Weekly happy chatter সাপ্তাহিক আনন্দের আড্ডা

Ability Boost Club (abc) 

(জ্ঞান ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে সাপ্তাহিক বই+টেক)


এবিসি-এর 'সাপ্তাহিক বইটেক' (শুধু একটি সাধারণ বৈঠক বা পাঠচক্র নয়) জ্ঞান ও প্রযুক্তির  চর্চা এবং আনন্দ বিনোদনেরও প্রধান উৎস'। এই বইটেক শুরু করার আগে মন মানসিকতা মনোযোগ সক্রিয় করার জন্য সবাই একত্রে কোনো একটি জনপ্রিয় কবিতা, লিরিক বা গানে গলা মিলিয়ে ও হাতে তালি বাজিয়ে করা যায়, আবার কখনো ধর্মীয় রেওয়াজ অনুযায়ীও শুরু করা যায়। সহজ কথায় একেকবার একেক রকম করে পরীক্ষা নিরীক্ষা করে মানসিক স্বস্তিদায়ক বিষয়াদি উপস্থাপন করে করে শুরু করতে হবে। বইটেক-এ ৪০ মিনিট থেকে এক ঘন্টা পর পর একটা সংক্ষিপ্ত বিরতি থাকবে পাঁচ মিনিটের জন্য। এই বিরতি হলো মস্তিষ্ককে সক্রিয় বা কার্যকর রাখার একটি বৈজ্ঞানিক পদ্ধতি একটানা চললে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে। বিরতি নিলে মস্তিষ্ক নতুন তথ্য গ্রহণ করার জন্য পুনরায় শক্তি বা 'রিচার্জ' করার সুযোগ পায়। গবেষণা বলে, কিশোর-কিশোরীরা ২৮ থেকে ৪৮ মিনিট পর্যন্ত মনোযোগ ধরে রাখতে সক্ষম আর প্রাপ্তবয়স্ক মানুষ একটানা ২৫ থেকে ৩০ মিনিট একটি নির্দিষ্ট বিষয়ে গভীর মনোযোগ ধরে রাখতে পারে । তাই বয়স অনুযায়ী ২৫ থেকে ৪৫ মিনিট পর পর বিরতি নিন। এই বিরতিতে মস্তিষ্কের চাপ ফ্রি করার জন্য কিছুক্ষণ চুপচাপ থাকা,  অথবা অন্য কোন বিনোদন বা আনন্দ করা কিংবা হালকা কিছু আপ্যায়ন করা যায়।

'সাপ্তাহিক বইটেক শুরু করার সময় প্রত্যেক সদস্য মুষ্টিবদ্ধ হাত সামনের দিকে প্রসারিত করে' সৎ, দেশপ্রেমিক, মুক্তবুদ্ধিসম্পন্ন, বিজ্ঞানমনস্ক, অসাম্প্রদায়িক, নৈতিক-মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার প্রত্যয়ে একত্রে নিচের শপথ বাক্য পাঠ করবেন।