Hey there
Hey there
01551-96 96 96 wa, 016-77 88 99 01 wa
সুনাগরিক সংঘের রূপকারক; 'জিরো অ্যান্ড নাইন' তত্ত্বের উদ্ভাবক, সুজনশীল ও বুদ্ধিভিত্তিক জ্ঞান চর্চার জনপ্রিয় পত্রিকা কাগজবার্তার ভারপ্রাপ্ত সম্পাদক আবু ওবাইদ। 'জিরো অ্যান্ড নাইন' তত্ত্বের মাধ্যমে তিনি জ্ঞানীদের সাথে সাধারণ বুদ্ধিসম্পন্ন প্রতিক্রিয়াশীল মানুষের সহঅবস্থানের উপায়গুলি বিশ্লেষণ ও প্রয়োগ করে উন্নত সভ্য সুনাগরিক সমাজ গঠনে ভূমিকা রেখে চলেছেন। কলেজ জীবনে লিটল ম্যাগাজিন ‘মূল্যায়ন' সম্পাদনার মাধ্যমে সাহিত্যচর্চা শুরু করে প্রায় পাঁচ শতাধিক বই ও পত্র-পত্রিকা সম্পাদনা করেছেন। বাংলাদেশে এ অভিজ্ঞতা এক বিরল দৃষ্টান্ত। লিখেছেন ৭টি বই। তৎমধ্যে 'ম্যাগনাম ওপাস' বইটি বহুল আলোচিত। সর্বশেষ পাঁচ বছরের নিরলস প্রচেষ্টায় তিনি জ্ঞান চর্চার জন্য তৈরি করেছেন ‘উৎস মানুষ 'বইটি। বইটির ব্যাপক সাফল্যের পর এবার প্রকাশিত হলো শিষ্টাচার, নৈতিকতা ও আদব কায়দা বইটি।
জন্ম কক্সবাজারের মাতারবাড়ী। পিতা স্কুলশিক্ষক। কৈশোরেই প্রভাবিত হয়েছেন ব্রাট্রান্ড রাসেল, ফ্রয়েড, মারে বুকসিন, বিটগেনস্টাইন ও গ্রিক দর্শন দ্বারা। জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের প্রচেষ্টায় পথচলা।