'মাইক্রো-ব্রেক', যা দ্রুত চার্জ হয়ে ফিরে এসে আরও ভালো কাজ করতে সাহায্য করে।

একটি কার্যকর পাওয়ার ন্যাপের কৌশল শিখুন!

চ্যালেঞ্জ নিন: আজ দুপুরে ঠিক ২০ মিনিটের জন্য অ্যালার্ম সেট করুন। আপনার ন্যাপ যেন ৩০ মিনিটের বেশি না হয়। এরপর দেখুন, আপনার বিকেলের কার্যক্ষমতা কতটা উন্নত হয়।



পৃথিবীর প্রথম কাগজ: মিসরের প্যাপিরাস

পৃথিবীর প্রথম পরিচিত কাগজ হলো মিসরের প্যাপিরাস। খ্রিষ্টপূর্ব প্রায় ১৫০০ সাল থেকে নীল নদের তীরে জন্মানো নলখাগড়াজাতীয় প্যাপিরাস উদ্ভিদের ভেতরের সাদা অংশ ব্যবহার করে মিসরীয়রা এই কাগজ তৈরি করত। সময়ের সঙ্গে সঙ্গে প্যাপিরাস শুধু লেখার মাধ্যমই নয়, চিত্রাঙ্কনেরও গুরুত্বপূর্ণ উপকরণে পরিণত হয়।

মিসরীয় সভ্যতার তিন প্রধান যুগ—পুরোনো রাজ্য, মধ্য রাজ্য এবং নবরাজ্যের মধ্যে নবরাজ্যের আমলে প্যাপিরাসে চিত্র আঁকা ও মৃতব্যক্তির জীবন-বিশ্বাস, ধর্মীয় আচার ও নৈতিকতার বিবরণ লিপিবদ্ধ করার প্রথা ব্যাপকভাবে বেড়ে যায়। এ সময়কার বহু প্যাপিরাস আজ প্রত্নতত্ত্বের অমূল্য সম্পদ। বিশেষ করে মৃত্যু-পরবর্তী জীবনের বর্ণনামূলক গ্রন্থ “দ্য বুক অব ডেথ” প্যাপিরাসেই লেখা ছিল, যার একটি কপি এখনও ব্রিটিশ মিউজিয়ামে সংরক্ষিত আছে।

মিসরীয় প্যাপিরাসই পৃথিবীতে বই তৈরির প্রাথমিক সংস্কৃতি শুরু করে বলে ধরা হয়। গ্রিসের মহাকবি হোমারের বিখ্যাত ইলিয়াড মহাকাব্যও প্যাপিরাসের ২৪টি রোলে লেখা হয়েছিল। এমনকি ইংরেজি শব্দ paper–এর শিকড়ও রয়েছে “papyrus”–এ।


চিনি বিট এবং আখ 

মার্কিন যুক্তরাষ্ট্রে চিনি আসে চিনি বিট এবং আখ উভয় থেকেই, যেখানে প্রায় ৫৫% চিনি আসে বিট থেকে এবং বাকি ৪৫% আসে আখ থেকে। চিনি বিট ঠান্ডা অঞ্চলে জন্মে এবং বসন্তে লাগানো হয় ও শরতে তোলা হয়, এরপর প্রক্রিয়াজাত করে সাদা চিনি তৈরি করা হয়। অন্যদিকে, আখ উষ্ণ অঞ্চলে লম্বা ডাঁটা হিসাবে জন্মায়, যা কেটে এর রস বের করা হয়। এই দুটি উৎস থেকে আসা চিনি রাসায়নিকভাবে অভিন্ন, এবং উভয় পদ্ধতির মাধ্যমে প্রাপ্ত চিনি একইভাবে খাদ্য ও পানীয়তে ব্যবহৃত হয়।

চিনি বিট:

উৎপাদন: প্রায় ৫৫%।

চাষ: ঠান্ডা জলবায়ুতে, মিনেসোটা, নর্থ ডাকোটা, আইডাহো এবং মিশিগানের মতো উত্তর রাজ্যগুলিতে।

চাষের পদ্ধতি: বসন্তে লাগানো হয় এবং শরতে তুলে প্রক্রিয়াজাত করে চিনি তৈরি করা হয়।

আখ:

উৎপাদন: প্রায় ৪৫%।

চাষ: উষ্ণ অঞ্চলে, যেমন ফ্লোরিডা, লুইজিয়ানা এবং টেক্সাসে।

চাষের পদ্ধতি: লম্বা ডাঁটা হিসাবে জন্মায়, যা কেটে এর রস বের করা হয়।



পৃথিবীর সবচেয়ে বিষাক্ত হ্রদ! 

আপনি কি জানেন, রাশিয়ার "কারাচায় হ্রদ" (Lake Karachay) কেন পৃথিবীর সবচেয়ে ভয়ংকর ও তেজস্ক্রিয় স্থানগুলোর মধ্যে একটি?

​এই হ্রদের কাছাকাছি মাত্র এক ঘণ্টা দাঁড়ালেই মানুষের মৃত্যু হতে পারত! 

​১৯৫১ সাল থেকে ১৯৮৬ সাল পর্যন্ত, সোভিয়েত ইউনিয়ন তাদের নিকটবর্তী মায়াক (Mayak) পারমাণবিক অস্ত্র উৎপাদন কেন্দ্রের তেজস্ক্রিয় বর্জ্য ফেলার জন্য এই হ্রদটিকে ব্যবহার করত। ফলস্বরূপ, হ্রদটি এতটাই উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তায় দূষিত হয়ে ওঠে যে Worldwatch Institute এটিকে "পৃথিবীর সবচেয়ে দূষিত স্থান" হিসেবে আখ্যায়িত করেছে।

​জানা যায়, ১৯৯০ সালে হ্রদের তীরে দাঁড়িয়ে মাত্র এক ঘণ্টা কাটালে যে রেডিয়েশন ডোজ (প্রায় ৬০০ রন্টজেন) পাওয়া যেত, তা একজন মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট ছিল। চেরনোবিল দুর্ঘটনার চেয়েও কারাচায় হ্রদের দূষণের মাত্রা ছিল বহুগুণ বেশি!

​ পরিবেশকে এর মারাত্মক তেজস্ক্রিয়তা থেকে রক্ষা করতে ১৯৭৮ থেকে ১৯৮৬ সালের মধ্যে হ্রদটিকে প্রায় ১০,০০০ ফাঁপা কংক্রিট ব্লক এবং পাথর দিয়ে ভরাট করা হয়েছে। এটি এখন সম্পূর্ণরূপে বন্ধ এবং বাইরে থেকে প্রবেশ নিষিদ্ধ। এটি প্রকৃতির উপর মানবসৃষ্ট বিপর্যয়ের এক ভয়াবহ নিদর্শন।




চা বনাম কফি — সকালে কোনটা আসলে ভালো?

তুমি কি জানো, সকালে এক কাপ চা বা কফি নেওয়ার পেছনে শুধু অভ্যাস নয়, আছে আসল বিজ্ঞানও!

চায়ের মধ্যে থাকে L-theanine, যা মনকে শান্ত রাখে ও মনোযোগ বাড়ায়। তাই সকালে চা খেলে তুমি ধীরে ধীরে ফ্রেশ অনুভব করো, মস্তিষ্কও একদম শান্তভাবে কাজ শুরু করে।

অন্যদিকে, কফিতে থাকে বেশি ক্যাফেইন, যা তৎক্ষণাৎ এনার্জি দেয়, কিন্তু বেশি খেলে হৃৎস্পন্দন বাড়তে পারে বা অস্থির লাগতে পারে।

তবে মজার ব্যাপার হলো—কফি মস্তিষ্কের রক্তপ্রবাহ বাড়িয়ে তোমার ফোকাস এবং এনার্জি দুই-ই বাড়ায়!

তাই যদি তুমি সকাল শুরু করতে চাও “শান্তভাবে” — চা তোমার সঙ্গী।

আর যদি চাও “তেজে ঝলমলে” একটা শুরু — তাহলে কফিই সঠিক পছন্দ!

তবে সাবধান! চা বা কফি—দুটোই পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। অতিরিক্ত হলে ভালো সকালও হয়ে যেতে পারে “বদহজমের সকাল”!




সূর্য আসলে “সাদা”, হলুদ না — আমরা ভুল দেখি! কেন এবং কিভাবে?

বাচ্চাবেলা থেকেই শুনে এসেছি — সূর্য মানেই হলুদ গোল বল। কিন্তু জানেন কি? আসলে সূর্য হলুদ না, বরং পুরোপুরি সাদা! হ্যাঁ, ঠিকই শুনেছেন — আমরা প্রতিদিন যেটাকে “হলুদ” সূর্য বলে দেখি, সেটা আমাদের চোখের একটা দৃষ্টিভ্রম মাত্র! চলুন দেখি, এই আশ্চর্য ব্যাপারটার পেছনে আসল বিজ্ঞানটা কী

সূর্যের আসল রঙ কী?

সূর্য হচ্ছে এক বিশাল গ্যাসের বল, যেখানে হাইড্রোজেন আর হিলিয়াম ক্রমাগত নিউক্লিয়ার ফিউশন ঘটাচ্ছে।

এই বিক্রিয়ার ফলে প্রচুর আলো বের হয় — এবং সেই আলোতে সব রঙের তরঙ্গদৈর্ঘ্য থাকে (লাল, কমলা, হলুদ, সবুজ, নীল, বেগুনি সবই)।

অর্থাৎ, সূর্য যে আলো দেয়, সেটি আসলে সাদা আলো, যা রেইনবো বা ইন্দ্রধনুর সব রঙের মিশ্রণ।

তাই, মহাকাশ থেকে যদি কেউ সূর্যকে দেখেন (যেমন আন্তর্জাতিক স্পেস স্টেশন থেকে), তবে তিনি স্পষ্টভাবে একটি সাদা উজ্জ্বল বল দেখবেন — একদম হলুদ নয়!

তাহলে আমরা “হলুদ সূর্য” দেখি কেন?

এর পেছনে কাজ করে পৃথিবীর বায়ুমণ্ডল (Atmosphere)।

যখন সূর্যের আলো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে, তখন বাতাসের কণাগুলো নীল রঙের আলোকে বেশি ছড়িয়ে দেয় (এটাকে বলে Rayleigh Scattering)। ফলে, নীল আলো ছড়িয়ে যায় চারদিকে, আর আমাদের চোখে বাকি রঙগুলো — বিশেষ করে লাল ও হলুদ — বেশি পৌঁছায়।

এই কারণেই দিনের বেলা সূর্যকে আমরা হলুদ বা কমলা রঙের দেখি।

সূর্যোদয় ও সূর্যাস্তের সময় সূর্য লাল হয় কেন?

যখন সূর্য নিচু কোণে থাকে (ভোর বা বিকেলবেলা), তখন আলোকে আরও বেশি বায়ুমণ্ডল পেরোতে হয়।

এ সময় নীল ও সবুজ আলো প্রায় পুরোপুরি ছিটকে যায়, আর কেবল লাল ও কমলা তরঙ্গ আমাদের চোখে আসে।

তাই তখন সূর্য মনে হয় আগুনের মতো লালচে-কমলা — আসলে কিন্তু সে তখনও সাদা!

মহাকাশ থেকে দেখা সূর্য কেমন?

NASA ও ESA-এর মহাকাশযান থেকে তোলা সূর্যের ছবিগুলোতে দেখা যায় —

সূর্য আসলে একটি উজ্জ্বল, সাদা বল, মাঝে মাঝে প্লাজমার ঝলকানিতে কিছুটা হলুদাভ আভা দেখা দেয়।

অর্থাৎ, আমাদের পৃথিবীর বায়ুমণ্ডলই সূর্যের রঙ “ফিল্টার” করে দেয় — ঠিক যেমন সানগ্লাস আলোকে ফিল্টার করে!

সংক্ষেপে বিজ্ঞান বলছে:

বিষয়                                              ব্যাখ্যা

সূর্যের প্রকৃত রঙ                             সাদা

আমরা যেভাবে দেখি                হলুদ / কমলা

কারণ                              বায়ুমণ্ডলে নীল আলো ছিটকে যাওয়া

মহাকাশ থেকে দেখা রঙ                   একদম সাদা

মজার তথ্য:

সূর্যের পৃষ্ঠের তাপমাত্রা প্রায় ৫,৫০০°C — এত গরম হলে কোনো রঙ একা দেখা সম্ভব না, সব মিলিয়ে সাদা আলো তৈরি হয়।

চাঁদ থেকেও সূর্যকে সাদা দেখা যায়, কারণ সেখানে কোনো বায়ুমণ্ডল নেই।

আমাদের চোখ “হলুদ” সূর্যের এত অভ্যস্ত যে, আমরা সূর্যের রঙ নিয়ে প্রশ্নই করিনি!

শেষ কথা:

তাহলে পরের বার যখন সূর্যের দিকে তাকাবেন (অবশ্যই নিরাপদভাবে ), মনে রাখবেন —

আপনি আসলে এক সাদা তারার দিকে তাকিয়ে আছেন, যার আলো পৃথিবীতে এসে আমাদের চোখকে বোকা বানিয়ে দেয়!

সূর্য আসলে হলুদ নয়, আমরা-ই ভুল দেখি!



৫০

পেটের ভেতর যে “গরর গরর” শব্দ

আমাদের পেটের ভেতর যে “গরর গরর” শব্দ হয় তার বৈজ্ঞানিক নাম Borborygmus .

এই শব্দটি তৈরি হয় যখন হজম প্রক্রিয়ার সময় গ্যাস ও তরল পদার্থ অন্ত্রের ভেতর দিয়ে নড়ে চলে। খাবার গিলে ফেলার সময় আমরা সামান্য বাতাসও পেটে নিয়ে যাই, আর হজমের সময় সেই বাতাস ও অন্ত্রের পেশির চলাচল মিলে এই বিশেষ শব্দের জন্ম দেয়।

এটি সম্পূর্ণ প্রাকৃতিক একটি প্রক্রিয়া যা শুধু ক্ষুধার সময় নয় হজম চলাকালেও শোনা যায়।

বিজ্ঞানীরা বলেন Borborygmus হলো দেহের এক ধরনের হজম সংকেত এটি জানায় যে আমাদের অন্ত্র এখনো সক্রিয়ভাবে কাজ করছে!

Source: Cleveland Clinic .