মাস অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে এখানে ক্লিক করুন
মাস অনুযায়ী কার্যক্রম পরিচালনা করতে এখানে ক্লিক করুন
অক্টোবর মাসের ক্লাব কার্যক্রম
১) নিচে দেয়া মুক্ত আলোচনার কোনো গ্যালারিতে প্রবেশ করে তার মধ্য থেকে প্রয়োজনীয় আর্টিকেল সংগ্রহ করে তা নিয়ে আলোচনা করা যাবে।
২) নিচে দেওয়া জাতীয় ও আন্তর্জাতিক দিবস সমূহের বিশেষ বিষয়গুলো নিয়েগোল টেবিল বৈঠকে আলোচনা করা যাবে। এই আলোচনা নির্দিষ্ট ঐদিনে হতে হবে এমন কোন বিষয় নেই, অক্টোবর মাসের যে-কোন দিনে হতে পারে।
৩) ৫০০বিশ্বকোষ থেকে বা ৫০০আদব কায়দা থেকে কিংবা ৫০০ ইসলামের ইতিহাস থেকে অথবা ৫০০ স্বাস্থ্য গবেষণা থেকেও এক বা একাধিক বিষয় নিয়ে আলোচনা করা যাবে। নিচে লিংক আছে।
নোটঃ মুক্ত আলোচনায় কোনো একটি বিষয় সম্পর্কে একটি ধারণা দেওয়া হয়েছে মাত্র । এইসব তথ্যের স্বপক্ষে-বিপক্ষে মতামত থাকতে পারে । তবে অবশ্যই আলোচনা আগে বিষয়টি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য সার্চ ইঞ্জিন বা এ আই কিংবা অন্য কোন সোর্স থেকে আরো বিভিন্ন জেনে নিতে হবে।
মুক্ত আলোচনা
প্রত্যেকটা গ্যালারিতে অনেকগুলো আর্টিকেল আছে। প্রত্যেকটা আর্টিকেল কিছুটা পড়ে পরিচালক বুঝে নেবেন কোন কোনটি তার শিক্ষার্থীদের জন্য উপযোগী, সেগুলির একটি তালিকা করে সে তালিকা অনুযায়ী শিক্ষার্থীদের পড়ার জন্য রেফার করবেন। শিক্ষার্থী তার নির্ধারিত ট্রফিক পড়ে গোলটেবিল আলোচনায় সবার সামনে তা উপস্থাপন করবেন।
শারিরিক শিক্ষা
অক্টোবর মাসে জাতীয় ও আন্তর্জাতিক দিবসসমূহ
অক্টোবর ১, আন্তর্জাতিক প্রবীণ দিবস : প্রবীণদের অধিকার ও মর্যাদা রক্ষা এবং সমাজে তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য জাতিসংঘ কর্তৃক এই দিনটি পালিত হয়।
অক্টোবর ১, বিশ্ব নিরামিষাশী দিবস : নিরামিষ খাদ্যাভ্যাসের উপকারিতা স¤পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই জীবনধারাকে উৎসাহিত করার জন্য এই দিনটি পালিত হয়।
১ অক্টোবর, বিশ্ব কফি দিবস: কফি শিল্পের বিকাশ ও কফি চাষীদের অবদানকে স্বীকৃতি দেওয়ার জন্য পালিত হয়।
অক্টোবর ২, আন্তর্জাতিক অহিংসা দিবস : মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে এই দিনটি পালিত হয় এবং অহিংসার নীতি ও আদর্শের প্রচার করা হয়।
অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবার, বিশ্ব দৃষ্টিশক্তি দিবস: চোখের স্বাস্থ্য ও অন্ধত্ব প্রতিরোধে সচেতনতা বাড়ানোর জন্য পালন করা হয়।
অক্টোবর ৪, বিশ্ব প্রাণী দিবস : প্রাণীদের অধিকার ও কল্যাণ রক্ষা এবং তাদের প্রতি ভালোবাসা ও সহানুভূতি দেখানোর জন্য এই দিনটি পালিত হয়।
অক্টোবর ৫, বিশ্ব শিক্ষক দিবস : শিক্ষকদের অবদান ও ভূমিকার প্রতি সম্মান জানানো এবং তাদের অধিকারের প্রতি সমর্থন জানানোর জন্য ইউনেস্কো কর্তৃক এই দিনটি পালিত হয়।
অক্টোবর ৯,বিশ্ব ডাক দিবস : ডাক পরিষেবার গুরুত্ব এবং সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে এর ভূমিকার স্বীকৃতিস্বরূপ এই দিনটি পালিত হয়।
অক্টোবর ১০,বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক স্বাস্থ্য স¤পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মানসিক স্বাস্থ্যসেবার গুরুত্ব তুলে ধরার জন্য এই দিনটি পালিত হয়।
অক্টোবর ১১, আন্তর্জাতিক কন্যা শিশু দিবস: কন্যা শিশুদের অধিকার রক্ষা এবং লিঙ্গভিত্তিক বৈষম্য দূর করার জন্য জাতিসংঘ কর্তৃক এই দিনটি পালিত হয়।
অক্টোবর ১৩, আন্তর্জাতিক দুর্যোগ ঝুঁকি হ্রাস দিবস : দুর্যোগের ঝুঁকি কমানোর গুরুত্ব এবং দুর্যোগ প্রস্তুতি স¤পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য এই দিনটি পালিত হয়।
অক্টোবর ১৪,বিশ্ব মান দিবস: পণ্য ও পরিষেবার মান নির্ধারণের গুরুত্ব এবং আন্তর্জাতিক মানোন্নয়ন সংস্থাগুলোর অবদান তুলে ধরার জন্য এই দিনটি পালিত হয়।
অক্টোবর ১৫, বিশ্ব হাত ধোয়া দিবস: সাবান দিয়ে হাত ধোয়ার গুরুত্ব স¤পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এর মাধ্যমে রোগ জীবাণু ছড়ানো কমানোর বার্তা দেওয়া হয়।
অক্টোবর ১৫, আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস : গ্রামীণ নারীদের অবদান ও তাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য জাতিসংঘ কর্তৃক এই দিনটি পালিত হয়।
অক্টোবর ১৬, বিশ্ব খাদ্য দিবস: খাদ্য নিরাপত্তা এবং অপুষ্টির বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধি ও পদক্ষেপ গ্রহণের জন্য জাতিসংঘ কর্তৃক এই দিনটি পালিত হয়।
অক্টোবর ১৭, আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস: দারিদ্র দূরীকরণের প্রয়োজনীয়তা এবং এ বিষয়ে বিশ্বব্যাপী সম্মিলিত প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরার জন্য জাতিসংঘ কর্তৃক এই দিনটি পালিত হয়।
অক্টোবর ২৪, জাতিসংঘ দিবস: ১৯৪৫ সালে জাতিসংঘ প্রতিষ্ঠার বার্ষিকী উপলক্ষে এই দিনটি পালিত হয় এবং বিশ্ব শান্তি ও উন্নয়নে জাতিসংঘের ভূমিকা তুলে ধরা হয়।
অক্টোবর ২৪, বিশ্ব পোলিও দিবস: পোলিও রোগ স¤পর্কে সচেতনতা বৃদ্ধি এবং এই রোগ নির্মূলের প্রচেষ্টাকে জোরদার করার জন্য এই দিনটি পালিত হয়।
অক্টোবর ৩১, হ্যালোইন: মূলত পশ্চিমা সংস্কৃতিতে পালিত একটি উৎসব, যা ভীতি ও রহস্যের সাথে জড়িত।
অক্টোবর মাসে জন্মগ্রহণকারী স্মরণীয় ব্যক্তি
১৬ অক্টোবর অস্কার ওয়াইল্ড, (জন্ম: ১৮৫৪): আইরিশ কবি, নাট্যকার, ঔপন্যাসিক এবং ছোটগল্প লেখক।
২১ অক্টোবর আলফ্রেড নোবেল (জন্ম:১৮৩৩): সুইডিশ রসায়নবিদ, প্রকৌশলী, উদ্ভাবক এবং ডিনামাইটের আবিষ্কারক। তার উইল অনুযায়ী নোবেল পুরস্কার প্রবর্তিত হয়।
২৫ অক্টোবর পাবলো পিকাসো (¯প্যানিশ চিত্রশিল্পী ও ভাস্কর) জন্ম: ১৮৮১ আধুনিক শিল্পকলার রূপকার,
৫০০বিশ্বকোষ থেকে বা ৫০০আদব কায়দা থেকে কিংবা ৫০০ ইসলামের ইতিহাস থেকে অথবা ৫০০ স্বাস্থ্য গবেষণা